আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১৪ আল -বিদায়া ওয়ান নিহায়া বাছাই করার ঘটনাও কি বায়তুল মুকাদ্দাসে ঘটেছে, না আকাশে ঘটেছে সে বিষয়েও ভিন্ন ভিন্ন মত রয়েছে। মোদ্দাকথা, বায়তুল মুকাদ্দাসের কাজকর্ম শেষ করার পর তার জন্যে উর্ধ্নারোহণের বাহন প্রস্তুত করা হয়। এটি ছিল একটি সিড়ি বিশেষ ৷ সেটিতে চড়ে তিনি আকাশে উঠলেন। এ সময়ে তিনি বুরাকে আরোহণ করেননি । অবশ্য কেউ কেউ মনে করেন যে, এ সময়ে তিনি বুরাকে আরোহণ করেছিলেন। বুরাকটি বরং তখন বায়তুল মুকাদ্দাসের দরজায় বাঁধা ছিল ভ্রমণ শেষে মক্কায় ফিরে আসার জন্যে । মি'রাজে রাসূলুল্লাহ (সা) এক আকাশ ছেড়ে অপর আকাশ এরপর পরবর্তী আকাশ অতিক্রম করে পর্যায়ক্রমে সপ্তম আকাশ অতিক্রম করলেন । প্রত্যেক আকাশে সেখানকার নেতৃস্থানীয় ও বড় বড় ফেরেশতাগণ এবং নবী-রাসূলগণ তার সাথে সাক্ষাত করেন এবং তাকে অভিনন্দন জানান। যে সকল নবী..রাসূলের সাথে তার সাক্ষাত ঘটেছিল। তিনি তাদের নামও উল্লেখ করেছেন । যেমন প্রথম আকাশে হযরত আদম (আ), দ্বিতীয় আকাশে ইয়াহ্‌য়া ও ঈসা (আ),> চতুর্থ আকাশে ইদরীস ('মা) এবং ষষ্ঠ আকাশে মূসা (আ)-এর সাথে তার সাক্ষাত হয়েছে বলে বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত ৷ আরো বর্ণিত আছে যে, সপ্তম আকাশে সাক্ষাত হয়েছে ইবরাহীম (আ)-এর সাথে তিনি সেখানে বায়তুল মা'মূরের সাথে হেলান দিয়ে বসে ছিলেন । বায়তুল মামূরে প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা প্রবেশ করেন। তারা সেখানে নামায আদায় ও তাওয়াফ ইত্যাদি ইবাদত করে থাকেন । এরপর বেরিয়ে যান। কিয়ামত পৰ্যন্ত ওই ফেরেশতাগণ দ্বিতীয়বার বায়তুল মা'মূরে আসবেন না । এরপর তিনি নবীদের অবস্থান-স্থল অতিক্রম করেন। তিনি এমন এক সমতল স্থানে গিয়ে পৌছেন, যেখান থেকে কলমের লেখন-শব্দ শুনতে পাচ্ছিলেন। এক পর্যায়ে তার নিকট সিদরাতুল মুন্তাহা (সীমান্তের কুলবৃক্ষ) উপস্থিত করা হয়। সেটির পাতাগুলো হাতির কানের মত এবং ফলগুলো হিজর অঞ্চলের কলসীর মত । তখন একাধিক উজ্জ্বল রংয়ের বিশেষ বস্তুসমূহ ওই কুল বৃক্ষকে আচ্ছাদিত করে ফেলে ৷ বৃক্ষে ছড়ানো পঙক্ষীকুলের ন্যায় ফেরেশতাগণ ওই বৃক্ষে আরোহণ করে। স্বর্ণের পতঙ্গগুলো বৃক্ষটিতে উড়াউড়ি করতে থাকে আল্লাহ্‌ তা'আলার জ্যোতিতে ওই বৃক্ষ আচ্ছাদিত হয়ে পড়ে৷ প্রিয়নবী (সা) তখন হযরত জিবরাঈল (আ)-কে তার নিজস্ব অবয়বে দেখতে পান । তার ছয়শ’ পাখা । এক পাখা থেকে অপর পাখার দূরত্ব যমীন থেকে আসমানের দূরত্বের সমান। এ প্রসংঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন ৪ Rt Lae ALS ie cst AMR artless al Lol EE LO PH PS OE নিশ্চয়ই তিনি তাকে আরেক বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট । যার নিকট অবস্থিত বাসোদ্যান। তীর দৃষ্টি বিভ্রম হয়নি দৃষ্টি লক্ষ্যচ্যুতও হয়নি (৫৩ ৪ ৫) ৷ অর্থাৎ তীর দৃষ্টি লক্ষ্যস্থলে সীমাবদ্ধ ছিল । ডানেও যায়নি, বামেও যায়নি কিংবা উপরেও উঠেনি। এটি হল ১. মূল কিতাবে ৩য় ও ৫ম আকাশের উল্লেখ নেই ৷ সীরাত-ই ইব্‌ন হিশামে আছে যে, তিনি ৩য় আকাশে ইউনুস (আ) ও ৫ম আকাশে হারূন (আ)-কে দেখেছেন। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।