Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৯ এরপর তিনি ওয়ালীদ ইব্ন মুসলিম....... আলা ইব্ন যুবায়র কিলাবী সনদে বর্ণনা করেছেন যে, তার পিতা যুবায়র কিলাবী বলেছেন, আমি রোমকদের উপর পারসিকদের বিজয় এবং পারসিকদের উপর রোমকদের বিজয় দুটোই দেখেছি । এরপর রোমক এবং পারসিক উভয় জাতির উপর মুসলমানদের বিজয় দেখিছি। মুসলমানদের সিরিয়া এবং ইরাক জয়ও আমি দেখেছি ৷ মাত্র পনের বছরের মধ্যে এসব ঘটনা সংঘটিত হয়। মন্কা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা)-এর রাত্রিভ্রমণ রাসূলুল্লাহ্ (সা)-এর মি’রাজ ও নৈশ ভ্রমণের হাদীছগুলো এতিহাসিক ইব্ন আসাকির তার গ্রন্থে “নবুওয়াতপ্রাপ্তির প্রথম দিকের ঘটনাবলী” অধ্যায়ে উল্লেখ করেছেন । তবে ইব্ন ইসহাক ওইগুলো উল্লেখ করেছেন নবুওয়াত লাভের ১০ বছর পরের ঘটনাবলীব সাথে বায়হাকী (র) মূসা ইব্ন উকবা সূত্রে যুহরী থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-এর রাত্রিকালীন বিশেষ ভ্রমণের ঘটনা ঘটেছে তার মদীনায় হিজরতের এক বছর পূর্বে ৷ তিনি বলেছেন যে, ইব্ন লাহ্ইয়াহ আবু আসওয়াদ সূত্রে উরওয়া থেকে অনুরূপ বর্ণনা করেছেন । হাকীম..... ইসমাঈল সুদ্দী (র) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সা)-এর হিজরতের ১৬ মাস পূর্বে মি'রাজের রাত্রিতে বায়তুল মুকাদ্দাসে তার উপর পাচ ওয়াকৃত নামায ফরয করা হয়। সুতরাং সুদ্দীর বর্ণনা অনুসারে মি’রাজের ঘটনা ঘটে যুল-কা‘দা মাসে আর যুহরী ও উরওয়া (র)-এর বর্ণনানুসারে ওই ঘটনা ঘটে রবিউল আউয়াল মাসে । আবূ বকর ইব্ন আবু শায়বা..... জাবির ও ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন, তারা দু'জনে বলেছেন যে, হাতীর বছরে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার রাসূলুল্লাহ্ (সা) জন্মগ্রহণ করেন। পরবর্তীতে একই তারিখে তিনি নবুওয়াত প্রাপ্ত হন৷ ওই তারিখে তার মি’রাজ সংঘটিত হয়। ওই তারিখে হিজরত করেন এবং ওই তারিখেই তিনি ইনতিকাল করেন । অবশ্য, এই বর্ণনার সনদে বিচ্ছিন্নতা আছে । হাফিয আবদুল গনী ইব্ন সারূর মুকাদ্দিসী তার সীরাত গ্রন্থে এ তারিখটিই গ্রহণ করেছেন । অবশ্য, তিনি অন্য একটি হাদীছও উল্লেখ করেছেন, সেটির সনদ বিশুদ্ধ নয় । ওই হাদীছটি আমরা রজব মাসের ফযীলত প্রসঙ্গে উল্লেখ করেছি। সেটি এই যে, মি’'রাজের ঘটনা ঘটেছিল রজব মাসের ২৭ তারিখের রাতে ৷ আল্লাহই ভাল জানেন । কেউ কেউ মনে করেন যে, রজব মাসের প্রথম জুমুআর রাতে (বৃহস্পতিবার দিবাগত রাতে) মি‘রাজ. অনুষ্ঠিত হয়েছিল । এই রাতকে “লায়লাতুর রাগাইব” বলা হয়। ওই রাতে বিশেষ নামায আদায়ের রেওয়াজের উদ্ভব হয়েছে। বস্তুত এর কোন গ্রহণযোগ্য দলীল নেই । আল্লাহ্ই ভাল জানেন ৷ এ প্রসংগে কেউ কেউ এই কবিতা পাঠ করেন ৪ 2 Lalli - roe anid অর্থাৎ ‘জুমুআর রাত সে তো মর্যাদাময় রাত । রজব মাসের প্রথম জুমুআর রাতে নবী করীম (সা)-এর মি'রাজ অনুষ্ঠিত হয় ৷” এই কবিতায় দুর্বলতা আছে । যারা জুমুআর রাতে মি‘'রাজ সংঘটিত হওয়ার অভিমত পোষণ করেন, তাদের বক্তব্যের সমর্থনে আমরা এই কবিতা উল্লেখ করলাম ৷ ২৭ == www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।