আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জারীর এ অভিমত গ্রহণ করেছেন এবং পরবর্তী যুগের একদল উলামায়ে কিরাম তাকে অনুসরণ করেছেন। স্বচক্ষে দেখেছেন বলে যারা মত প্রকাশ করেছেন, তাদের অন্যতম হলেন শায়খ আবুল হাসান আশআরী । সুহালী তাই বর্ণনা করেছেন। শায়খ আবূ যাকারিয়া নবভীও এমত গ্রহণ করেছেন বলে তার ফাতাওয়া গ্রন্থে উল্লেখ রয়েছে। একদল বিশ্লেষক বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) কর্তৃক আল্লাহ্র দীদার লাভ সম্পর্কিত কোন ঘটনা-ই ঘটেনি ৷ সহীহ্‌ মুসলিমে উল্লিখিত হযরত আবূ যর (রা)-এর বর্ণিত একটি হাদীছের সূত্র ধরে তারা এ কথা বলেন । হযরত আবূ যর (রা) বলেন, আমি বললাম ইয়া রাসূলাল্লাহ্‌! আপনি কি আপনার প্রতিপালককে দেখেছেন ? উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, 5 ১+ ১1,1 -_বরং নূুরই আমি প্রত্যক্ষ করেছি। অপর বর্ণনায় আছে, তিনি বলেছেন 1/4১ ৩1, SGT CET TART EL HET AAT ঘটনা ঘটেনি । কোন কোন আসমানী কিতাবে বর্ণিত আছে যে, আল্লাহ্‌ তা'আলা হযরত মূসা (আ)-কে বলেছিলেন, হে মূসা! কোন জীবিত মানুষ আমাকে দেখলে তার নিশ্চিত মৃত্যু হবে এবং কোন শুষ্ক বস্তু আমাকে দেখলে ভেঙ্গে চূর্ণ-কিচূর্ণ হয়ে যাবে অবশ্য এ বিষয়ে পূর্ববর্তী ও পরবর্তী উলামায়ে কিরামের মধ্যকার মতভেদ সর্বজন বিদিত ৷ আল্লাহই ভাল জানেন । এরপর রাসূলুল্লাহ্‌ (সা) বায়তুল মুকাদ্দাসে নেমে এলেন ৷ বাহ্যিকভাবে মনে হয় যে, মহান আল্লাহ্‌র সান্নিধ্য থেকে ফিরোসার সময় অন্যান্য নবীগণও তার সম্মানার্থে তার সাথে পৃথিবীতে অবতরণ করেন । সন্মানিত প্রতিনিধিগণের আগমনের ক্ষেত্রে যা ঘটে থাকে । আগস্তুকের আগমনের পূর্বে তারা কারো নিকট সমবেত হন না। এজন্যেই উর্ধ্বে আরোহণের সময় যখনই যে নবীর পাশ দিয়ে অতিক্রম করেছেন, সে নবীর পরিচয় জানিয়ে এবং সে নবীকে সালামের আহ্বান জানিয়ে হযরত জিবরাঈল (আ) রাসুলুল্লাহ (সা)-কে বলেছেন, ইনি অমুক, তাকে সালাম দিন । বস্তুত উর্ধ্বারোহণের পূর্বে যদি সবাই বায়তুল মুকাদ্দাসে সমবেত হতেন, তাহলে পুনরায় পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন হতো না। এর পক্ষে একটি দলীল এই যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, ১৫১০০! ১/৭] 4.2 5 যখন নামাযের সময় হলো, তখন আমি তাদের ইমামতি করলাম ৷ ওই ওয়াকৃত নিশ্চয়ই ফজরের নামাযের ওয়াকৃত ৷ আল্লাহ্র নির্দেশে জিবরাঈল (আ)-এর ইঙ্গিতে তিনি তাদের ইমামতি করলেন । এ ঘটনা থেকে জানা যায় যে, কোন স্থানে অধিকতর মর্যাদাবান ইমাম উপস্থিত থাকলে সেখানে বাড়ীর মালিক নয় বরং উক্ত ইমাম-ই ইমামতি করবেন । কারণ, বায়তুল মুকাদ্দাস অন্যান্য নবীদের মহল্লা ও বাসস্থান হওয়া সত্বেও রাসূলুল্লাহ্‌ (সা) সেখানে ইমামতি করেছেন। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) সেখান থেকে বের হয়ে বুরাকে আরোহণ করলেন এবং মন্ধায় ফিরে এলেন । তখন তিনি ছিলেন পরিপূর্ণ শান্ত সমাহিত । ওই রাতে তিনি এমন সব ঘটনা ও নিদর্শন দেখেছেন অন্য কোন লোক তার কিছুটা দেখলেও হত-বিহবল ও অজ্ঞান হয়ে যেত । কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা) ছিলেন পরিপূর্ণভাবে স্থির ও শান্ত । তবে তিনি আশংকা করছিলেন যে, এ বাদ প্রকাশ করলে তার সম্প্রদায়ের লোকজন তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করতে পারে। তাই তিনি প্রথমে নম্র ও হান্কা ভাবে তাদেরকে ওই রাতে তার বায়তুল মুকাদ্দাসে যাওয়ার ঘটনা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।