আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২২ আল-বিদায়া ওয়ান নিহায়া বর্ণনা করেছেন যে, আমি কা'বাগৃহের হাতীম অংশে শায়িত ছিলাম ৷ কখনো কখনো তিনি হাতীম শব্দের পরিবর্তে হিজ্র শব্দ ব্যবহার করেছেন । হঠাৎ এক আগন্তুক আমার নিকট এসে উপস্থিত হন এবং এখান থেকে ওখান পর্যন্ত চিরে ফেলেন বর্ণনাকারী বলেন, আমার পাশে জারূদ নামের এক ব্যক্তি ছিলেন। আমি তাকে বললাম, “এখান থেকে ওখান পর্যন্ত” দ্বারা কী বুঝানো হয়েছে ? উত্তরে তিনি বললেন, এর দ্বারা রাসূলুল্লাহ্‌ (সা)-এর কণ্ঠনালীর গোড়া থেকে নাভি পর্যন্ত অংশ বুঝানো হয়েছে। রাসুলুল্লাহ (সা)-এর বর্ণনা এই £ এরপর তিনি আমার হৎপিণ্ড বের করে আনেন । তিনি আমার নিকট একটি ঈমানভর্তি স্বর্ণপাত্র নিয়ে আসেন এবং তা দ্বারা আমার হৃৎপিণ্ড ধুয়ে দেন। তারপর তা যথাস্থানে রেখে দেন এবং আমার দেহ পূর্বের ন্যায় করে দেন । এবার আমার নিকট একটি বাহন উপস্থিত করা হয়। সেটি ছিল আকারে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড় । সেটির রং ছিল সাদা । বর্ণনাকারী জারূদ বললেন, হে আবূ হামযা সেটি কি বুরাক ? আনাস (রা) বললেন, হ্যা, সেটি বুরাক ৷ সেটি তার পা রাখে দৃষ্টির শেষ সীমায় । আমি সেটিতে আরোহণ করি । হযরত জিবরাঈল (আ) আমাকে নিয়ে চললেন । প্রথম আকাশে পৌঁছে তিনি দরজা খুলতে বললেন ৷ প্রশ্ব করা হল, আপনি কে ? “আমি ' জিবরাঈল” তিনি উত্তর দিলেন । পুনঃ প্রশ্ব করা হল, আপনার সাথে কে আছেন ? উত্তরে বললেন, সাথে আছেন মুহাম্মদ (সা) ৷ বলা হল, তাকে নিয়ে আসার জন্যে কি পাঠানো হয়েছিল? জিবরাঈল (আ) বললেন $ হ্যা, তাই । বলা হল, তবে তাকে সাদর অভিনন্দন, কতই না উত্তম আগজ্ধুক তিনি!” এরপর দরজা খুলে দেয়া হল । উপরে উঠে দেখতে পাই সেখানে হযরত আদম (আ) রয়েছেন । জিবরাঈল (আ) বললেন, ইনি আপনার পিতা আদম, তাকে সালাম দিন । আমি সালাম দিলাম । তিনি সালামের উত্তর দিলেন, এবং বললেনে “সুস্বাগতম সুসন্তানের প্রতি, সৎকর্মশীল নবীর প্রতি ৷” এবার জিব্রাঈল (আ) আমাকে নিয়ে দ্বিতীয় আকাশে আসলেন ৷ তিনি দরজা খুলতে বললেন ৷ বলা হল, আপনি কে ? তিনি বললেন, আমি জিবরাঈল (আ)। বলা হল, “আপনার সাথে কে? তিনি বলেন, সাথে আছেন মুহাম্মদ (সা) ৷ বলা হল, তাকে নিয়ে আমার জন্যে কি পাঠানো হয়েছিল ? তিনি বললেন, হ্যা, তাই ৷ বলা হল, “তৰে তাকে সুস্বাগতম, কত উত্তম আগন্তুক তিনি । এরপর দরজা খুলে দেয়া হল ৷ উপরে উঠে আমি দেখতে পেলাম হযরত ঈসা (আ) ও ইয়াহইয়া (আ)-কে। তারা দু'জনে খালাত ভাই ৷ জিবরাঈল (আ) বললেন, ইনি ইয়াহ্‌ইয়া এবং উনি হচ্ছেন ঈসা (আ), আপনি ওঁদেরকে সালাম দিন। আমি সালাম দিলাম । তারা সালামের উত্তর দিলেন । তারা বললেন, সুস্বাগতম সৎকর্মশীল ভাইকে! সুস্বাগতম সৎকর্মশীল নবীকে! এবার জিবরাঈল (আ) আমাকে নিয়ে তৃতীয় আকাশ পর্যন্ত উঠলেন । তিনি দরজা খুলতে বললেন, বলা হল আপনি কে ? “আমি জিবরাঈল, তিনি উত্তর দিলেন । বলা হল, আপনার সাথে কে ? তিনি বললেন, সাথে আছেন মুহাম্মদ (সা) ৷ বলা হল কি নিয়ে আমার জন্যে সংবাদ পাঠানো হয়েছিল ? জিবরাঈল (আ) বললেন, “হ্যা, তাই ৷” বলা হল, সুস্বাগতম তাকে। কত উত্তম আগস্তুক তিনি। “এরপর দরজা খোলা হল । উপরে উঠে আমি দেখতে পেলাম হযরত ইউসুফ (আ)-কে । জিবরাঈল (আ) বললেন, ইনি ইউসুফ (আ), তাকে সালাম www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।