Contents ১৯৮ আল-বিদায়া ওয়ান নিহায়া আবু বাসীর! তিনি তো মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করেন । আশা বললেন, আল্লাহ্র কসম, মদের প্রতি তো আমার চরম দুর্বলতা রয়েছে। ঠিক আছে আমি তাহলে এবারকার মত ফিরে যাব এবং এই এক বছর তৃপ্তি সহকারে মদ পান করে নেব । তারপর মুহাম্মাদ (সা)-এর নিকট ফিরে এসে ইসলাম গ্রহণ করব । এ যাত্রা তিনি ফিরে যান । ওই বছরেই তার মৃত্যু হয়। পুনরায় রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট ফিরে আসার সুযোগ তার হয়ে উঠেনি । এ ঘটনা ইব্ন হিশাম এখানে উল্লেখ করেছেন। এটি এখানে উল্লেখ করায় মুহাম্মাদ ইবন ইসহাক কর্তৃক ইব্ন হিশাম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে; তার একটি এই যে, মদপান হারাম ঘোষণা করা হয়েছিল বনু নাযীর যুদ্ধের পর মদীনাতে । এর বিস্তারিত বিবরণ পরে আসবে । তাহলে স্পষ্ট বুঝা যায় যে, ইসলাম গ্রহণের জন্যে কবি আশার মদনা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল হিজরতের পর ৷ তার কবিতায়ও সে ইঙ্গিত পাওয়া যায়। তিনি বলেছেন ৪ “lie Lois AiG USE Es A LL Nigel হে প্রশ্বকারী! আমার গন্তব্য কোথায় ? বস্তুত ইয়াছরিববাসীদের সাথে আমার সাক্ষাতের প্রতিশ্রুতি রয়েছে। সুতরাং ইব্ন হিশামের উচিত ছিল এ ঘটনাটি এখানে উল্লেখ না করে হিজরতের পরের কোন এক অধ্যায়ে উল্লেখ করা । আল্লাহই ভাল জানেন । সুহায়লী বলেন, সম্ভবত এটি ইব্ন হিশাম এবং তার অনুসরণকারীদের দৃষ্টি এড়িয়ে গেছে । কারণ এ ব্যাপারে সবাই একমত যে, মদ্যপান নিষিদ্ধ হওয়ার বিধান নাযিল হয়েছে উ্থদ যুদ্ধের পর মদীনায় । কেউ কেউ বলেছেন, যে ব্যক্তি পথিমধ্যে আশাকে বাধা দিয়েছিল এবং এঁ বাক্যালাপ করেছিল, সে ছিল আবূ জাহ্ল ইব্ন হিশাম ৷ উতবা ইব্ন রাবীআর ঘরে বস্পে সে আশাকে এসব কথা বলেছিল । আবূ উবায়দা উল্লেখ করেছেন যে, আমির ইব্ন তুফায়লই আশাকে ওই সব কথা বলেছিলেন এবং তা বলেছিলেন যখন তিনি রাসূলুল্লাহ্ (সা)-এর সাক্ষাতের জন্যে মক্কায় যাচ্ছিলেন। আবু উবায়দা এও বলেছেন যে, :*পরের বছর রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসে আমি ইসলাম গ্রহণ করব” আশার এই বক্তব্য তাকে কুফরীর সীমানা থেকে বের করে ঈমানের গণ্ডিভুক্ত করতে পারেনি । অর্থাৎ এ বক্তব্য দ্বারা তিনি যে মুসলমান বলে গণ্য হবেন না এ ব্যাপারে সকলে একমত । আল্লাহই ভাল জানেন । এরপর ইব্ন ইসহাক এখানে ইরাশী, এর ঘটনা উল্লেখ করেছেন । ইরাশী থেকে আবূ জাহল যে উট ক্রয় করেছিল, তার মূল্য বুঝে নেয়ার জন্যে ওই লোক কিভাবে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট এসেছিল এবং কিভাবে আল্লাহ্ তা'আলা আবূ জাহ্লকে লাঞ্ছিত করেছিলেন যে, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ্ (সা)-এর ধমক খেয়ে সে উটের মূল্য পরিশোধ করেছিল, তার সবই তিনি উল্লেখ করেছেন। ইতোপূর্বে ওহী নাযিলের সূচনা এবং সে সময়ে মুসলমানদের প্রতি মুশরিকদের জুলুম-অত্যাচার অধ্যায়ে আমরা ইরাশীর ঘটনা উল্লেখ করেছি । www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।