আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৯৪ আল-বিদায়া ওয়ান নিহায়া দৃশ্যমান দ্বন্দ্ব নিরসন করা যাবে কি ভাবে ? কারণ, জুনদুবের (রা) হাদীছে আছে, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন- IEE SOY WEEE SEU CUES UY SESE UES SEO EG FOC CINE EEE HE UE Ei) lis AD sae 9 5 Ua in PU, (= তোমাদের পূববর্তী উন্মতের একজন লোক মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল ৷ যন্ত্রণায় সে অস্থির হয়ে উঠে । তখন সে একটি ছুরি নিয়ে হাত কেটে ফেলে ৷ এরপর তার রক্ত বন্ধ হয়নি । তাতে সে মারা যায়। তার সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা বলেন, আ'মার বান্দা আগেই নিজে নিজের প্রাণ সংহার করেছে। সুতরাং আমি তার জন্যে জান্নাত হারাম করে দিয়েছি । বিভিন্নভাবে উপরোক্ত প্রশ্নের উত্তর দেয়া যায় । প্রথমত, পূর্ববর্তী উন্মতের লোকটি হয়ত মুশরিক ছিল আর আলোচ্য লোকটি ছিল ঈমানদার ৷ শির্কই ছিল ওই লোকটির জাহান্নামে প্রবেশের হেতু ৷ তবু উন্মতের সতর্কতা ও শিক্ষার জন্যে তার আত্মহত্যাকে জাহান্নামে প্রবেশের কারণ রূপে আখ্যায়িত করা হয়েছে । দ্বিতীয়ত পূৰ্ববৰ্তী উন্মতভুক্ত লোকটি আত্মহত্যা হারাম ও নিষিদ্ধ জানা সত্বেও সে পথে জীবনহানি ঘটিয়েছে। আর এ উম্মতের লোকটি নও-মুসলিম হওয়ার কারণে জানত না যে, আত্মহত্যা হারাম । তৃতীয়ত পূৰ্ববৰ্তী লোকটি আত্মহত্যার ন্যায় হারাম কাজকে হালাল ও বৈধ জ্ঞানে স্বেচ্ছায় সজ্ঞানে করেছে আর এ উম্মতের লোকটি সেটিকে হালাল জ্ঞানে করেনি বরং ভুলক্রমে তা করেছে । চতুৰ্থত ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল হাত কর্তনের মাধ্যমে প্রাণহানি ঘটানো । আর আঙ্গুল কর্তনের মাধ্যমে প্রাণহানি ঘটানো এই ব্যক্তির লক্ষ্য ছিল না বরং এতে তার অন্য কোন উদ্দেশ্য ছিল । পঞ্চমত পূর্ববর্তী উন্মতভুক্ত লোকটির নেক আমল কম ছিল । যার ফলে তার নেক আমল আত্মহত্যার মহাপাপকে অতিক্রম করতে পারেনি । ফালে সে জাহান্নামে প্রবেশ করেছে। আর এই উন্মতের লোকটির নেক আমল বেশী ছিল। যার ফলে তার নেক আমল তার আঙ্গুল কর্তনের পাপকে অতিক্রম করতে পেরেছে । ফলে সে জাহান্নামে প্রবেশ করেনি । বরং নবী করীম (সা)-এর নিকট হিজরত করে যাওয়ার কারণে তাকে ক্ষমা করে দেয়া হয়েছে তবে তার হাতের ত্রুটি অবশিষ্ট থেকে যায় এবং অন্য অঙ্গসমূহ সুন্দর হয়ে উঠে। সে তার ওই ক্রুটি ঢেকে রেখেছিল স্বপ্নে তার হাত ঢাকা দেখে তুফায়ল (রা) তাকে বললেন তোমার কী হয়েছে ? সে বলল, আমাকে বলা হয়েছে যে, “তুমি নিজে নিজের যে ক্ষতি সাধন করেছ তা আর পূরণ করা হবে না । তুফায়ল (রা) যখন এ ঘটনা রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট বর্ণনা করলেন, তখন তিনি এ বলে দুআ করলেন ৪ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।