Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯৩ ER CS ERS PO হে আল্লাহ্! দাওস সনম্পদায়কে হিদায়াত করুন এবং তাদেরকে এখানে উপস্থিত করে দিন । হাদীছটি ইমাম বুখারী (র) আবু নৃআয়ম সূত্রে সুফিয়ান ছাওরী (র) থেকে বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বলেন, ইয়াযীদ..... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেন, তাফায়ল ইব্ন আমর এবং তার সাথীগণ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! দাওস সম্প্রদায় নাফরমানী করেছে এবং ইসলাম গ্রহণে অস্কীকৃতি জানিয়েছে। আপনি ওদের বিরুদ্ধে বদ দু'আ করুন ৷ আবু হুরায়রা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ্ (সা) দু'হাত তুললেন । আমি বললাম, এবার দাওস সম্প্রদায়ের ধ্বংস নিশ্চিত ৷ রাসূলুল্লাহ্ (সা) বললেন, হে আল্লাহ্! দাওস সম্পদায়কে হিদায়াত করুন এবং ওদেরকে এখানে নিয়ে আসুন ৷ এটি একটি উত্তম সনদ ৷ অন্যান্য হাদীছবেত্তারা এটি উল্লেখ করেননি ৷ ইমাম আহমদ (র) বলেন, সুলায়মান ইবন হারব...... জাবির (র') থেকে বর্ণনা করেন, তুফায়ল ইবন আমর দাওসী (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট উপস্থিত হলেন । তিনি বললেন ইয়া রাসূলাল্লাহ্! একটি সুরক্ষিত দুর্গটি আপনি দখল করবেন ? এই দুর্গটি জাহিলী যুগে দাওস গোত্রের অধিকারে ছিল । আল্লাহ্ তা'আলা আনসারদের জন্যে এটি সংরক্ষণ করে রেখেছিলেন এজন্যে রাসূলুল্লাহ্ (সা) তখনকার মত এটি দখলে নিতে অস্বীকার করলেন । রাসূলুল্লাহ (সা) যখন মদীনায় হিজরত করলেন, তখন তুফায়ল ইব্ন আমর (রা)-ও মদীনায় হিজরত করেন। তার গোত্রের একজন লোক তার সাথে ছিল। মদীনার আবহাওয়া তাদের প্রতিকূলে ছিল। ফলে সাথী লোকটি রোগাক্রান্ত হয়ে পড়ে এবং যন্ত্রণায় অস্থির হয়ে উঠে । এক পর্যায়ে সে একটি তীক্ষধার কাচি নেয় এবং হাতের আঙ্গুলের গিটগুলো কেটে ফেলে । ফলে দু’হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে ৷ রক্ত আর বন্ধ হয়নি, সে মারা যায় । একদিন তুফায়ল ইব্ন আমর তাকে উত্তম অবস্থায় স্বপ্নে দেখেন । কিন্তু তার হাত দুটো ছিল কাপড়ে ঢাকা ৷ তুয়ায়ল বললেন, তোমার প্রতিপালক তোমার সাথে কী আচরণ করলেন ? লোকটি বলল, হিজরত করে রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট আসার ফলশ্রুতিতে আল্লাহ্ তা'আলা আমাকে ক্ষমা করে দিয়েছেন । তুফায়ল (রা) বললেন, তোমার দু'হাত ঢাকা কেন ? সে বলল, আমাকে বলা হয়েছে যে, তুমি তোমার নিজের যে অঙ্গহানি করেছ তা আর ফিরিয়ে দেয়া হবে না৷ তুফায়ল (রা) এ ঘটনা রাসূলুল্লাহ্ (সা)-কে জানালেন । রাসূলুল্লাহ্ (সা) বললেন ৪ EG iy Mell হে আল্লাহ্! তার হাত দুটিকেও ক্ষমা করে দিন! ইমাম মুসলিম এ হাদীছ বর্ণনা করেছেন আবূ বকর ইবন আবূ শায়বা এবং ইসহাক ইব্ন ইবরাহীম থেকে ৷ তারা দু'জনে বর্ণনা করেছেন সুলায়মান ইব্ন হারব থেকে ৷ যদি প্রশ্ব করা হয় যে, এই হাদীছ এবং সহীহ্ বুখারী ও সহীহ্ মুসলিমে উল্লিখিত জুনদুব (রা)-এর হাদীছের মধ্যে www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।