আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২২ আল-বিদায়া ওয়ান নিহায়া হযরত খাদীজা (রা) আরো বলেন, “আপনি অন্যের বোঝা বহন করেন অর্থাৎ পরিবারের ভরণ-পোষণে হিমশিম খাওয়া লোককে এমন দান-খয়রাত করেন, যা দ্বারা পরিবারের ভরণ- পোষণের কষ্ট থেকে সে মুক্তি পায় । আপনি নিঃস্ব লোকদেরও উপার্জনের ব্যবস্থা করেন! অর্থাৎ সৎকর্মে আপনি এগিয়ে যান এবং নিঃস্ব অভাব্গ্রস্তদেরকে দান করার বেলায়ও আপনি অগ্রণী থাকেন । হাদীছে আছে, তারপর হযরত খাদীজা (রা) তাকে তার (রা) চাচাত ভাই ওয়ারাকা ইব্‌ন নাওফিলের নিকট নিয়ে গেলেন । তিনি ছিলেন অতি বৃদ্ধ । তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল। ইতোপূর্বে যায়দ ইব্‌ন আমর ইব্‌ন নুফায়লের আলোচনার সাথে তার সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। জাহিলী যুগে তিনি খৃস্টধর্ম গ্রহণ করেছিলেন এবং মক্কা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন। ওয়ারাকা ইব্ন নাওফিল, যায়দ ইব্‌ন আমর, উছম'ন ইব্‌ন হুওয়ায়রিছ এবং উবায়দুল্লাহ্‌ ইব্‌ন জাহাশ তারা সবাই তখন খৃস্টধর্ম গ্রহণ করেছিলেন। কারণ, তখনকার পরিস্থিতিতে অন্যান্য ধর্মের তুলনায় খৃস্টধর্মকেই তারা সত্যের অধিকতর কাছাকাছি বলে মনে করেছিলেন কিন্তু যায়দ ইব্‌ন আমর ইব্‌ন নুফায়ল তাদের সাথে যোগ দেননি ৷ কারণ, তিনি খৃস্টধর্মে বানোয়াট তথ্যের অনুপ্রবেশ, সত্য-মিথ্যার সংমিশ্রণ, সত্য-বিকৃতি, অসত্য সংযোজন ও ভুল ব্যাখ্যা প্রভৃতি আচ করতে পেরেছিলেন । তাই তার স্বচ্ছ বিবেক ওই ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানায় । অন্যদিকে পাদ্রী ও ধর্মযাজকগণ সত্য নবীর আবির্ভাব ও তার আগমন আসন্ন বলে তাকে অবহিত করেছিলেন । ফলে, ওই সত্য নবীর অন্বেষণে তিনি ফিরে আসেন এবং তার স্বচ্ছ বিবেক ও একত্ববাদে অবিচল থাকেন ৷ কিন্তু রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত প্রাপ্তির পূর্বেই মৃত্যু তাকে ধরাধাম থেকে সরিয়ে দেয় । ওয়ারাকা ইব্‌ন নাওফিল রাসূলুল্লাহ্‌ (সা)-এর নবুওয়াত প্রাপ্তির যুগ পেয়েছিলেন। সঠিক নবীর নিদর্শনসমূহ তিনি রাসুলুল্লাহ (সা)-এর মধ্যে প্রত্যক্ষ করেছিলেন। যেমন ইতোপূর্বে আমরা উল্লেখ করে এসেছি । তাতে ওয়ারাকা বুঝে নিয়েছিলেন যে, ইনি সঠিক ও সত্য নবী । এ জন্যে ওহী সম্পর্কে সংঘটিত ঘটনার বিবরণ শুনে ওয়ারাকা বললেন, ($০ ০5৯ __ পবিত্র, পবিত্র! ইনি তো সেই মাহাত্ম্যপূর্ণ সংবাদবাহক, যিনি মূসা (আ)-এর নিকট এসেছিলেন ঈসা (আ) মূসা (আ)-এর পরে আসা সত্বেও ওয়ারাকা তার উল্লেখ করেননি এজন্যে যে, হযরত ঈসা (আ)-এর শরীআত ছিল মূসা (আ)-এর শরীআতের সম্পূরক । আলিমগণের বিশুদ্ধ অভিমত এই যে, তার শরীআত হযরত মূসা (আ)-এর শরীআতের কতক বিধি-বিধান রহিত করেছে । যেমন হযরত ঈসা (আ)-এর বক্তব্য কুরআন শরীকে উদ্ধৃত হয়েছে। le 2 SH ae I SY --_ এবং আমি এসেছি তোমাদের জন্যে যা নিষিদ্ধ ছিল তার কতক বৈধ করে দেয়ার জন্যে (৩ ৪ ৫০)। www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।