Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৭ রাসূলুল্লাহ্ (সা) যখন দেখলেন মক্কার লোকজন তাকে পৃষ্ঠ প্রদর্শন করছে এবং তারা তীর নিকট থেকে দূরে সরে যাচ্ছে, তখন তিনি বলেন, হে আল্লাহ্! ইউসুফ (আ)-এর সম্প্রদায়ের প্রতি নাযিলকৃত সাত বছর ব্যাপী দুর্ভিক্ষের মত দুর্ভিক্ষ নাযিল করুন ৷ ফলে তারা দুর্ভিক্ষে পতিত হয়। শেষ পর্যন্ত তারা মৃত জীব-জন্তু, চামড়া এবং হাডিড খেতে থাকে ৷ এ প্রেক্ষিতে মন্ধার অধিবাসী কতক লোক নিয়ে আবু সুফিয়ান রাসূলুল্লাহ্ (সা)-এর নিকটে উপস্থিত হন ৷ তারা বলে, হে মুহাম্মদ (সা)! তুমি তো দাবী কর যে, তুমি দয়া ও করুণার আধার রূপে প্রেরিত হয়েছ । এখন তো তোমার সম্প্রদায়ের লোকজন সব ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি ওদের রক্ষার জন্যে আল্লাহ্র নিকট দুআ কর ৷ রাসূলুল্লাহ্ (সা) ওদের জন্যে দু'আ করলেন ৷ মক্কার লোকদের উপর বৃষ্টি বর্ষিত হল । টানা সাত দিন বর্ষণ চলল অবশেষে লোকজন তার নিকট অতিবৃষ্টির অনুযোগ করল । তিনি দু‘আ করে বললেন ৪ Cle Ys CGS Mel হে আল্লাহ্! আমাদের উপর নয়, অন্যদের উপর বৃষ্টি বর্ষণ করুন ।” ফলে তাদের উপর থেকে মেঘ কেটে গেল এবং মক্কাবাসীদেরকে ছেড়ে আশেপাশে অন্যত্র বৃষ্টি বর্ষিত হল। ইব্ন মাসউদ (রা) বলেন, ধোয়া দেখার নিদর্শনও বাস্তাবায়িত হয়েছে । আর তা’ হল তাদের উপর আপতিত ক্ষুধার জ্বালা । যার ফলে তারা আকাশে ধোয়া দেখত ৷ অর্থাৎ চোখে অন্ধকার দেখত । use SS NAG [ad JEP আমি তোমাদের শান্তি কিছুকালের জন্যে রহিত করছি__ তোমরা তো তোমাদের পূর্বাবস্থায় ফিরে যাবে। আয়াতে সে দিকেই ইঙ্গিত করা হয়েছে । তিনি বলেন, রোমানদের বিজয় সম্পর্কিত আয়াতও বাস্তবায়িত হয়েছে৷ আল্লাহ্ তা'আলার ঘোষণা মুতাবিক কাফিরদেরকে প্রচণ্ডভাবে পাকড়াও করার আয়াতও বাস্তবায়িত হয়েছে। চাদ দ্বিখণ্ডিত হওয়ার আয়াতও বাস্তবায়িত হয়েছে। এগুলোর অধিকাংশ-ই বদর দিবসে বাস্তবায়িত হয়েছে । বায়হাকী (র) বলেন, আল্লাহ্ই ভাল জানেন তবে চরমভাবে পাকড়াও করা, ধোয়া দেখা এবং কাফিরদের ধ্বংস হওয়া সম্পর্কিত আয়াতগুলো বদর দিবসে বাস্তবায়িত হয়েছে । বর্ণনাকারী বলেন, ইমাম বুখারী (র) এ বর্ণনার প্রতি ইঙ্গিত করেছেন। এরপর আবদুর রাষ্যাক........ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, শেষ পর্যন্ত আবু সুফিয়ান উপস্থিত হন রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ৷ ক্ষুধার জ্বালায় অতিষ্ট হয়ে তিনি বৃষ্টি কামনা করছিলেন। তখন কোন খাদ্য দ্রব্য না পেয়ে তারা খেজুরের১ ডাল পৰ্যন্ত চিবিয়ে খেয়েছিল । ATTN UTE a HET te UTS হলানা এবং কাতর প্রার্থনা করল না (২৩ ৪ ৭৬) ৷ ১. সূরা রম আয়াত ১, ২,৩, 8৪. ৫। www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।