আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০২ আল-বিদায়া ওয়ান নিহায়া তারা তার নিন্দা | করল এবং তাকে নিয়ে ঠা্টা-বিদ্রপ করল। এতে রাসূলুল্লাহ্‌ (সা) রেগে গেলেন ৷ তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন $৪ lr lA PIL GUS 2 ln srl il ETE t “তোমার পূর্বে অনেক রাসূলকেই ঠাত্টা-বিদ্বপ করা হয়েছে। পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা-বিদ্বপ করছিল তা-ই বিদ্বপকারীদেরকে পরিবেষ্টন করেছে ।” আমি বলি, মহান আল্লাহ্‌ আরো বলেছেন $ EEE Al Jz Fs Ue তোমার পূর্বেও অনেক রাসূলকে অবশ্যই মিথ্যাবদী বলা হয়েছিল কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেয়া সত্ত্বেও তারা ধৈর্যধারণ করেছিল যে পর্যন্ত না আমার সাহায্য তাদের নিকট এসেছে । আল্লাহর আদেশ কেউ পরিবর্তন করতে পারে না প্রেরিত পুরুষদের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার নিকট এসেছে (৬:৪ ৩৪)। আল্লাহ্‌ তা'আলা বলেন ৪৪ all JOS Cl --তোমার বিরুদ্ধে বিদ্বপকারীদের জন্যে আমিই যথেষ্ট (১৫৪ ৯৫)। সুফিয়ান....... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর বিরুদ্ধে বিদ্রপকারীরা হল ওয়ালীদ ইব্‌ন মুগীরা, আসওয়াদ ইব্‌ন আব্দ ইয়াগৃছ যুহরী, আসওয়াদ ইব্ন মুত্তালিব আবু যামআ, হারিছ ইব্‌ন’ আয়তল এবং ‘আস ইব্ন ওয়াইল সাহ্‌মী । একদিন হযরত জিবরাঈল (আ) রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট আসলেন ৷ রাসূলুল্লাহ্‌ (সা) জিবরাঈল (আ)-এর নিকট ওদের বিরুদ্ধে অভিযোগ পেশ করলেন । তিনি জিবরাঈল (আ)-এর নিকট ওয়ালীদকে চিহ্তিত করে দিলেন । জিবরাঈল (আ) ওয়ালীদের আঙ্গুলের মাথাগুলোর দিকে ইঙ্গিত করলেন এবং বললেন, আমি তার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছি। এরপর রাসূলুল্লাহ্‌ (সা) আসওয়াদ ইব্ন মুত্তালিবের দিকে ইঙ্গিত করে জিবরাঈল (আ)-কে দেখিয়ে দিলেন। জিবরাঈল (আ) তার গর্দানের দিকে ইঙ্গিত করে বললেন, আমি তার উপযুক্ত ব্যবস্থা করেছি । এরপর তিনি জিবরাঈল (আ)-কে আসওয়াদ ইব্‌ন আবদ ইয়াগৃছকে দেখিয়ে দিলেন। তিনি তার মাথার দিকে ইঙ্গিত করে বললেন, আমি তার ব্যবস্থা করেছি । এরপর হারিছ ইব্‌ন আয়তালকে দেখিয়ে দিলেন। জিবরাঈল (আ) তার পেটের দিকে ইঙ্গিত করে বললেন, আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি । ‘আস ইব্‌ন ওয়াইল জিবরাঈল (আ)-এর পাশ দিয়ে যাচ্ছিল । তিনি তার চোখের জ্র-এর দিকে ইঙ্গিত করেন এবং বলেন যে, আমি তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি । ১. মূল কিতাবে তার নাম ঈতাল ৷ পরে আসবে যে, তার পরিচয় ইবন তালাতিলাহ্‌ । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।