আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০৪. আল-বিদায়া ওয়ান নিহায়া পিপাসার্ত অবস্থায় তার মৃত্যু হয়। ওয়ালীদ ইব্‌ন মুগীরা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তার পায়ের একটি ক্ষতস্থানের দিকে জিবরাঈল (আ) ইঙ্গিত করলেন । এ ক্ষত তার পায়ে সৃষ্টি হয়েছিল কয়েক বছর পূর্বে । সে গিয়েছিল তার জন্যে একটি তীর তেরী করার জন্যে বর্শা প্রস্তুতকারী খুযাআ গোত্রের জনৈক ব্যক্তির নিকট । তখন একটি তীর তার লুঙ্গিতে জড়িয়ে যায় । এ বর্শার খোচায় তার পায়ে ক্ষত সৃষ্টি হয়। জিবরাঈল (আ)-এর ইঙ্গিতের ফলে এ ক্ষত থেকে রক্ত পড়া শুরু হয় এবং তাতে তার মৃত্যু হয় । ‘আস ইব্ন ওয়াইল জিবরাঈল (আ)-এর পাশ দিয়ে যাচ্ছিল । তিনি তার পায়ের দিকে ইঙ্গিত করলেন । একদিন সে তাইফ যাওয়ার উদ্দেশ্যে গাধার পিঠে চড়ে বসে ৷ গাধাটি তাকে নিয়ে এক কাটাবনে প্রবেশ করে। ‘আস-এর পায়ে একটি কাটা ঢুকে পড়ে । তাতে তার মৃত্যু হয়। হারিছ ইব্‌ন তালাতিল হযরত জিবরাঈল (আ)-কে অতিক্রম করছছল। তিনি তার মাথার দিকে ইঙ্গিত করলেন । তার সমগ্র মাথায় পুজ ছড়িয়ে পড়ে । তাতে তার মৃত্যু হয় ৷ এরপর ইব্ন ইসহাক উল্লেখ করেছেন যে, ওয়ালীদ ইব্‌ন মুগীরা তার মৃত্যুর সময় তিন পুত্রকে ডেকে ওসীয়্যত করেছিল । তার তিন পুত্র ছিল যথাক্রমে খালিদ, হাশিম ও ওয়ালীদ। সে বলেছিল বৎসরা । আমি তোমাদেরকে তিনটি উপদেশ দিয়ে যাচ্ছি । খুযাআ গোত্রের নিকট আমার খুনের প্রতিশোধ গ্রহণের দাবী রয়েছে। তোমরা এঁ প্রতিশোধের দাবী ছেড়ে দিও না৷ অবশ্য আমি জানি যে, ওদের নিকট আমি যে দাবী করেছি তা থেকে তারা মুক্ত ও নির্দোষ । কিন্তু আমি আশংকা করছি যে, আমার মৃত্যুর পর তোমরা যদি এ দাবী বহাল না রাখ, তবে সেজন্যে তোমরা সমালোচিত হবে ছাকীফ গোত্রের নিকট আমার সুদ পাওনা রয়েছে উসুল না করা পর্যন্ত এই দাবী তোমরা ছেড়ে দিবে না। আবূ আযীহার দাওসীর নিকট আমি দেন-মোহর বাবদ পরিশোধিত অর্থ ফেরত পাব । সে যেন তা থেকে তোমাদেরকে বঞ্চিত না করে। আবূ আযীহার তার এক কন্যার বিয়ে দিয়েছিল ওয়ালীদ ইব্ন মুগীরার নিকট । পরে সে এ কন্যাকে ওয়ালীদের নিকট থেকে দূরে সরিয়ে রাখে । ফলে ওদের দু'জনের মেলামেশা হয়নি । কিন্তু আবূ আধযীহার মেয়ের দেন-মোহর বাবদ ধার্যকৃত অর্থ ওয়ালীদ থেকে উসুল করে নিয়েছিল ওয়ালীদের মৃত্যুর পর বনু মাখযুম গোত্রের লোকেরা খুযাআ গোত্রের নিকট রক্তপণ দাবী করে। তারা বলে যে, তোমাদের খুযাআ' গোত্রের এক লোকের তীরের আঘাতে ওয়ালীদের মৃত্যু হয়েছে। খুযাআ গোত্র এ দাবী অস্বীকার করে। ফলে এ বিষয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি কবিতা রচনা করে এবং উভয় গোত্রের মাঝে সংঘর্ষ সৃষ্টির উপক্রম হয় । শেষ পর্যন্ত খ্যাআা গোত্র আংশিক রক্তপণ প্রদান করে আপোস মীমাংসা করে এবং সংঘাত থেকে রক্ষা পায় । ইব্‌ন ইসহাক বলেন, এরপর হিশাম ইব্‌ন ওয়ালীদ একদিন আবূ উযাইহিরের উপর চড়াও হয়। সে তখন যুল-মাজাযের বাজারে ছিল । হিশামের আক্রমণে তার মৃত্যু হয় । বস্তুত আপন সম্প্রদায়ের মধ্যে আবূ উযায়হির একজন সম্মানিত লোক ছিল। তার এক মেয়ে ছিল আবূ সুফিয়ানের স্ত্রী। আবূ উষায়হির-এর হত্যাকাণ্ডের সময় আবু সুফিয়ান বিদেশে ছিলেন । তার পুত্র ১. ১৫ ৪9৯8, ৯৫, ৯৬। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ২০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।