আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০০ আল-বিদায়া ওয়ান নিহায়া (সা) তাকে পরাজিত করেন ৷ এরপর ইমাম তিরমিযী বলেছেন, এটি একটি গরীব তথা একক বর্ণনাকারীর বর্ণনা । তিনি এও বলেছেন যে, আমরা আবুল হাসানকে চিনি না । আমি বলি, আবু বকর শাফিঈ উত্তম সনদে হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, ইয়াযীদ ইব্‌ন রুকানা একে একে তিনবার রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কুস্তি লড়েছিল এবং তিনবারই তিনি তাকে পরাস্ত করেছিলেন। অবশ্য প্রতিবারের পরাজয়ের জন্যে ১০০ করে বকরী প্রদানের শর্ত ছিল তৃতীয়বারে সে বলেছিল, হে মুহাম্মদ! আপনার পূর্বে অন্য কেউ কোন দিন আমার পিঠ মাটিতে ঠেকাতে পারেনি । আর আমার নিকট আপনার চাইতে ঘৃণ'তর কেউ ছিল না । এখন আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত কোন ইলাহ্‌ নেই এবং আপনি আল্লাহ্র রাসূল । তখন রাসূলুল্লাহ্‌ (সা) উঠে দাড়ালেন এবং তার বকরীগুলো ফেরত দিয়ে দিলেন । রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহ্বানে বৃক্ষের এগিয়ে আসার ঘটনাটি সীরাত অধ্যায়ের পর নবুওয়াতের দলীল অধ্যায়ে উত্তম ও বিশুদ্ধ সনদে একাধিকবার উল্লিখিত হবে ইনশাআল্লাহ্‌ । ইতোপূর্বে আবূ আশাদ্দায়ন থেকে বর্ণিত হয়েছে যে, সে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কুস্তি লড়েছিল। তাতে রাসূলুল্লাহ (সা) তাকে পরাজিত করেছিলেন , এরপর অতিহাসিক ইব্ন ইসহাক আবিসিনিয়া থেকে খৃষ্টানদের আগমনের ঘটনা উল্লেখ করেছেন। আগমনকারী খৃষ্টানদের সংখ্যা ছিল প্রায় বিশজন । তারা মক্কায় এসেছিল এবং তাদের সকলেই ইসলাম গ্রহণ করেছিল । নাজাশীর আলোচনার পর এই ঘটনা উল্লেখ করা হয়েছে! ইব্‌ন ইসহাক বলেন, রাসূলুল্লাহ্‌ (সা) মসজিদে বসলে; খাব্বাব, আম্মার, আবু ফুকায়হা, সাকওয়ান ইব্‌ন উমাইয়ার আযাদকৃত দাস ইয়াসা, সুহায়ব (রা) এবং অন্যান্য দরিদ্র সাহাবীগণ তার নিকট বসতেন ৷ তাদেরকে দেখে কুরায়শের লোকেরা ঠাষ্টা-বিদ্রপ করত ৷ তারা একে অন্যকে বলত, ওই যে দেখ দেখ, ওরা মুহাম্মদের সঙ্গী-সাখী আমাদেরকে বাদ দিয়ে আল্লাহ্‌ কি ওদেরকেই হিদায়াত ও সত্যধর্ম দ্বারা ধন্য করেছেন ? মুহাম্মদ (সা) যা এনেছে তা যদি প্রকৃতই কল্যাণকর হত, তবে ওই দীনহীন দরিদ্র লোকগুলো সেটি গ্রহণে আমাদের থেকে অগ্রগামী হতে পারত না এবং আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে বাদ দিয়ে ওদেরকে সেটি দ্বারা ধন্য করতেন না! এই প্রেক্ষাপটে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন ৪ ls ETT Es usr Sy sal Ay SSE dl hs y, EEE আপনি বিতাড়িত করবেন না । তাদের কর্মের জবাবদিহিতার দায়িত্ব আপনার নয় এবং আপনার কর্মের জবাবদিহিতার দায়িত্ব তাদের নয় যে, আপনি তাদেরকে বিতাড়িত করবেন । তা করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন । এভাবে ওদের একদলকে অপরদল দ্বারা পরীক্ষা করেছি যেন তারা বলে, আমাদের মধ্যে কি ওদের প্রতিই আল্লাহ্‌ অনুগ্রহ করলেন ? আল্লাহ্‌ কি কৃতজ্ঞ লোকদের সম্বন্ধে সবিশেষ অবহিত নন ? যারা আমার আয়াতে ঈমান আনে, তারা যখন আপনার নিকট আসে, তখন তাদেরকে বলবেন, “তোমাদের প্রতি শাস্তি বর্ষিত হোক, www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।