Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৫ পরিপূর্ণ স্থিরতা ও প্রশংসনীয় শিষ্টাচার । এটি হল দ্বিতীয়বার দেখা । আল্লাহ্ তাআলা হযরত জিব্রাঈল (আ)-কে যে আকৃতিতে সৃষ্টি করেছেন, সে আকৃতিতে রাসূলুল্লাহ্ (সা) এবার সহ তাকে দু‘বার দেখলেন ৷ ইব্ন মাসউদ (রা) আবূ হুরায়রা (রা), আবূ যার ও আইশা (রা) এরূপ বর্ণনা করেছেন । উপরোক্ত আয়াতের পূর্ব আয়াতসমূহ এই £ ' SEG AER CSE LE STG G3 SAL Fa 5 sill Ls al AC ae AE i Sa তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন সত্তা । সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল । তখন সে উর্ধ্বদিগন্তে । এরপর সে তার নিকটবর্তী হল । অতি নিকটবর্তী । ফলে তাদের মধ্যে দু’ধনুকের ব্যবধান রইল । অথবা তারও কম ৷ তখন আল্লাহ্ তা'আলা তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন (৫৩ ঃ ৫) । এ ঘটনা সংঘটিত হয়েছিল আবতাহ অঞ্চলে ৷ হযরত জিবরাঈল (আ) তার সুবিশাল আকৃতি নিয়ে ভূমি থেকে আকাশ পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটবর্তী হলেন । উভয়ের মাঝে মাত্র দু’'ধনুকের ব্যবধান রইল কিংবা তারও কম । এটিই বিশুদ্ধ ব্যাখ্যা । প্রবীণ ও উচ্চ মর্যাদাসম্পন্ন সাহাবায়ে কিরাম-(রা)-এর বক্তব্য থেকে তা-ই প্রতীয়মান হয় । এ প্রসংগে হযরত আনাস (রা) থেকে শুরায়ক (র) বর্ণনা করেছেন যে, খোদ আল্লাহ্ তা'আলা রাসুলুল্লাহ্ (সা)-এর নিকটবর্তী হলেন এবং উভয়ের মাঝে দুই ধনুক কিংবা তারও কম ব্যবধান রইল । এ ব্যাখ্যা মূলত বর্ণনাকারীর নিজস্ব উপলব্ধিও হতে পারে. ৷ বর্ণনাকারী এটিকে হাদীছের মধ্যে শামিল করে দিয়েছেন আল্লাহ্ই ভাল জানেন । এটি যদি মূলত হাদীছের অংশ হয়েই থাকে, তাহলে এটি আলোচ্য আয়াতের ব্যাখ্যা নয় বরং অন্য কোন প্রসংগজনিত বক্তব্য । আল্লাহ্ই ভাল জানেন। ওই রাতে মহান আল্লাহ্ তার বান্দা মুহাম্মাদ (সা) তীর উন্মতের উপর দিনে-রাতে ৫০ ওয়াক্ত নামায ফরয করে দিয়েছিলেন। এরপর প্রিয়নবী (সা) মহান আল্লাহ্ এবং মূসা (আ)-এর নিকট একাধিকবার যাতায়াত করেন । শেষ পর্যন্ত আল্লাহ্ তা'আলা ৫০ ওয়াক্ত থেকে তা ৫ ওয়াক্তে নামিয়ে আনেন এবং আল্লাহ্ তা'আলা বলেন, এই ৫ ওয়াক্ত মূলত ৫০ ওয়াক্ত । একে দশ অনুপাতে । এই সূত্রে ওই রাতে রাসূলুল্লাহ্ (সা) মহান আল্লাহ্র সাথে কথোপকথনের সুযোগ লাভ করেন। হাদীছ বিশারদগণ এ বিষয়ে প্রায় সকলে একমত ৷ তবে তিনি মহান আল্লাহ্কে দেখতে পেরেছেন কিনা সে বিষয়ে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। একদল বলেছেন, তিনি অন্তর্চক্ষু দিয়ে মহান আল্লাহ্কে দু'বার দেখেছেন । হযরত ইব্ন আব্বাস (রা) ও তার অনুসারী একদল লোক একথা বলেছেন। অন্য একি বর্ণনায় এসেছে যে, হযরত ইব্ন আব্বাস (রা) ও অন্যান্যরা শর্তহীন দেখার কথা উল্লেখ করেছেন। সেটিও তিনি অন্তচর্্ষু দ্বারা দেখেছেন বলে ধরে নিতে হবে। শর্তহীন দীদারের কথা যারা বলেছেন, তাদের মধ্যে আবূ হুরায়রা (রা) ও ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) অন্যতম । কেউ কেউ স্পষ্টভাবে এবং জোর দিয়ে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) আল্লাহ্ তা‘আলাকে প্রত্যক্ষভাবে স্বচক্ষে দেখেছেন। ইব্ন www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।