আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৫ ইয়াযীদ ইব্‌ন আবু সুফিয়ান প্রতিশোধ গ্রহণের প্রস্তুতি নেয়। বনু মাখযুমের উপর আক্রমণ করার জন্যে সে লোক সংগ্রহ করে। ইতোমধ্যে আবু সুফিয়ান দেশে ফিরে আসেন এবং পুত্র ইয়াযীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হন৷ তাকে গাল-মন্দ এবং প্রহার করেন । তিনি উযষায়হিরের হত্যাকাণ্ডের শাস্তি স্বরূপ দিয়াত বা রক্তপণ গ্রহণে রাযী হন এবং তার পুত্রকে লক্ষ্য করে বলেন, দাওস বংশীয় একজন লোকের মৃত্যুকে উপলক্ষ করে তুমি কি এমন পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছিলে যাতে কুরায়শগণ গৃহযুদ্ধে লিপ্ত হয়। হাস্সান ইব্‌ন ছাবিত উযায়হিরের খুনের ' প্রতিশোধ নেয়ার জন্যে উদ্বুদ্ধ করে আবূ সুফিয়ানের নিকট একটি কবিতা লিখে পাঠান ৷ এর প্রতিক্রিয়ায় আবূ সুফিয়ান বলেছিল, আমাদের একে অন্যকে হত্যা করার জন্যে প্ররোচনা দিয়ে হাস্সান যে কবিতা লিখেছেন তা অত্যন্ত মন্দ কাজ । অথচ ইতোপূর্বে বদরের যুদ্ধে আমাদের বহু শীর্ষস্থানীয় লোক নিহত হয়েছেন। পরবর্তাঁতে খালিদ ইব্‌ন ওয়ালীদ যখন ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে তাইফ গমন করেন, তখন তাইফের অধিবাসীদের নিকট প্রাপ্য তার পিতার সুদ উসুল করা সম্পর্কে তিনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট জানতে চান । ইব্ন ইসহাক বলেন, জনৈক আলিম আমাকে বলেছেন যে, এই ঘটনার প্রেক্ষাপটেই নীচের আয়াতগুলো নাযিল হয়েছে £ fl E EL WOArECCU EOE LEI ES EE li ll aE হে ঈমানদারগণ! তোমরা আনল্লাহ্‌কে ভয় কর এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও-- যদি তোমরা মু’মিন হও । এর পরবর্তী আয়াতগুলোও এ প্রেক্ষাপটে নাযিল হয়েছে (২৪ ২৭৮)। ইব্‌ন ইসহাক বলেন, আবু উযাইহিরের পুত্ররা তাদের পিতার খুনের প্রতিশোধ নিয়েছে বলে আমার জানা নেই । অবশেষে ইসলাম এসে খুনের প্রতিশোধ নেয়ার কুপ্রথা থেকে তাদেরকে রক্ষা করে। তবে যিরার ইব্ন খাত্তাব ইব্‌ন মিরদাস আসলামী কতক কুরায়শী লোকের সাথে একবার দাওসের এলাকায় সফরে গিয়েছিল । তখন তারা উম্মে গায়লান নামে দাওস গোত্রের আযাদকৃত এক ক্রীতদাসীর ঘরে উঠে ৷ মহিলাদের খোপা বেঁধে দেয়া এবং বিয়ের কনে সাজিয়ে দেয়া ছিল এ ক্রীতদাসীর পেশা । আবূ উযাইহিরের খুনের প্রতিশোধরূপে দাওস গোত্রের লোকেরা কুরায়শী মেহমানদেরকে হত্যার চক্রান্ত করে। উম্মে গায়লান ও তার সাথী কতক মহিলা ওদের বিরুদ্ধে দাড়ায় এবং মেহমানদেরকে রক্ষা করে। সুহায়নী বলেন, উন্মে গায়লান তখন যিরার ইব্ন খাত্তাবকে রক্ষার জন্যে তার জামার নীচে শরীরের সাথে জড়িয়ে রাখে । ইব্‌ন হিশাম বলেন, হযরত উমর (রা)-এর শাসনামলে উম্মে গায়লান তার নিকট আসে । সে ধারণা করেছিল যে, যিরার ইব্ন খাত্তাব হযরত উমর (রা)-এর সহোদর ভাই । হযরত উমর (রা) তাকে বললেন, আমি যিরারের সহোদর ভাই নই ৷ বরং দীনী ভাই । তবে যিরারের প্রতি তোমার যে অসামান্য অনুগ্রহ রয়েছে তা আমার জানা আছে । অতঃপর মুসাফির হিসেবে হযরত উমর (রা) উম্মে গায়লানকে কিছু সাদাকা প্রদান করেন। ইব্‌ন হিশাম বলেন, উহুদ দিবসে যুদ্ধক্ষেত্রে যিরার ইব্‌ন খাত্তাব এবং উমর ইব্‌ন খাত্তাব মুখোমুখি হন । তখন যিরার ইবন খাত্তাব হযরত উমর (রা)-কে নাগালে পেয়েও বর্শার ধারালো www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।