Contents ২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া হয়েছিল । উত্তরে তিনি বলেন যে, 5১০ 1 5054 ১5০ ৩০ কিয়ামত দিবসে তিনি একাকী পুনরুথিত হবেন। তাকে আবু তালিব সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। জবাবে তিনি বলেছেন, (০ ০০৯০ 1! 2১৫৯ ৬০ ১১৭৫ ১০ 52751 -_আমি তাকে জাহান্নামের ETRE BAe Rm UATE সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল । কারণ, ইসলামের ফরয বিষয়াদি এবং কুরআনের বিধি-বিধান পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পূর্বে তিনি ইনতিকাল করেছিলেন : উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বললেন, A SAA a Ta CER CEE __জান্নাতের মধ্যে একটি ঝর্ণার পাশে জার্বাতী মুক্তায় নির্মিত গৃহের মধ্যে আমি তাকে দেখেছি । সেখানে না আছে কোন শোরগোল আর না আছে কোন দুঃখ-কষ্ট । এ হাদীছের সনদ ' উত্তম । সহীহ্ হাদীছ গ্ৰন্থসমূহে এটির সমর্থনে অন্যান্য বর্ণনা রয়েছে হাফিয আবূ বকর বাষ্যার হযরত আইশা (রা)-এর বরাতে বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন, ests dA AGE, "১,5১ -_তোমরা ওয়ারাকার দুর্নাম করো না । কারণ, আমি দেখেছি তার জন্যে একটি কিংবা দু'টি জারাত রয়েছে ইবন আসাকির আইশা (রা) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন । এটি একটি উত্তম সনদ ৷ হাদীছটি মুরসাল রূপে ও বর্ণিত হয়েছে এবং তা মুরসাল হওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত । হাফিস বায়হাকী আবূ নুআয়ম তাদের নিজ নিজ দালাইলুন নবুওয়াত গ্রন্থে ইউনুস ইব্ন বুকায়র সূত্রে আমর ইব্ন শুরাহবীল (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) হযরত খাদীজা (রা)-কে বলেছিলেন, আমি যখন একাকী থাকি. তখন আমি একটি শব্দ শুনতে পাই । আল্লাহ্র কসম ! আমি আশঙ্কা করছি যে, এর মাধ্যমে কোন দুর্ঘটনা ঘটতে পারে। খাদীজা (রা) বললেন, আল্লাহ্ হিফাযত করুন, মহান আল্লাহ্ আপনার সাথে তেমন আচরণ করবেন না । আল্লাহ্র কসম, আপনি তো আমানত পরিশোধ করেন, আত্মীয়তা রক্ষা করেন, সত্য কথা বলেন । এরপর আবু বকর (রা) সেখানে আসলেন ৷ তখন রাসূলুল্লাহ্ (সা) সেখানে উপস্থিত ছিলেন না । হযরত খাদীজা (রা) আবূ বকরকে এ সম্পর্কে অবহিত করে বলেন, হে আতীক!> আপনি একটু মুহাম্মদ (সা)-কে নিয়ে ওয়ারাকা এর নিকট যান ৷ রাসূলুল্লাহ্ (সা) উপস্থিত হওয়ার পর হযরত আবু বকর রাসূলুল্লাহ্ (সা)-এর হাত ধরে বললেন, চলুন আমরা ওয়ারাকা-এর নিকট যাই ৷ রাসুলুল্লাহ (সা) বললেন, তোমাকে আবার এসব জানালো কে ? তিনি উত্তর দিলেন, খাদীজা (রা) । তারপর তারা দু'জনে ওয়ারাকা- এর নিকট গেলেন এবং পূর্বোল্লিখিত ঘটনা তাকে জানাতে গিয়ে রাসূলুল্লাহ (সা) বললেন, “আমি যখন একাকী ও নির্জনে থাকি তখন আমার পেছন থেকে আমাকে ডাকার শব্দ শুনি যেন কে বলছে, হে মুহাম্মাদ, হে মুহাম্মাদ! এ ডাক শুনে আমি ভয়ে ওখান থেকে চলে যাই ৷ ওয়ারাকা বললেন, আপনি আর অমন করবেন না। ওই আগস্তুক আপনার নিকট আসলে আপনি স্থির থাকবেন এবং সে কী বলে, তা শুনবেন । এরপর আমার নিকট এসে তা আমাকে জানাবেন ৷ ১. হযরত আবূ বকর (রা)-কে এ নামে ডাকা হতো । -- সম্পাদকচদ্বয় www.eelm.weeblly.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.