আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২১০ আল-বিদায়া ওয়ান নিহায়া আল্লাহ্‌ তা'আলার বাণী OEE CAE USL sl পবিত্র মহিমময় তিনি, যিনি তার বান্দাকে রজনীযোগে ভ্রমণ করিয়েছিলেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসায়_ যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাবার জন্যে । তিনি সর্বশ্রোতা সর্ব্ষ্টা (১৭ £৪ ১) । এ আয়াত প্রসংগে আমরা এ সম্পর্কিত প্রায় সকল হাদীছ উল্লেখ করেছি । সুতারাং সেখান থেকে সুদৃঢ় সনদ বিশিষ্ট হাদীছগুলো এবং এ বিষয়ক আলোচনা আমরা এখানে উল্লেখ করব । তা-ই যথেষ্ট হবে। ইবন ইসহাকের বক্তব্যের সার কথাগুলোও আমরা উল্লেখ করব ৷ কারণ, ইতোপূর্বে উল্লিখিত অধ্যায়গুলো উল্লেখ করার পর তিনি বলেছেন, তারপর রাসূলুল্লাহ্‌ (সা)-কে রাত্রিকালীন ভ্রমণ করানো হল মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা পর্যন্ত । মাসজিদুল আকসা হল ইলিয়া এলাকার বায়তুল মুকাদ্দাসে । ইতোমধ্যে মক্কার কুরায়শ ও অন্যান্য গোত্রের মধ্যে ইসলাম প্রচারিত হয়েছে ইব্ন ইসহাক আরো বলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর রাত্রিকালীন বিশেষ ভ্রমণ তথা মিরাজ সম্পর্কে যাদের হাদীছ আমার নিকট পৌছেছে তারা হলেন ইব্ন মাসউদ (রা), আবু সাঈদ (রা), আইশা (রা), মুআবিয়া (রা), উম্মে হানী (রা) বিন্ত আবূ তালিব, হাসান ইব্‌ন আবু হাসান (রা), ইব্‌ন শিহাব যুহরী (র), এবং কাতাদা (র) প্রমুখ বিশেষজ্ঞগণ ৷ তীরা সকলে কিন্তু ঘটনার সকল দিক বর্ণনা করেননি । বরং এক একজন এক এক অংশ বর্ণনা করেছেন মূলত রাসূলুল্লাহ্‌ (সা)-এর মি‘রাজের ঘটনায় আমার নিকট যে সকল তথ্য পৌছেছে, সেগুলোর মধ্যে ঈমানী পরীক্ষা রয়েছে। এটি মূলত মহান আল্লাহ্র অপরিসীম কুদরত ও শক্তির বহিঃপ্রকাশ ৷ জ্ঞানী লোকদের জন্যে এর মধ্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে হিদায়াত, রহমত এবং ঈমানদারদের জন্যে দৃঢ়তার উপাদান ৷ এটি নিশ্চয় আল্লাহ্‌ তা'আলার সুমহান কর্ম ৷ রাসূলুল্লাহ্‌ (সা)-কে যা দেখানোর ইচ্ছা ছিল তা দেখানোর জন্যে মহান আল্লাহ্‌ তাকে যেভাবে চেয়েছেন যেরূপে চেয়েছেন, সেরূপে ভ্রমণ করিয়েছেন । ফলে তিনি মহান আল্লাহ্র অনন্য কুদরত ও শক্তির নিদর্শন প্রত্যক্ষ করলেন। যে কুদরত ও শক্তি দ্বারা আল্লাহ্‌ যখন যা চান, তখন তা করতে পারেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বুরাক উপস্থিত করা হল । ' এটি সেই বাহন, পূর্ববর্তী নবীগণ যার উপর সওয়ার হতেন । সেটি তার কদম রাখে তার দৃষ্টির প্রান্ত সীমায় ৷ রাসূলুল্লাহ্‌ (সা) সেটিতে সওয়ার হলেন তাকে নিয়ে সাথী জিবরাঈল (আ) যাত্রা করলেন । আসমান ও যমীনের মধ্যবর্তী নিদর্শনগুলো তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-কে দেখাচ্ছিলেন । তারা বায়তুল মুকাদ্দাস গিয়ে পৌছলেন। সেখানে হযরত ইবরাহীম (আ), মূসা (আ) ও ঈসা (আ)-সহ অনেক নবী-রাসূলের সাথে সাক্ষাত হয়। তার অভ্যর্থনার জন্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন । তিনি তাদেরকে নিয়ে নামায আদায় করেন। এরপর তার সম্মুখে তিনটি পাত্র উপস্থিত করা হয়। একটিতে দুধ, একটিতে মদ এবং একটিতে ছিল পানি । তিনি দুধের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।