আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২১৩ কখনো দেখিনি । তোমাদের পুণ্যবান মুমূর্ষু ব্যক্তির চোখ এটি দেখেই স্থির হয়। আমার সাথী জিবরাঈল আমাকে সেটির উপর আরোহণ করান । সেটি আমাকে নিয়ে আকাশের একটি দরজার নিকট পৌছে। ওই দরজার নাম “বা-বুল হাফাযাহ্‌” অর্থাৎ প্রহরীদের দরজা সেখানে নেতৃস্থানীয় একজন ফেরেশতা অবস্থান করছিলেন। তাঁর নাম ইসমাঈল । তার অধীনে রয়েছেন বার হাজার ফেরেশতা ৷ বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) যখন এই হাদীছ বর্ণনা করতেন, তখন তিনি ,& ৷ 4, ১১:১৯ ০ 1০5 -_ তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন আয়াত পাঠ করতেন । এরপর ইব্‌ন ইসহাক এ দীর্ঘ হাদীছটির অবশিষ্ট অংশ উল্লেখ করেছেন । সনদ ও বর্ণনাসহ পূর্ণ হাদীছ আমি তাফসীর গ্রন্থে উল্লেখ করেছি এবং হাদীছটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । কারণ, সেটি এক ব্যক্তির বর্ণনা ভিত্তিক হাদীছ এবং সেটির 'সনদে দুর্বলতা রয়েছে। অনুরূপভাবে আমরা উম্মে হানীর বর্ণনা সম্পর্কেও আলোচনা করেছ । কারণ, সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে শুরায়ক ইব্‌ন আবূ নামর সূত্রে হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নৈশ ভ্রমণ শুরু হয়েছিল মাসজিদুল হারামের হাতীমের নিকট থেকে । ওই হাদীছের সনদও ‘গরীব’ পর্যায়ের । তাফসীর গ্রন্থে আমি সে সম্পর্কে আলোচনা করেছি একটি হল ওই বর্ণনায় রয়েছে যে, এ ঘটনা ঘটেছে ওহীর সূচনা হওয়ার পূর্বে । এ বক্তব্যের উত্তর অবশ্য এই যে, তাদের প্রথমবারের আগমন হয়েছিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ওহী নাযিলের পূর্বে । ওই রাতে অন্য কিছু ঘটেনি । এরপর অন্য রাতে তার নিকট ফেরেশতাগণ আসেন । এই রাত সম্পর্কে তিনি বলেননি যে, এটি ওহী নাযিলের পূর্বের ঘটনা । বরং এ যাত্রায় ফেরেশতাগণ এসেছিলেন ওহীর সূচনার পর ৷ হয়ত অল্প কিছুদিন পর ৷ যেমনটি কেউ কেউ বলেন, অথবা প্রায় দশ বছর পর যেমনটি অন্যরা মনে করেন। এটিই অধিকতর গ্রহণযোগ্য । ওই দিনে ভ্রমণের পূর্বে তার বক্ষ বিদারণের ঘটনা তার জীবনের দ্বিতীয় অথবা তৃতীয় বার ঘটেছিল তা এজন্যে করা হয় যে, তিনি মহান আল্লাহ্র দরবারে উপস্থিত হবেন । এরপর তার মর্যাদা ও সম্মানের প্রেক্ষিতে তিনি বুরাকে আরোহণ করেন । বায়তুল মুকাদ্দাসে এসে বুরাকটি বাধলেন সেই খুঁটিতে, যে খুঁটিতে নবীগণ (আ) তাদের বাহন বাধতেন । তারপর বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করে কেবলামুখী হয়ে তাহিয়্যাতুল মসজিদ নামায আদায় করলেন । বর্ণনাকারী হুযায়ফা (রা) রাসূলুল্লাহ্‌ (সা)-এর বায়তুল মুকাদ্দাসে প্রবেশ, বাহন বাধা এবং সেখানে নামায আদায়ের ঘটনা ঘটেনি বলে মত প্রকাশ করেছেন। তার অভিমত গ্রহণযোগ্য নয় । কারণ, ইতিবাচক বর্ণনা নেতিবাচক বর্ণনার উপর প্রাধান্য পায় । অন্যান্য নবীদের (আ) সাথে তার একত্রিত হওয়া এবং তাদেরকে নিয়ে তার নামায আদায় করা সম্পর্কেও মতভেদ রয়েছে। কেউ বলেছেন, তাদের সমবেত হওয়ার ঘটনা ঘটেছে আকাশে আরোহণের পূর্বে যেমনটি পূর্বের বর্ণনা থেকে প্রতীয়মান হয়। আবার কেউ বলেছেন, তা হয়েছে আকাশে আরোহণের পর যেমনটি কোন কোন বর্ণনায় এসেছে ৷ দ্বিতীয়টিই অধিকতর গ্রহণযোগ্য হতে পারে। উভয় প্রকারের বর্ণনাই আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ্‌ । কেউ কেউ বলেছেন, নবীদের নিয়ে তার নামায আদায়ের ঘটনা ঘটেছে আকাশে অনুরূপভাবে দুধ, মদ ও পানির পাত্রের মধ্য থেকে তার দুধের পাত্র www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।