আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তাদের নিকট স্পষ্ট হয়ে পড়ল । ফলে আল্লাহ্র প্রতি বিশ্বাসের প্রেক্ষিতে যারা ঈমান আনয়নকারী, তারা ঈমান আনয়ন করল আর প্রত্যাখ্যানকারীরা দলীল-প্রমাণ প্রতিষ্ঠিত হওয়া ' সত্বেও কুফরী করল । এ প্রসংগে আল্লাহ্‌ তাআলা বলেন ৪ lll ta FAS dll আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা এবং কুরআনে উল্লিখিত অভিশপ্ত বৃক্ষটিও কেবল মানুষের পরীক্ষার জন্যে । অর্থাৎ যাচাই করা ও পরখ করে নেয়ার জনো । হযরত ইব্ন আব্বাস (রা) বলেন, মি’রাজের রাতে রাসূলুল্লাহ্‌ (সা) ঘা দেখেছেন, তা তার চোখের দেখা ও প্রত্যক্ষ দর্শন ছিল। প্রাচীন ও আধুনিক সকল উলামা কিরাম এ বিষয়ে একমত যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর মি‘রাজ অনুষ্ঠিত হয়েছিল তার দেহ ও আত্মার সমন্বয়ে । অর্থাৎ সশরীরে সজ্ঞানে তিনি গমন করেছেন। মি‘রাজের রাতে তার বাহনে আরোহণ এবং উর্ধ্বজগতে গমন ইত্যাদি কর্মকাণ্ড তা-ই প্রমাণ করে। এ জন্যে মহান আল্লাহ্‌ বলেন $ ni ll dl plod md 2 ll sus sl | ER LU LES sd “পবিত্র ও মহিমময় তিনি-_ যিনি তরি বান্দাকে রজনীযোগে গমন করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায় । যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদৰ্শন দেখানোর জন্যে । তিনিই সর্বশ্রোতা, সর্ব্ষ্টা” (১৭ ৪ ১) । কোন অসাধারণ ও গুরুত্বপূর্ণ নিদর্শন বর্ণনার সময় তাসবীহ বা আল্লাহ্র পবিত্রতা ঘোষণা করা হয়। তাতে বুঝা যায় যে, মি'রাজ সংঘটিত হয়েছিল সশরীরে । তা ছাড়া দেহ ও রূহ-এর সমন্বিত অবস্থার ক্ষেত্রেই কেবল আব্দ বা বান্দা শব্দ প্রযোজ্য । উপরস্ধু ওই মি‘রাজ যদি নিদ্রিত অবস্থায় হয়ে থাকত, তবে কাফিরগণ তখনই তা অস্বীকার করত না. এবং সেটিকে অসম্ভবও মনে করত না । কারণ নি্দ্বার মধ্যে এরূপ কিছু দেখা কোন আশ্চর্যের বিষয় নয়। এরপর প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ্‌ (সা) সজাগ অবস্থায় সশরীরে মি‘রাজে গিয়েছেন বলে তাদেরকে জানিয়েছিলেন, নিদ্রার মধ্যে নয়। বর্ণনাকারী শুরায়ক সূত্রে হযরত আনাস (রা)-এর বর্ণিত . হাদীছে আছে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন ঃ xslt ICG sbi তারপর আমি সজাগ হলাম এবং দেখলাম আমি কাবার হাতীমে অবস্থান করছি বস্তুত এটি বর্ণনাকারী শুরায়কের ভুল বর্ণনাগুলোর অন্তর্ভুক্ত । অথবা এটা বলা হবে যে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকে তিনি “সজাগ হওয়া” বলেছেন। হযরত আইশা (রা)-এর বর্ণিত হাদীছে এরূপ মর্ম ধরে নেয়া হয়েছে। হযরত আইশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) তাইফে গেলেন । তাইফের লোকেরা তাকে প্রত্যাখ্যান করল । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ফিরে আসলাম । তারপর আমি সজাগ হলাম ৷ কারণ আল-ছা‘আলিব নামক www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।