Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৭ জানালেন । আবূ জাহ্ল (তার প্রতি আল্লাহ্র লা‘নত) দেখল যে, রাসূলুল্লাহ্ (সা) সুস্থির ও শান্তভাবে মাসজিদুল হারামে বসে আছেন ৷ সে বলল, নতুন কোন সংবাদ আছে কি ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা, মাছে। সে বলল, কী সংবাদ ? তিনি বললেন, এ রাতে আমাকে বায়তুল মুকাদ্দাসে ভ্রমণ করানো হয়েছে। আশ্চর্যান্বিত হয়ে সে বলল, বাতুল মুকাদ্দাসে তিনি বললেন, হ্যা, তাই । সে বলল, আচ্ছা আমি যদি তোমার সম্প্রদায়ের লোকদেরকে ডেকে আনি এজন্যে যে, তুমি আমাকে যা জানিয়েছ তাদেরকেও তুমি তা জানাবে তা’হলে তুমি কি ওদেরকেও তা জানাবে ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, আলবৎ জানাব: আবূ জাহ্লের ইচ্ছা ছিল সে কুরায়শদেরকে একত্রিত করবে যাতে তারা রাসূলুল্লাহ্ (সা)-এর মুখ থেকে এ অভিনব ও অকল্পনীয় কথা শুনতে পায়। রাসূলুল্লাহ (সা)-এর উদ্দেশ্য ছিল ত দেরকে একত্রিত করা যাতে তিনি এ ঘটনা তাদেরকে জানাতে পারেন এবং তার বার্তা তাদের নিকট পৌছাতে পারেন। আবূ জাহ্ল সবাইকে ডেকে বলল, হে কুরায়শ সম্পৃদায়! কালবিলম্ব না করে সবাই এখানে সমবেত হও! নিজ নিজ আসর থেকে উঠে এসে সকলে সেখানে এসে হাযির হল ৷ আবূ জাহ্ূল বলল, তুমি এইমাত্র আমাকে যা জানালে তা এবার তোমার সম্প্রদায়ের লোকজনকে জানাও ওই রাতে তিনি যা দেখেছেন এবং বায়তুল মুকাদ্দাস উপস্থিত হয়েছেন, সেখানে নামায আদায় করেছেন এসকল ঘটনা তিনি তাদেরকে জানালেন । এ ঘটনা অসম্ভব ও অবিশ্বাস্য ঘোষণা দিয়ে তাদের কেউ হাত তালি দিয়ে আবার কেউ বা শিস্ দিয়ে তার বক্তব্য প্রত্যাখ্যান করলো মুহূর্তের মধ্যে এ সংবাদটি সমগ্র মক্কায় ছড়িয়ে পড়লো । লোকজন এসে হযরত আবূ বকর (রা)-এর নিকট উপস্থিত হয় এবং বলে যে, মুহাম্মাদ (সা) তো এরূপ এরূপ কথাবার্তা বলছেন । আবূ বকর (রা) বললেন, তোমরা কি তার বক্তব্য প্রত্যাখ্যান করছ ? তারা বলল, তা তো বটেই, আল্লাহ্র কসম, তিনি যে এমন এমন কথা বলছেন! হযরত আবূ বকর (রা) বললেন, তিনি যদি তা বলে থাকেন তবে তিনি অবশ্যই সত্য বলেছেন। আবূ বকর (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট হাযির হলেন। কুরায়শী মুশরিকগণ তার পাশে ছিল । তিনি এ বিষয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট জানতে চাইলেন ৷ রাসুলুল্লাহ্ (সা) পুরো ঘটনা তাকে অবহিত করলেন । আবূ বকর (রা) বায়তুল মুকাদ্দাসের বর্ণনা শুনতে চাইলেন । তা এজন্যে যে, মুশরিকগণ যেন ওই বর্ণনা শুনতে পায় এবং রাসূলুল্লাহ্ (সা)-এর বক্তব্যের সত্যতা উপলব্ধি করতে পারে। অবশ্য বিশুদ্ধ রিওয়ায়াতে আছে যে, বায়তুল মুকাদ্দাসের বিবরণ জানতে চেয়ে প্রশ্ন করেছিল মুশরিকরা । রাসূলুল্লাহ্ (সা) বলেন, এরপর আমি তাদেরকে বায়তুল মুকাদ্দাসের বর্ণনা শুনাতে লাগলাম ৷ কতক বিষয়ে আমার অস্পষ্টতা থাকায় আল্লাহ্ তা'আলা আমার সম্মুখ থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত সকল অন্তরায় সরিয়ে দিলেন । ফলে আমার মনে হচ্ছিল যে, বায়তুল মুকাদ্দাস এখন আকীলের ঘরের পাশে । তা দেখে দেখে আমি তার বিবরণ দিচ্ছিলাম । হযরত আবূ বকর (রা) বললেন, রাসূলুল্লাহ্ (সা) বায়তুল মুকাদ্দাসের যে বর্ণনা দিলেন তাতো তিনি ঠিকই বলেছেন । a রাসূলুল্লাহ্ (সা) ওদের ব্যবসায়ী কাফেলার পাশ দিয়ে গিয়েছেন এবং ওদের পাত্র থেকে পানি পান করেছেন বলে যে ঘটনা আমরা পূর্বে উল্লেখ করেছি ইব্ন ইসহাক তা উল্লেখ করেছেন। এভাবে আল্লাহ্ তা'আলা ওদের নিকট দলীল-প্রমাণ সুদৃঢ় করলেন এবং বিষয়টি www.eelm.weeblly.com ২৮ =
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।