Contents উ১২ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্ন ইসহাক উত্মে হানী সূত্রে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-কে রাতে ভ্রমণ করানো হয়েছে আমার ঘর থেকে । সে রাতে ‘ইশার নামায আদায়ের পর তিনি আমার ঘরে ঘুমিয়ে ছিলেন। ফজরের একটু পূর্বে তিনি আমাদেরকে ঘুম থেকে জাগালেন । আমরা যখন ভোর বেলা তীর সাথে ফজরের নামায আদায় করলাম, তখন তিনি বললেন, হে উম্মে হানী! গতরাতে এই ভূমিতে আমি তোমাদের সাথে ইশার নামায আদায় করেছি। তারপর আমি বায়তুল মুকাদ্দাস যাই এবং সেখানে নামায আদায় করি । এখন আবার তোমাদের সাথে ফজরের নামায আদায় করলাম তাতো দেখলেই । এরপর রাসূলুল্লাহ্ (সা) সেখান থেকে বের হতে যাচ্ছিলেন । আমি তার চাদরের প্রান্ত ধরে বললাম, হে আল্লাহ্র নবী! একথা আপনি কারো নিকট বলবে না। বললে তারা আপনাকে মিথ্যাবাদী ঠাওরাবে এবং আপনাকে কষ্ট দেবে। রাসূলুল্লাহ্ (সা) বললেন, আল্লাহ্র কসম, আমি তা অবশ্যই বলব ৷ তিনি তা বললেন ৷ এরপর ঠিকই লোকজন তার কথা প্রত্যাখ্যান করে তাকে মিথ্যাবাদী ঠাওরালো। ঘটনার প্রমাণ স্বরূপ তিনি বললেন, আমি অমুক স্থানে অমুক গোত্রের কাফেলাকে অতিক্রম করেছি । আমার সওয়ারীর চলার শব্দে ওরা ভীত-সন্তরস্ত হয়ে উঠেছিল । ফলে তাদের একটি উট কাফেলা ছেড়ে পালিয়ে গিয়েছিল । পলায়নকৃত উটের অবস্থান আমি তাদেরকে জানিয়ে দিই । আমি তখন সিরিয়ার দিকে যাচ্ছিলাম ৷ বায়তুল মুকাদ্দাস থেকে আমি মক্কা অভিমুখে যাত্রা করি । সাহ্নান নামক স্থানে এসে আমি অমুক গোত্রের কাফেলার সাক্ষাত পাই ৷ তারা সকলে তখন নি্দ্রামগ্ন । তাদের একটি পাত্রে পানি ছিল। কিছু একটা দিয়ে তারা সেটি ঢেকে রেখেছিল । ওই ঢাকনা উঠিয়ে আমি ওখান থেকে পানি পান করি। এরপর যেমনটি ছিল তেমনটি ঢেকে রাখি ৷ এর প্রমাণ হল ওদের কাফেলা এখন তান্ঈম পাহাড়ের উচুস্থান থেকে “বায়দা” নামক স্থানে অবতরণ করছে। তাদের উট পালের সম্মুখে রয়েছে একটি খাকি রংয়ের উট ৷ তার মধ্যে দুটো চিহ্ন আছে । একটি কাল অপরটি সাদা-কালো মিশ্রিত । লোকজন তখন দ্রুত ছানিয়া অর্থাৎ তানঈম পাহাড়ের চূড়ার দিকে ছুটল । কিন্তু রাসুলুল্লাহ্ (সা)-এর বর্ণিত সম্মুখস্থ উটটি তারা দেখতে পেল না৷ তবে কাফেলার লোকজনকে ওদের পানি-বাক্স ও উট সম্পর্কে জিজ্ঞেস করল । ওরা উত্তরে ঠিক তাই বলেছে যেমনটি রাসূলুল্লাহ্ (সা) ইতোপূর্বে বলেছিলেন । ইউনুস ইবৃন বুকায়র আসবাত সূত্রে ইসমাঈল সুদ্দী থেকে বর্ণনা করেছেন যে, ওই কাফেলা ফিরে আসার পূর্ব মুহূর্তে সূর্য প্রায় অস্তমিত হচ্ছিল । রাসূলুল্লাহ্ (সা) আল্লাহ্র নিকট দু'আ করলেন । আল্লাহ্ তা“আলা সূর্যকে স্থির রেখে দিলেন। ইত্যবসরে রাসূলুল্লাহ্ (সা)-এর বর্ণনা মুতাবিক ওই কাফেলাটি এসে পড়লো । এরপর সূর্য অস্তমিত হল । বস্তুত সেদিন রাসূলুল্লাহ্ (সা)-এর জন্যে এবং অন্য একদিন নবী ইউশা ইব্ন নূন-এর জন্যে সূর্য স্থির থেকেছিল। এ ছাড়া কারো জন্যে সূর্য কোন দিন স্থির থাকেনি । এটি বায়হাকীর বর্ণনা । ইব্ন ইসহাক বলেন, যার বিশ্ষস্ততা সম্পর্কে আমি সন্দেহ করি না এমন এক লোক আমার নিকট বর্ণনা করেছেন আবু সাঈদ (রা) থেকে । তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ (সা)-কে বলতে শুনেছি, বায়তুল মুকাদ্দাস কেন্দ্রিক কাজকর্মগুলো আমি যখন শেষ করলাম, তখন আমার নিকট উর্ধ্বারোহণের বাহন নিয়ে আসা হল । ওই রকম সুন্দর ও মনোরম কিছু আমি ইতোপূর্বে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।