Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৫ এরপর একদা রাসূলুল্লাহ্ (সা) একাকী ছিলেন তখন ওই আগন্তুক তাকে ডেকে বললেন, হে মুহাম্মাদ (সা) বলুন, EE HULL ES PE PET TE mill ble ill blll Gaal ids JG Ss JG oA ess LILY ele Crail 2 hele EL দয়াময় পরম দয়ালু আল্লাহ্র নামে । প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য । যিনি দয়াময়, পরম দয়ালু ৷ কর্মফল দিবসের মালিক । আমরা শুধু আপনারই ইবাদত করি। শুধু আপনারই সাহায্য কামনা করি । আমাদেরকে সরল পথ দেখান ৷ তাদের পথ যাদেরকে আপনি অনুগ্রহ দান করেছেন। যারা ক্রোধে নিপতিত নয়, পথভ্রষ্টও নয়। আরও বলুন «]/ | «13 আল্লাহ্ ব্যতীত কোন মা‘বুদ নেই । এরপর রাসূলুল্লাহ্ (সা) ওয়ারাকা-এর নিকট আসলেন এবং ওই ঘটনা তাঁকে জানালেন! ওয়ারাকা তাকে বললেন, আপনি সুসংবাদ আর সুসংবাদ গ্রহণ করুন । আমি সুনিশ্চিতভাবে সাক্ষ্য দিচ্ছি যে, আপনি তো সেই মহান নবী মারয়াম পুত্র ঈসা যার আবির্ভাবের সুসংবাদ দিয়েছিলেন এবং আপনি মূসা (আ)-এর নিকট মাহাত্ম্যপূর্ণ সংবাদ বহনকারী ফেরেশতার মুখোমুখি হয়েছেন । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, আপনি প্রেরিত নবী এবং অচিরেই আপনি জিহাদের জন্যে আদিষ্ট হবেন । আমি যদি ওই সময়ে জীবিত থাকি তবে অবশ্যই আপনার সাথী হয়ে আমি জিহাদ করব । তারপর ওয়ারাকা ইব্ন নাওফিলের মৃত্যুর পর রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন ৪ “আমি ওই জ্ঞানী ব্যক্তিকে জান্নাতে দেখেছি । তখন তার পরনে ছিল রেশমী বস্ত্র । কারণ, তিনি আমার প্রতি ঈমান এনেছেন এবং আমাকে সত্য বলে স্বীকার করেছেন । এখানে তিনি ওয়ারাকার কথা বুঝিয়েছেন । এটি বায়হাকী (র)-এর উদ্ধৃত পাঠ ৷ বর্ণনাটি মুরসাল পর্যায়ের এবং এটি একটি বিরল বর্ণনা । যেহেতু এতে প্রথম নাযিলকৃত আয়াতসমূহরূপে সূরা ফাতিহার উল্লেখ রয়েছে। ইতোপূর্বে আমরা ওয়ারাকার কয়েকটি পংক্তি উল্লেখ করেছি যা তার ঈমান আনয়ন ও ঈমানের উপর তার দৃঢ় অবস্থান প্রমাণ করে। হযরত খাদীজা (রা)-এর ক্রীতদাস মায়সারার সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর আচরণ এবং প্রচণ্ড গরমের দিনে ভর দুপুরে তার উপর মেঘমালার ছায়া প্রদান ইত্যাদি বিষয়ে হযরত খাদীজা (রা) যখন ওয়ারাকাকে অবগত করেন, তখন ওয়ারাকা ওই কবিতা আবৃত্তি করেন । তার কতকাংশ এরূপ ৪ | dill sas lb eY - bs SKU A Sy 2 -_ আমি পুনঃ পুনঃ বলে আসছিলাম যে, সেই বিষয়ের কথা যে বিষয়ে দীর্ঘ দিন পযন্ত আমার অশ্রুপাত ঘটেছিল । 8 www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।