Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ২০১ তোমাদের প্রতিপালক দয়া করা তার কর্তব্য বলে স্থির করেছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত মন্দকাৰ্য করে তারপর তাওবা করে এবং সংশোধিত হয়, তবে তো আল্লাহ্ ক্ষমাশীল পরম দয়ালু (৬৪৫২-৫৪) । বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ (সা) মারওয়া পর্বতের নিকট গেলে অধিকাংশ সময় জাবর নামের এক খৃস্টান বালকের দোকানে বসতেন ৷ বালকটি ছিল বনী হাযরামী গোত্রের ক্রীতদাস ৷ ওরা বলত যে, জাবর যা নিয়ে আসে মুহাম্মদ (সা) তার অতিরিক্ত কিছুই জানতে ও বলতে পারেন না । তাদের এ মন্তব্যের প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা নাযিল করলেন যে, তারা বলে ৪ IESE EE Ee CU PES US ESO EVE তাকে শিক্ষা দেয় এক ব্যক্তি । তারা যার প্রতি এটি আরোগ করে তার ভাষা তো আরবী নয়। কিন্তু কুরআনের ভাষা স্পষ্ট আরবী । (সূরা নাহল ৪ ১০৩ । এরপর ইব্ন ইসহাক ‘আস ইব্ন ওয়াইলকে উপলক্ষ সূরা কাওছার নাযিল হওয়ার ঘটনা উল্লেখ করেছেন। ‘আস ইব্ন ওয়াইল রাসূলুল্লাহ্ (সা) সম্পর্কে বলেছিল যে, তিনি নির্বংশ । অর্থাৎ তার কোন উত্তরাধিকারী নেই । তার ইনতিকালের সাথে সাথে তার চর্চা বন্ধ হয়ে যাবে । এ প্রেক্ষিতে আল্লাহ্ তা'আলা বলেন, ',=,,। , নিশ্চয়ই আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই নিবংশ ৷) (১০৮ কাওছার ১-৩) অর্থাৎ মৃত্যুর আপনার শত্রুর পর কেউই তাকে সুনাম সুখ্যাতির সাথে স্মরণ করবে না । যদিও তার প্রচুর সন্তান-সন্ততি রয়েছে। বস্তুতঃ শুধু ছেলে মেয়ে ও ংশধর বেশী হলে সুনাম-সুখ্যাতি ও প্রশংসার অধিকারী হওয়া যায় না। এ সূরা সম্পর্কে তাফসীর গ্রন্থে আমি বিস্তারিত আলোচনা করেছি । সকল প্রশংসা আল্লাহ্র । আবু জা‘ফর বাকির থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা)-এর পুত্র হযরত কাসিম (রা)-এর - ওফাতের সময় ‘আস ইব্ন ওয়াইল এ মন্তব্য করেছিল । ইনতিকালের সময় হযরত কাসিমের (রা) বয়স এতটুকু হয়েছিল যে, তিনি তখন বাহনের পিঠে সওয়ার হতে পারতেন এমনকি উটের পিঠেও ভ্রমণ করতে পারতেন । - এরপর ইব্ন ইসহাক আল্লাহ্ তা'আলার বাণী Nl ail LE lls ae Jl Yl AG, তারা বলে, তার নিকট কোন ফেরেশতা কেন নাযিল হন না ? যদি আমি ফেরেশতাই নাযিল করতাম, তাহলে তাদের কর্মের চূড়ান্ত ফায়সালাই তো হয়ে যেত (আনআম ঃ ৮) নাযিল হওয়ার ঘটনা উল্লেখ করেছেন । বস্তুতঃ উবায় ইব্ন খাল্ফ, যাম‘আ ইব্ন আসওয়াদ, আস ইব্ন ওয়াইল এবং নাযর ইব্ন হারিছ প্রমুখের মন্তব্যের প্রেক্ষিতে এ আয়াত নাযিল হয়। তারা বলেছিল, হে মুহাম্মদ (সা)! তোমার নিকট একজন ফেরেশতা প্রেরিত হন না কেন যিনি_- তোমার পক্ষ থেকে লোকজনের সাথে কথা বলতেন? ইব্ন ইসহাক বলেন, আমার নিকট বর্ণনা পৌছেছে যে, একদিন রাসূলুল্লাহ (সা) ওয়ালীদ ইব্ন মুগীরা, উমাইয়া ইব্ন খাল্ফ এবং আবূ জাহ্ল ইব্ন হিশাম প্রমুখের পাশ দিয়ে যাচ্ছিলেন । www.eelm.weeblly.com ২৬ —_—
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।