Contents রাসূলুল্লাহ্ (সা)-এর সঙ্গে রুকানার কুস্তি এবং রাসূলুল্লাহ্ (সা)-এর আহ্বানে বৃক্ষের আগমন ইব্ন ইসহাক বলেন, আবূ ইসহাক ইব্ন ইয়াসার বলেছেন, রুকানা ইব্ন আব্দ ইয়াযীদ ইব্ন হাশিম ইব্ন মুত্তালিব ইব্ন আব্দ মানাফ ছিল কুরায়শ বংশের সেরা মল্লবীর ৷ এক দিন এক গিরিসংকটে রাসুলুল্লাহ (সা)-এর সাথে তার সাক্ষাত হয়। রাস্লরল্লাহ্ (সা) তাকে বললেন, হে রুকানা! তুমি কি আল্লাহ্কে ভয় করবে না আর আমি তোমাকে যে দিকে আহবান করছি তাতে কি সাড়া দেবে না ? সে বলল, আমি যদি বিশ্বাস করতাম যে, আপনি যা বলছেন তা সত্য, তাহলে আমি অবশ্যই আপনার অনুসরণ করতাম । রাসূলুল্লাহ্ (সা) তখন তাকে বললেন, আচ্ছা, বল দেখি, আমি যদি কুস্তিতে তোমাকে পরাজিত করতে পারি, তবে কি তুমি বিশ্বাস করবে যে, আমার আনীত ধর্ম সত্য ? সে বলল, হ্যা, বিশ্বাস করব । তিনি বললেন, তবে প্রস্তুত হও। এসো, কুস্তিতে আমি তোমাকে পরাস্ত করি! সে মতে কুস্তি শুরু হল । রাসূলুল্লাহ্ (সা) তাকে মাটিতে ফেলে এমন জোরে চেপে ধরলেন যে, তার কিছুই করার শক্তি রইল না! রাসূলুল্লাহ্ (সা) তাকে ছেড়ে দিলেন। সে বলল, পুনরায় শক্তি-পরীক্ষা হোক । পুনরায় কুস্তি শুরু হল । এবারও সে পরাস্ত হল । সে বলল, হে মুহাম্মাদ! আল্লাহ্র কসম, এটা তো পরম বিস্ময়ের কথা যে, আপনি আমাকে পরাজিত করলেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন, তুমি যদি আল্লাহ্কে ভয় কর এবং আমার অনুসরণ কর, তবে আমি তোমাকে আরো অধিক বিস্ময়কর ঘটনা দেখাতে পারি। সে জিজ্ঞেস করল, সেটি কি ? তিনি বললেন, ওই যে, দূরে বৃক্ষ দেখছ, আমি সেটিকে ডাকলে সেটি আমার নিকট এসে পৌছবে ৷ রুকানা বলল, তবে সেটিকে ডাকুন। তিনি বৃক্ষটিকে ডাকলেন । সেটি এগিয়ে এল এবং রাসুলুল্লাহ (সা)-এর সন্মুখে দাড়িয়ে গেল । এবার তিনি সেটিকে নিজের জায়গায় ফিরে যেতে নির্দেশ দিলেন। সেটি স্বস্থানে ফিরে গেল । বর্ণনাকারী বলেন, এরপর রুকান্য তার সম্প্রদায়ের নিকট গিয়ে বলল, হে বনু আব্দ মানাফ! তোমাদের এই লোককে নিয়ে তোমরা বিশ্ববাসীকে জাদু প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করতে পারো। আল্লাহর কসম, তার চাইতে বড় জাদুকর আমি কখনো দেখিনি । সে যা দেখেছে এবং রাসূলুল্লাহ (সা) যা করেছেন তার সবই সে তাদেরকে জানাল । ইব্ন ইসহাক এ ঘটনা মুরসালভাবে এরূপই বর্ণনা করেছেন । ইমাম আবূ দাউদ ও তিরমিযী (র) আবুল হাসান আসকালানীর সনদে রুকানা সুত্রে বর্ণনা করেন যে, রুকানা একদিন রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে কুস্তি লড়েছিল। কুস্তি লড়াইয়ে রাসূলুল্লাহ্ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।