Contents ২০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া অংশ দ্বারা আঘাত না করে ধারবিহীন পাশ দিয়ে গুঁতো দিতে থাকে এবং বলতে থাকে, হে খাত্তাব তনয়! সরে যান, সরে যান । আমি আপনাকে হত্যা করব না । পরবর্তীতে যিরার ইব্ন খাত্তাব ইসলাম গ্রহণ করার পর হযরত উমর (রা) যিরার (রা)-এর এঁ সহানুভূতির কথা স্মরণ করতেন । পরিচ্ছেদ বায়হাকী (র) এ পর্যায়ে কুরায়শদের বিরুদ্ধে রাসূলুল্লাহ্ (সা)-এর বদ দু‘আর ঘটনা উল্লেখ করেছেন । কুরায়শগণ যখন রাসূলুল্লাহ্ (সা)-এর নাফরমানী ও অবাধ্যতায় সীমা ছাড়িয়ে যায়, তখন তাদের উপর ইউসুফ (আ)-এর সম্প্রদায়ের ভোগকৃত সাত বছর ব্যাপী দুর্ভিক্ষের মত টানা সাত বছরের দুর্ভিক্ষ নাযিল করার জন্যে রাসুলুল্লাহ (সা) আল্লাহ্র নিকট দু'আ করেন। এ প্রসঙ্গে তিনি সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে উল্লিখিত ‘আমাশ...... ইন্ন মাসউদ সূত্রে বর্ণিত হাদীছটি উদ্ধৃত করেছেন ইব্ন মাসউদ (রা) বলেছেন, পাচটি বিযয় বাস্তবায়িত হয়ে গিয়েছে ৷ কাফিরদের জন্যে প্রতিশ্রুত ধ্বংস১, রোম বিজয়, ধূম আগমন, চরম পাকড়াও এবং চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া । অন্য বর্ণনায় ইব্ন মাসউদ (রা) বলেছেন, কুরায়শগণ যখন রাসূলুল্লাহ্ (সা)-এর অবাধ্যতায় অটল রইল এবং ইসলাম গ্রহণ থেকে বিরত থাকল, তখন রাসূলুল্লাহ্ (সা) দু'আ করলেন, হে আল্লাহ্! ইউসুফ (আ)-এর সনম্পৃদায়ের উপর নাযিলকৃত সাত বছ্রব্যাপী ইব্ন মাসউদ (রা) বলেন, এরপর তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসে । তাদের সব কিছু নিঃশেষ হয়ে যায়। এমনকি ক্ষুধার তাড়নায় তারা মরা জীবজন্তু খেতে থাকে । এমন হল যে, উপোস করার কারণে তারা আকাশে ধোয়া দেখতে পেতো । এরপর রাসূলুল্লাহ (সা) তাদের বিপদ মুক্তির জন্যে দু'আ করলেন । আল্লাহ্ তা'আলা তাদেরকে এ দুরবস্থা থেকে মুক্তি দিলেন । এ প্রসঙ্গে আবদুল্লাহ্ ইব্ন মাসউদ (রা) এ আয়াত তিলাওয়াত করলেন ৪ SEE He Sal LSC) ফিরে যাবে (৪8 ৪ ১৫)। তিনি বলেন, তারা পুনরায় তাদের কুফরীতে ফিরে যায় এবং কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি বিলম্বিত করা হয় । তিনি একথা বলেছেন যে, বদর দিবস পর্যন্ত তাদের শাস্তি বিলম্বিত করা হয়। ইব্ন মাসউদ (রা) বলেন, আলোচ্য শাস্তি দ্বারা যদি কিয়ামত দিবসের শাস্তি বুঝানো হয়, তবে ওই শাস্তি তো রহিত করা হবেনা । Uris Ll SILA Abe. EEE ET TEE HE I ESTEE ME দেবই (88 £ ১৬) । এ আয়াত সম্পর্কে ইব্ন মাসউদ (রা) বলেন যে, এখানে বদর দিবসের ' শাস্তির কথা বুঝানো হয়েছে। ইব্ন মাসউদ (রা) থেকে আরো বর্ণিত আছে যে. তিনি বলেছেন, ১. এতদ্বারা বদর দিবসকে বুঝানো হয়েছে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।