আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৮ আল-বিদায়া ওয়ান নিহায়া বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ্‌ (সা) ওদের বিপদমুক্তির জন্যে আল্লাহ্‌ তা'আলার দরবারে দু'আ করলেন ৷ আল্লাহ্‌ তা'আলা তাদের বিপদ দূর করে দিলেন ৷ হাফিয বায়হাকী (র) বলেন, আবু সুফিয়ান সম্পর্কিত এক বর্ণনায় কিছু বাক্য রয়েছে যা দ্বারা বুঝা যায় যে, এ ঘটনা ঘটেছিল হিজরতের পর । অবশ্য এমনও হয়ে থাকতে পারে যে, এরূপ ঘটনা দু'বার ঘটেছিল । একবার ঘটেছিল হিজরতের পর এবং একবার ঘটেছিল হিজরতের পূর্বে । আল্লাহই ভাল জানেন । এরপর বায়হাকী (র) পারসিক ও রোমানদের ঘটনা এবং নিম্নোক্ত আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট আলোচনা করেছেন । আল্লাহ্‌ তা'আলা বলেছেন ৪ EA UPL le mA SIN 3 4 ESOT Rs EY ET EEO আলিফ-লাম-মীম । রোমকগণ পরাজিত হয়েছে নিকটবর্তী: অঞ্চলে । কিন্তু ওদের এই পরাজয়ের পর ওরা শীঘ্রই বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই পূর্ব ও পরের সিদ্ধান্ত আল্লাহরই । আর সেদিন মু’মিনগণ আল্লাহ্র সাহায্য লাভে হর্ষোৎফুল্ল হবে..... (৩০ $ ১-৫)। বায়হাকী (র) এরপর সুফিয়ান ছাওরী....... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, পারসিকদের বিরুদ্ধে রোমকগণ বিজয়ী হোক মুসলমান তাই কামনা করতেন ৷ কারণ, রোমকগণ ছিল আহলে কিতাব, খৃষ্টান । পক্ষান্তরে, আরবের মুশরিক লোকেরা কামনা করত যে, পারসিকগণ যেন বিজয়ী হয়। কারণ, ওরা ছিল মূর্তি পূজারী! এই মনোভাবের কথা মুসলমানগণ হযরত আবূ বকর (রা)-কে জানান ৷ তিনি এটি জানান রাসূলুল্লাহ (সা)-কে। উত্তরে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, “বস্তুত রোমকগণ অবিলম্বে বিজয়ী হবে৷” হযরত আবূ বকর (রা) এ সংবাদ মুশরিকদেরকে জানালেন ৷ তারা বলল, তাহলে আসুন আমরা একটি মেয়াদ "নির্ধারিত করি । এই মেয়াদের মধ্যে যদি রোমকগণ বিজয়ী হয়, তবে এই অমুক বস্তু আমরা আপনাকে দিব। আর যদি পারসিকগণ বিজয়ী হয়, তবে আপনি অমুক অমুক বস্তু আমাদেরকে দেবেন । এ সকল কথা হযরত আবূ বকর (রা) এসে রাসূলুল্লাহ্‌ (সা)-কে জানালেন । রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আপনি দশ বছরের কম সময়টাকে মেয়াদ নির্ধারিত করলেন না কেন ? পরবর্তীতে সত্য সত্যই রোমকগণ বিজয়ী হয়েছিল । এই হাদীছের সনদগুলো আমরা তাফসীর গ্রন্থে সন্নিবেশিত করেছি । আমরা উল্লেখ করেছি যে, আবূ বকর (রা)-এর বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণাকারী ছিল উমাইয়া ইব্‌ন খাল্‌ফ । আর চ্যালেরে মূল্য ছিল ৫টি বিশাল বপু উট ।১ চ্যালেঞ্জের একটি মেয়াদ নির্ধারিত ছিল। পরে রাসূলুল্লাহ (সা)-এর পরামর্শে হযরত আবূ বকর (রা) ওই মেয়াদ বৃদ্ধি করে দেন এবং " চ্যালেঞ্জের মূল্যমানও বাড়িয়ে দেন । পারসিকদের বিরুদ্ধে রোমকদের বিজয় সংঘটিত হয়েছিল বদর যুদ্ধের দিবসে । অথবা হুদায়বিয়ার সন্ধির দিবসে ওই বিজয় অনুষ্ঠিত হয়েছিল । আল্লাহ্‌ই ভাল জানেন । ১. ১=০১]। বড় বড় উট ৷ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।