Contents ১৯২ আল-বিদায়া ওয়ান নিহায়া মন্ধা বিজয়ের পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমাকে আপনি আমর ইব্ন হামামাহ্ গোত্রের যুল কাফ্ফায়ন মূর্তিটি ভস্মীভূত করে দিয়ে আসার জন্য প্রেরণ করুন । ইব্ন ইসহাক বলেন, এরপর তুফায়ল বের হলেন ওই মূর্তি পোড়ানোর জন্যে । তিনি মূর্তিতে আগুন ধরাচ্ছিলেন আর বলছিলেন ৪ ELE EAA ME El ZZ 09 [) sno" “ff 9 EAE Ea tb) A oo 04 - 0 4 8 5 ঢ “Sula 2 | হে যুল-কাফ্ফায়ন! আমি তোমার উপাসক নই । আমাদের জন্ম তোমার জন্মের পূর্বে হয়েছে । আমি তোমার অভ্যন্তরে আগুন পুরে দিচ্ছি । ইব্ন ইসহাক বলেন, তারপর তুফায়ল মদীনায় ফিরে রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে অবস্থান করতে থাকেন রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকাল পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। আরবের কতক লোক যখন ধর্মত্যাগী হয়ে যায়, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে অন্যান্য মুসলমানের সাথে তুফায়ল বেরিয়ে পড়েন এবং একের পর এক তুলায়হার ও নজদ অঞ্চলের বিদ্রোহসমূহ দমন করেন । তারপর মুসলিম সৈনিকদের সাথে ইয়ামামা অভিমুখে যাত্রা করেন । তার পুত্র আমর ইব্ন তুফায়ল তার সাথে ছিলেন। ইয়ামামা যাওয়ার পথে তিনি এক তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখেন । সাথীদেরকে তিনি বলেন, আমি একটি স্বপ্ন দেখেছি আপনারা আমাকে তার ব্যাখ্যা বলে দিন । আমি স্বপ্নে দেখলাম যে, আমার মাথা মুগ্ুন করে দেয়া হয়েছে এবং আমার মুখ থেকে একটি পাখি উড়ে বেরিয়ে গিয়েছে। একজন মহিলা আমার সাথে সাক্ষাত করে আমাকে তার যৌনাঙ্গের মধ্যে ঢুকিয়ে ফেলেছে। আমি দেখছিলাম যে, আমার পুত্র আমাকে হন্তদন্ত হয়ে খুঁজছে । তারপর তাকে আমার নিকট থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে সকলে বলল, উত্তম স্বপ্ন । তিনি বললেন, অবশ্য আমি নিজে তার ব্যাখ্যা করে নিয়েছি । তারা বললেন, কী সে ব্যাখ্যা ? তিনি বললেন, আমার মাথা মুণ্ডন হল আমার মাথা মাটিতে নেতিয়ে পড়া ৷ মুখ থেকে বেরিয়ে যাওয়া পাখি হল আমার প্রাণ । যে মহিলা আমাকে তার যৌনাঙ্গে ঢুকিয়ে ফেলেছে তা হল ভূমি । আমার জন্যে কবর খনন করা হবে এবং আমি তার মধ্যে অদৃশ্য হয়ে যাব । আমার পুত্র কর্তৃক আমাকে খোঁজ করা এবং পরে তার বাধাপ্রাপ্ত হওয়ার ব্যাখ্যা হল আমি যে পথে অগ্রসর হয়েছি এবং যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি সেও সে পথে অগ্রসর হওয়ার চেষ্টা করবে । এরপর তুফায়ল (রা) ইয়ামামার যুদ্ধে শহীদ হন । তার পুত্র মারাত্মকভাবে আহত হুন । অবশ্য পরে তিনি সুস্থ হয়ে উঠেন । এরপর হযরত উমর (রা)-এর শাসনামলে ইয়ারমুকের যুদ্ধে তিনি শাহাদতবরণ করেন । আলোচ্য বর্ণনাটি ইব্ন ইসহাক মুরসালরূপে বর্ণনা করেছেন। অবশ্য এর সমর্থনে সহীহ্ হাদীছ রয়েছে। ইমাম আহমদ (র) বলেন, ওয়াকী..... আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তুফায়ল (রা) ও তার সাথীগণ রাসূলুল্লাহ্ (সা)-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, দাওস সম্প্রদায় আল্লাহ তা'আলার অবাধ্য হয়েছে । রাসূলুল্লাহ্ (সা) বললেন ৪ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।