আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ٥٩٦
📝 نص 📖 PDF

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৯১ - লোকজন আমার ছড়ির মাথায় ঝুলন্ত ঝাড়বাতির ন্যায় ওই আলো দেখতে পাচ্ছিল । আমি ছানিয়া পাহাড় থেকে ধীরে ধীরে তাদের দিকে অবতরণ করছিলাম । অবশেষে আমি তাদের নিকট গিয়ে পৌঁছি। বাড়ী পৌঁছার পর আমার পিতা আমার নিকট আসলেন । তিনি ছিলেন বয়োবৃদ্ধ সম্মানিত ব্যক্তি । আমি বললাম, “বাবা! আপনি আমার নিকট থেকে দূরে থাকুন । আমার সাথে আপনার এবং আপনার সাথে আমার এখন কোন সম্পর্ক নেই ।” তিনি বললেন, “বৎস! তা কেন ?” আমি বললাম, “তা এ জন্যে যে, আমি ইসলাম গ্রহণ করেছি এবং মুহাম্মাদ (সা)-এর ধর্ম মেনে নিয়েছি । তিনি বললেন, হে বৎস! তোমার ধর্মই আমার ধর্ম । তাহলে আপনি গোসল করে এবং জামা-কাপড় পাক-সাফ করে আমার নিকট আসুন । আমি যা শিখেছি আপনাকে তা শিখাব। আমার পিতা গেলেন, গোসল করলেন এবং জামা-কাপড় পাক-সাফ করে আমার নিকট ফিরে এলেন । আমি তার নিকট ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম ৷ তিনি ইসলাম গ্রহণ করলেন । এরপর আমার স্ত্রী এল আমার নিকট । আমি বললাম, তুমি আমার নিকট থেকে দূরে থাক । তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই । সে বলল, আমার মাতা-পিতার কসম, তা কেন ? আমি বললাম ইসলাম আমার আর তোমার মাঝে অন্তরাল সৃষ্টি করে দিয়েছে এবং আমি মুহাম্মাদ (সা)-এর ধর্ম মেনে নিয়েছি। আমার স্ত্রী বলল, আপনার ধর্মই আমার ধর্ম । আমি বললাম, তাহলে তুমি যুশৃশিরা ঝর্ণায় যাও এবং গোসল করে পাক-সাফ হয়ে এসো ৷ যুশশিরা ছিল দাওস গোত্রের একটি মূর্তি । সেটির চারিদিকে বাধ বেঁধে তারা পাহাড় থেকে নেমে আসা পানি সংরক্ষণের ব্যবস্থা করেছিল। সে বলল, যুশশিরা মূর্তি আমাদের বাচ্চাদের কোন ক্ষতি করবে আপনি কি তেমন কোন আশংকা করছেন ? আমি বললাম, না । আমি তার দায়-দায়িত্‌ গ্রহণ করলাম । আমার স্ত্রী চলে গেল এবং গোসল করে আমার নিকট ফিরে এল । আমি তাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলাম । সে ইসলাম গ্রহণ করল । এরপর আমি দাওস . সম্প্রদায়কে ইসলাম গ্রহণের আহ্বান জানালাম ৷ তারা আমার দাওয়াতে সাড়া দিতে বিলম্ব করল তারপর আমি মক্কায় এলাম রাসূলুল্লাহ্‌ (সা)-এর নিকট । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্‌! দাওস সম্পৃদায়ের ব্যভিচার প্রবণতার আমাদের দাওয়াত ফলপ্রসূ হচ্ছে না। আপনি ওদের বিরুদ্ধে বদ দুআ করুন । রাসুলুল্লাহ্‌ (সা) বললেন ৪ 9১ ১A 54151 (হে আল্লাহ্‌ দাওস সম্পৃদায়কে হিদায়াত দান করুন!) তিনি আমাকে বললেন, তুমি নিজ সম্পৃদায়ের নিকট ফিরে যাও এবং তাদেরকে ইসলামের দাওয়াত দাও আর ওদের প্রতি নত্র আচরণ করবে । এরপর থেকে আমি অবিরাম দাওস অঞ্চলে অবস্থান করে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে থাকি । অবশেষে রাসূলুল্লাহ্‌ (সা) হিজরত করে মদীনায় এলেন । বদর, উদ ও খন্দকের যুদ্ধ শেষে রাসূলুল্লাহ্‌ (সা) খায়বার অভিযানে বের হলে আমি আমার স্বগোত্রীয় দাওস সম্প্রদায়ের ইসলাম গ্রহণকারী ৭০ থেকে ৮০টি পরিবারের লোকজন নিয়ে মদীনায় উপস্থিত হই ৷ সেখান থেকে যাত্রা করে আমরা খায়বার গিয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে মিলিত হই । অন্যান্য মুজাহিদের সাথে তিনি আমাদেরকেও খায়বার যুদ্ধে প্রাপ্ত গনীমতের ংশ দান করেন। এরপর থেকে মক্কা বিজয় পর্যন্ত আমি রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথেই ছিলাম । www.eelm.weeblly.com

— صفحة ١٨٨ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.