Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২১১ পাত্র থেকে পান করলেন । এরপর জিব্রাঈল (আ) রাসূলুল্লাহ্ (সা)-কে বললেন, “আপনি নিজে হিদায়াতপ্রাপ্ত হলেন আপনার উন্মতকেও হিদায়াতপ্রাপ্ত করলেন ৷” হাসান বসরী (র) সূত্রে মুরসাল রূপে ইব্ন ইসহাক বলেন, জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (সা)-কে ঘুম থেকে তুললেন । এরপর তাকে নিয়ে মাসজিদুল হারামের দরজায় এলেন ৷ তাকে বুরাকের পিঠে আরোহণ করালেন । এটি গাধা ও খচ্চরের মাঝামাঝি আকারের একটি সাদা রঙের সওয়ারী । সেটির দু’ উরুতে দুটো ডানা ছিল । ডানা দুটো দ্বারা সে পা দুটো ঢেকে রেখেছিল । সে কদম রাখছিল তার দৃষ্টির শেষসীমায় । রাসূলুল্লাহ্ (সা) বলেন, এরপর জিবরাঈল (আ) আমাকে বুরাকের পিঠে তুললেন । তারপর আমাকে নিয়ে যাত্রা করলেন ৷ আমরা যাচ্ছিলাম এক সাথে। একে অন্য থেকে অদৃশ্য হইনি । আমি বলি, EEE EG io (ALOR EEE SETI রাসূলুল্লাহ্ (সা) যখন বুরাকের পিঠে উঠার ইচ্ছা করলেন, তখন সে দাপাদাপি করে তাকে পিঠে নিতে অসম্মতি উত্থাপন করছিল । তখন তার কেশরে হাত রেখে জিবরাঈল (আ) বললেন, হে বুরাক! তুমি যা করছো তার জন্যে কি তোমার লজ্জা হয় না ? আল্লাহ্র কসম, মুহাম্মদ (সা)-এর পূর্বে এমন কোন বান্দা তোমার পিঠে চড়েননি যিনি আল্লাহ্র নিকট তার চাইতে অধিক সন্মানিত । একথা শুনে বুরাকটি লজ্জিত হলো । তার দেহ থেকে ঘাম বের হতে শুরু করে। সে শান্ত হয়। রাসূলুল্লাহ্ (সা) তার পিঠে আরোহণ করলেন । হাসান বসরী (র) তার বর্ণনায় উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (সা) যাত্রা শুরু করলেন । তার সাথে রইলেন হযরত জিবরাঈল (আ)। তারা বায়তুল মুকাদ্দাসে গিয়ে পৌছলেন। সেখানে হযরত ইব্রাহীম (আ) মূসা (আ), ও ঈসা (আ)-সহ অনেক নবী-রাসূলের সাথে তাদের সাক্ষাত হয়। রাসূলুল্লাহ্ (সা) ইমাম হয়ে তাঁদেরকে নিয়ে নামায আদায় করলেন। এরপর ইব্ন ইসহাক রাসূলুল্লাহ্ (সা)-এর মদের পরিবর্তে দুধের পাত্র গ্রহণ করার ঘটনা এবং তাকে উদ্দেশ করে জিবরাঈল (আ)-এর “আপনি হিদায়াতপ্রাপ্ত হয়েছেন এবং উন্মতকেও হিদায়াতপ্রাপ্ত করেছেন আর আপনাদের জন্যে মদ হারাম করা হয়েছে” মন্তব্য করার কথা উল্লেখ করেছেন। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ্ (সা) মক্কায় ফিরে এলেন এবং সকাল বেলা কুরায়শী লোকদেরকে এ ঘটনা বলতে শুরু করলেন । কথিত আছে যে, অধিকাংশ লোক তার বক্তব্য প্রত্যাখ্যান করলো এবং একদল লোক ইসলাম গ্রহণের পর মুরতাদ ও ধর্মত্যাগী হয়ে যায় । হযরত আবূ বকর (রা) তা শোনা মাত্র সত্য বলে মেনে নেন । তিনি বলেন, আমি তো সকাল-সন্ধ্যা তার আসমানী সংবাদগুলো বিশ্বাস করি । তাহলে তার বায়তুল মুকাদ্দাস যাওয়বর সংবাদ বিশ্বাস না করার কী আছে ? বর্ণিত আছে যে, হযরত আবূ বকর সিদ্দীক' (রা) বায়তুল মুকাদ্দাসের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট জানতে চেয়েছিলেন । রাসূলুল্লাহ্ (সা) তাকে বায়তুল মুকাদ্দাসের অবস্থা জানান ৷ সেদিন থেকে আবূ বকর (রা) সিদ্দীক তথা সত্যপ্রাণ উপাধিতে ভূষিত হন । হাসান (র) বলেন, এ প্রসংগে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন ৪ (EA ENTE EES LUO EE LAL ‘আমি যে দৃশ্য আপনাকে দেখিয়েছি তা কেবল মানুষের পরীক্ষার জন্যে' (১৭ ৪ ৬০) । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।