Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২০৩ ওয়ালীদ খুযাআ গোত্রের এক লোকের সাথে যাচ্ছিল। সে ওয়ালীদের জন্যে একটি তীর তৈরী করছিল । হঠাৎ করে তার আঙ্গুলে আঘাত লাগে । পরে সে ওই আঙ্গুল কেটে ফেলে। আসওয়াদ ইব্ন আব্দ ইয়াগূছের মাথায় একটি ক্ষত সৃষ্টি হয়েছিল । তাতে তার মৃত্যু হয় । আসওয়াদ ইব্ন মুত্তালিব অন্ধ হয়ে গিয়েছিল। তার কারণ এই ছিল যে, সে একটি বাবলা গাছের নীচে যাত্রা বিরতি করেছিল । তখন সে অনবরত চীৎকার করে বলছিল, হে পুত্র! তোমরা আমাকে রক্ষা করছ না কেন ? আমাকে তো মেরে ফেলা হচ্ছে । এই যে, আমার চোখে কাটার খোচা লাগছে। ওরা বলছিল কই আমরা তো কিছুই দেখছি না ৷ এরূপ বলতে বলতে তার চক্ষু অন্ধ হয়ে যায়। হারিছ ইব্ন আয়তলের পেট থেকে হলুদ বর্ণের পানি বের হতে শুরু করে। এক পর্যায়ে তার পায়খানা মুখ দিয়ে বেরিয়ে আসে এবং তাতে তার নৃত্য হয়! আস ইব্ন ওয়াইলের মাথায় একটি কাটা ঢুকে পড়ে । তাতে তার মৃত্যু হয়। এ হাদীছের অন্য বর্ণনাকারী বলেছেন যে, ‘আস ইব্ন ওয়াইল একদিন গাধায় চড়ে তাইফের উদ্দেশে যাত্রা করে। গাধা তাকে নিয়ে এক কাটা বনে ঢুকে পড়ে । ‘আস-এর পায়ে কাটা বিদ্ধ হয় তাতে সে মারা যায় । বায়হাকীও এরূপ বর্ণনা করেছেন । ইব্ন ইসহাক বলেন, ইয়াযীদ ইব্ন রাওমান উরওয়া ইব্ন যুবায়র (রা)-এর বরাতে আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ্ (সা)-কে ঠান্রা-বিদ্বপকারীদের মধ্যে প্রধান ছিল পাচজন । নিজ নিজ সম্পৃদায়ের মধ্যে তারা বয়োবৃদ্ধ এবং মর্যাদাশীল ছিল । আসওয়াদ ইব্ন মুত্তালিব আবূ যামআ ৷ তার প্রতি বদদু‘আ করে রাসূলুল্লাহ্ (সা) বলেছিলেন, হে আল্লাহ্ তার চোখ অন্ধ করে দিন এবং তাকে নির্বংশ করে দিন। অন্যরা হল আসওয়াদ ইব্ন আবৃদ ইয়াগৃছ, ওয়ালীদ ইব্ন মুগীরা, ‘আস ইব্ন ওয়াইল এবং হারিছ ইব্ন তালাতিলা ৷ উল্লেখ্য যে, আল্লাহ্ তাআলা CE all JES Ll OAS hall oe oly Po ls tl UE Ce অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছ তা প্রকাশ্যে প্রচার কর এবং মুশরিকদেরকে উপেক্ষা কর। তোমার বিরুদ্ধে ব্দ্বিপকারীদের জন্যে আমিই যথেষ্ট । যারা আল্লাহ্র সাথে অপর ইলাহ্ নির্ধারণ করেছে শীঘ্রই তারা জানতে পারবে (১৫ £ ৯৪-৯৬) । তিনি আরো উল্লেখ করেছেন যে, হযরত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসেছিলেন ৷ ওই বিদ্বপকারীরা তখন কা‘বাঘর প্রদক্ষিণ করছিল । জিবরাঈল (আ) সেখানে দাড়ালেন । তার পাশে ছিলেন রাসূলুল্লাহ্ (সা) । আসওয়াদ ইব্ন মুত্তালিব ত্যুদের পাশ দিয়ে যাচ্ছিল । হযরত জিবরাঈল (আ) তার চোখে একটি সবুজ পাতা নিক্ষেপ করেন। তাতে সে অন্ধ হয়ে যায়। আসওয়াদ ইব্ন আব্দ ইয়াগৃূছ তাদের পাশ দিয়ে যাচ্ছিল । তখন জিবরাঈল (আ) তার পেটের দিকে ইঙ্গিত করলেন ৷ তাতে তার দেহের মধ্যে তৃষ্ণারোগ সৃষ্টি হয়। অবশেষে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।