Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২৩ ওয়ারাকা ইব্ন নাওফিলের উপরোক্ত মন্তব্য নাখলা প্রান্তরে উপস্থিত জিনদের বক্তব্যের অনুরূপ । তারা বলেছিল £৪ Pd “ [= Md EE ET ৰ] ll! -_ হে আমাদের সম্প্রদায়! আমরা এমন এক কিতাবের পাঠ শুনেছি, যা অবতীর্ণ হয়েছে মূসা (আ)-এর পরে। এটি পূর্ববর্তা কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে (৪৬ $৪ ৩০) । এরপর ওয়ারাকা বললেন, 5,2 (৫2% $4155]. অর্থাৎ হায়! আমি যদি তখন যুবক হতাম, ঈমান দ্বারা কল্যাণকর জ্ঞান দ্বারা এবং সৎকর্ম দ্বারা শক্তিমান হতাম! হায়! আমি যদি তখন জীবিত থাকতাম যখন আপনার সম্পৃদায় আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে । অর্থাৎ তাহলে আমি আপনার সাথে বেরিয়ে যেতাম এবং আপনাকে সাহায্য করতাম । তখনই রাসূলুল্লাহ (সা) বললেন, ওরা কি সত্যিই আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ভাষ্যকার সুহায়লী বলেন, প্রিয়নবী বিস্মিত হয়ে এ প্রশ্ব করেছিলেন এ জন্যে যে, জন্মভূমি ছেড়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টকর ৷ উত্তরে ওয়ারাকা বলেছিলেন হ্যা, তাই । আপনি যা নিয়ে এসেছেন ইতোপূর্বে অনুরূপ আহ্বান নিয়ে যিনিই এসেছেন তার প্রতিই শত্রুতা পোষণ করা হয়েছে । আপনার ওই সময়ে যদি আমি জীবিত থাকতাম, তবে প্রচণ্ড ও কার্যকরভাবে আমি আপনাকে সাহায্য করতাম । হাদীছের ভাষ্য (5 1G dS অর্থাৎ এ ঘটনার অল্প কয়েক দিন পরেই ওয়ারাকা ইব্ন নাওফিলের মৃত্যু হয়। আল্লাহ্ তার প্রতি সন্তুষ্ট হোন এবং তার প্রতি আল্লাহ্র রহমত বর্ষিত হোক । কারণ, ওয়ারাকার মুখ থেকে যা কিছু বের হয়েছে তা রাসূলুল্লাহ্ (সা)-এর আনীত বিষয়ের সত্যায়ন এবং তার আনীত ওহীর প্রতি ঈমান আনয়ন ৷ এটি ভবিষ্যতের জন্য তার একটি উপযুক্ত নিয়্যতের বহিঃপ্রকাশ ! ইমাম আহমদ-_আইশা (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত খাদীজা (রা) একদা ওয়ারাকা ইব্ন নাওফিলের অবস্থা সম্পর্কে রাসূলুল্লাহ্ (সা)-কে জিজ্ঞেস করেছিলেন । উত্তরে রাসূলুল্লাহ্ (সা) বলেন, আমি তো তাকে স্বপ্নে দেখেছি । আমি তার পরিধানে সাদা পোশাক দেখেছি । আমি মনে করি যে, তিনি যদি জাহান্নামের অধিবাসী হতেন, তবে তার পরিধানে সাদা পোশাক থাকত না। এ হাদীসের সনদ উত্তম ৷ তবে আল্লামা যুহরী এবং হিশাম হাদীছটি উরওয়া থেকে মুরসালরূপে অর্থাৎ সাহাবীর উক্তিরূপে বর্ণনা করেছেন। আল্লাহ্ই ভাল জানেন । হাফিয আবু ইয়ালা জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণনা করেন । রাসূলুল্লাহ্ (সা)-কে ওয়ারাকা ইব্ন নাওফিল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল । তিনি বললেন, আমি তাকে দেখেছি । আমি তার পরিধানে সাধা কাপড় দেখেছি । আমি তাকে দেখেছি জান্নাতে । তার পরিধানে সুক্ষ রেশমী পোশাক । রাসূলুল্লাহ্ (সা)-কে যায়দ ইব্ন আমর ইব্ন নুফায়ল সম্পর্কেও জিজ্ঞেস করা www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।