Contents ২২০ আল-বিদায়া ওয়ান নিহায়া নিদ্ৰিত অবস্থায় স্বপ্যোগে, যেমনটি ইব্ন ইসহাক মনে করেছেন । বরং রূহানী ভাবে সমি‘রাজ সংঘটিত হলেও নিশ্চিতভাবে রাসুলুল্লাহ্ (সা) তখন সজাগ ছিলেন__ নিদ্ৰিত নয় । তিনি বুরাকে আরোহণ করেছেন। বায়তুল মুকাদ্দাসে গিয়েছেন, আকাশে আরোহণ করেছেন এবং যা দেখেছেন তা’ সজাগভাবে দেখেছেন, স্বপ্নে নয়। হযরত আইশা (রা) ও তার মতের সমর্থকগণ সম্ভবত এটিই বুঝিয়েছেন। ইব্ন ইসহাক যে নিদ্ৰিত অবস্থায় বুঝেছেন তা’ তাদের উদ্দিষ্ট নয় ৷ আল্লাহই ভাল জনেন । জ্ঞাতব্য 8 মি‘রাজ গমনের পূর্বে রাসূলুল্লাহ্ (সা) হয়তো স্বপ্ন দেখেছিলেন তা আমরা অস্বীকার করি না । কারণ, তিনি যে সব স্বপু দেখতেন তা পরে ভোরের আলোর মত বাস্তব রূপে দেখা যেতো ৷ ইতোপূর্বে ওহী নাযিলের সূচনা বিষয়ক হাদীছে আলোচিত হয়েছে যে. ওহী সম্পর্কে যে ঘটনা ঘটেছে তা ঘটার পূর্বে তিনি তা স্বপ্নে দেখেছিলেন এ স্বপ্ন ছিল তার পরবর্তী কর্মের ভিত্তি, ভূমিকা, পূর্বাভাস ও প্রস্তুতি স্বরূপ । উলামায়ে কিরাম এ বিষয়ে মত দ্বৈধতা প্রকাশ করেছেন যে, ব'য়তুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রি ভ্রমণ এবং মি'রাজ বা উর্ধ্বগমন দুটো একই রাতে ঘটেছে, নাকি দুটো ঘটনা ভিন্ন ভিন্ন দু'রাতে ঘটেছে? তাদের একদল বলেন যে, বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ হয়েছিল সজাগ অবস্থায় আর মি‘রাজ বা উর্ধ্বগমন হয়েছিল স্বপ্নে ৷ মুহাল্লাব ইব্ন আবূ সাফরা তার রচিত সহীহ্ বুখারীর . ভাষ্যগ্রন্থে উল্লেখ করেছেন যে, একদল বিশ্লেষক বলেছেন ইসরা বা রাত্রিভ্রমণ সংঘটিত হয়েছিল দু'বার-_ একবার নিদ্রিত অবস্থায় রূহানীভাবে আর একবার সশরীরে সজাগ অবস্থায় । হাফিয আবুল কাসিম সুহায়লী তার শায়খ আবূ বকর ইব্নুল আরাবী আল-ফকীহ্ থেকে অনুরূপ অভিমত বর্ণনা করেছেন । সুহায়লী বলেন, এই মন্তব্যের মাধ্যমে এ বিষয়ে বর্ণিত সকল প্রকারের হাদীছের মধ্যে সমন্বয় সাধন করা যায়। কারণ শুরায়ক সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, “এটি হল তেমন যে, তার অন্তকরণ সজাগ থাকে, চক্ষুদ্বয় ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না।” রাসূলুল্লাহ্ (সা)-এর মন্তব্য তারপর আমি সজাগ হলাম এবং নিজেকে কা'বাঘরের হাতীম অংশে দেখতে পেলাম” সম্পর্কে তিনি বলেন, এটি দ্বারা ব্যাপারটি স্বপ্রযোগে ঘটেছিল তা বুঝা যায়। অন্যান্য হাদীছ দ্বারা বুঝা যায় যে, তিনি তখন সজাগ ছিলেন। কেউ কেউ একথা দাবী করেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর সজাগ অবস্থায় একাধিকবার ইসরা বা রাত্রিভ্রমণ অনুষ্ঠিত হয়েছে । এমনকি কারো কারো মন্তব্য এমন যে, রাসূলুল্লাহ্ (সা) চার বার মি‘রাজে গিয়েছেন। মদীনায় আসার পরও তার মি‘রাজ সংঘটিত হয়েছে। এ সকল হাদীছের মধ্যে সমন্বয় সাধন হিসেবে শায়খ শিহাবুদ্দীন আবূ শামা (র) বলেছেন যে, মি'রাজ সর্বমোট তিনবার অনুষ্ঠিত হয়েছে। একবার বুরাকযোগে মক্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত । একবার বুরাকযোগে মক্কা থেকে সরাসরি উর্ধ্বাকাশ পর্যন্ত, যা হুযায়ফা (রা)-এর হাদীস থেকে প্রতীয়মান হয়। আর একবার মক্কা থেকে রায়তুল মুকাদ্দাস হয়ে উর্ধ্বাকাশ পর্যন্ত । এ প্রেক্ষিতে আমরা বলি যে, হাদীছে বর্ণিত শব্দের বিভিন্নতার প্রেক্ষিতে যদি এ মন্তব্য করা হয়, তবে দেখা যাবে যে, ‘' www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।