আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২২৩ দিন! আমি তাকে সালাম দিলাম । তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, “সুস্বাগতম সৎকর্মশীল ভাই ও সৎকর্মশীল নবীকে ৷” এবার জিব্রাঈল (আ) আমাকে নিয়ে উঠলেন ৪র্থ আকাশে । তিনি দরজা খুলতে বললেন । বলা হল, আপনি কে ? তিনি বললেন, আমি জিব্রাঈল ৷ বলা হল, আপনার সাথে কে ? তিনি বললেন, “আমার সাথে মুহাম্মদ (সা) রয়েছেন। বলা হল, তাকে নিয়ে আসার জন্যে কি পাঠানো হয়েছিল ? জিবরাঈল (আ) বললেন,” হ্যা তাই বটে ৷” বলা হল, সুস্বাগতম তাকে । কত উত্তম আগস্তুকই না তিনি । উপরে উঠে আমি দেখতে পেলাম হযরত ইদরীস (আ)-কে। জিবরাঈল (আ) বললেন, “ইনি হলেন ইদ্রীস (আ), তাকে সালাম দিন! আমি সালাম দিলাম : তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, সুস্বাগতম সৎকর্মশীল ভাইকে এবং সৎকর্মশীল নবীকে ৷” এবার জিবরাঈল (আ) আমাকে নিয়ে ৫ম আকাশের দ্বারপ্রান্তে আরোহণ করলেন ৷ তিনি দরজা খুলতে বললেন ৷ বলা হল, আপনি কে ? তিনি বললেন, “আমি জিবরাঈল । বলা হল , আপনার সঙ্গে কে ? তিনি বললেন, আমার সঙ্গে রয়েছেন মুহাম্মদ (সা) ৷ বলা.হল, তাকে নিয়ে আসার জন্যে কি পাঠানো হয়েছিল ? তিনি বললেন, হ্যা, তাই বটে ৷ বলা হল, সুস্বাগতম তাকে কতই না উত্তম আগস্তধুক তিনি! উপরে উঠে দেখলাম সেখানে হারূন (আ) রয়েছেন। জিবরাঈল (আ) বললেন, ইনি হারূন১ (আ), তাকে সালাম দিন । আমি সালাম দিলাম ৷ তিনি সালামের উত্তর দিলেন ৷ তারপর বললেন, সুস্বাগতম সৎকর্মশীল ভাই ও সৎকর্মশীল নবীকে । এবার জিবরাঈল (আ) আমাকে নিয়ে ৬ষ্ঠ আকাশ পর্যন্ত উঠে এলেন । তিনি দরজা খুলতে বললেন ৷ বলা হল আপনি কে ? তিনি বললেন, আমি জিবরাঈল ৷ বলা হল, আপনার সঙ্গে কে ? বললেন, সাথে হযরত মুহাম্মদ (সা) । বলা হল, তাকে নিয়ে আসার জন্যে কি পাঠানো হয়েছিল ? তিনি বললেন, হ্যা তাই বটে । বলা হল, সুস্বাগতম তাকে কতইনা উত্তম আগসজ্তুক তিনি! উপরে উঠে দেখলাম সেখানে হযরত মূসা (আ) রয়েছেন। জিবরাঈল (আ) বললেন, ইনি মূসা (আ), তাকে সালাম দিন। আমি তাকে সালাম দিলাম । তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, সুস্বাগতম সৎকর্মশীল ভাইকে এবং সৎকর্মশীল নবীকে । আমি যখন তাকে অতিক্রম করলাম, তখন তিনি কেদে ফেললেন । তাকে জিজ্ঞেস করা হল, কাঁদছেন কেন ? তিনি বললেন কাদছি এ জন্যে যে, এই স্বল্প বয়সী নবী, আমার পরে তিনি প্রেরিত হয়েছেন। অথচ আমার উন্মতের চাইতে তার উন্মত অধিক সংখ্যায় জান্নাতে যাবে । এবার জিবরাঈল (আ) আমাকে নিয়ে ৭ম আকাশ পর্যন্ত এলেন তিনি দরযা খুলতে বললেন । বলা হল, আপনি কে ? তিনি বললেন, আমি জিবরাঈল । বলা হল, আপনার সঙ্গে কে ? তিনি বললেন, আমার সঙ্গে আছেন মুহাম্মদ (সা) । বলা হল, তাকে নিয়ে আসার জন্যে কী পাঠানো হয়েছিল ? তিনি বললেন, হ্যা, তাই বটে ৷ বলা হল, সুস্বাগতম তাকে, কত উত্তম আগজ্ধুকই না তিনি। উপরে উঠে দেখি সেখানে হযরত ইবরাহীম (আ) ৷ জিবরাঈল (আ) বললেন, ইনি আপনার পূর্বপুরুষ ইবরাহীম (আ), তাকে সালাম দিন! আমি তাকে সালাম ১. মূল আরবী পাঠে ৫ম আকাশে হযরত হারূন (আ)-এর উল্লেখ বাদ পড়েছে সম্ভবত এটি মুদ্রণ প্রমাদ । সম্পাদকদ্বয় www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।