Contents ১৯০ আল-বিদায়া ওয়ান নিহায়া তুফায়ল বলেন, তারা অনবরত আমাকে এ ব্যাপারে বুঝিয়েছিল। ফলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি কোন কথা শুনব না এবং তার সাথে কোন আলাপও করব না । এমনকি তার কোন কথা আমার কানের মধ্যে প্রবেশ করার আশংকায় কানের মধ্যে তুলা ঢুকিয়ে দিয়ে মসজিদে প্রবেশ করি৷ তার কোন বক্তব্য শোনার ইচ্ছা আমার ছিল না। তুফায়ল বলেন, পরের দিন আমি মসজিদে প্রবেশ করি । তখন রাসূলুল্লাহ্ (সা) কা'বা গৃহের নিকট দাড়িয়ে দাড়িয়ে নামায আদায় করছিলেন। আমি তার কাছাকাছি এক স্থানে দাড়ালাম । আল্লাহ্ তা'আলা তার কিছু পাঠ আমাকে না শুনিয়ে থাকতে দিলেন না। আমি তার মুখ নিঃসৃত কিছু সুন্দর বাণী শুনলাম । তখন আমি মনে মনে বললাম, আল্লাহ্র কসম, আমার মায়ের দুর্ভোগ, আমি একজন সুবিবেচক ও বুদ্ধিমান কবি মানুষ ৷ কোন্টা ভাল, কোন্টা মন্দ তাতো আমার নিকট গোপন থাকে না । তাহলে ওই ব্যক্তি যা বলছেন, তা শুনতে আমার বাধা কোথায় ? তিনি যা বলেন, তা যদি ভাল হয় আমি তা গ্রহণ করব । আর মন্দ হলে তা বর্জন করব : এরপর আমি অপেক্ষা করতে লাগলাম । নামায শেষে রাসূলুল্লাহ্ (সা) যখন গৃহে প্রবেশ করলেন, তখন আমিও তার গৃহে প্রবেশ করলাম । আমি বললাম, হে মুহাম্মাদ (সা)! আপনার সম্পদায়ের লোকেরা আমাকে এরূপ এরূপ বলেছে । ওরা যা বলেছে, তার সবই তিনি রাসূলুল্লাহ্ (সা)-কে জানালেন তারা অনবরত আমাকে আপনার বিষয়ে ভয় দেখিয়েছে। ফলে আপনার কথা যেন শুনতে না পাই সেজন্যে আমি তুলা দিয়ে আমার কান বন্ধ করে দিয়েছি কিন্তু আল্লাহ্ তা'আলা আমাকে আপনার কথা না শুনে থাকতে দিলেন না । আমি আপনার সুন্দর বাণী শুনেছি । এখন আপনার লক্ষ্য ও কর্ম আমার নিকট বর্ণনা করুন ৷ রাসূলুল্লাহ্ (সা) ইসলামের দাওয়াত আমার নিকট পেশ করলেন এবং কুরআন তিলাওয়াত করে আমাকে শুনালেন। আল্লাহর কসম, এর চাইতে সুন্দর ও মধুর বাণী আমি ইতোপূর্বে কখনও শুনিনি । এর চাইতে অধিক ভারসাম্যপূর্ণ কোন বিষয়ের কথাও আমার শ্রুতিগোচর হয়নি । তুফায়ল (রা) বলেন, তখনই আমি ইসলাম গ্রহণ করি এবং সত্য সাক্ষ্য প্রদান করি । . এরপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পৃদায়ের মধ্যে আমি সর্বজন মান্য ব্যক্তি বটে । আমি এখন তাদের নিকট ফিরে যাব এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাবো । আপনি আল্লাহ্র নিকট দুআ করুন তিনি যেন এমন একটি নিদর্শন আমাকে দান করেন, যা ওদের প্রতি আমার দাওয়াতের সহায়ক হবে । তখন রাসূলুল্লাহ্ (সা) বললেন ৪ CP AT হে আল্লাহ্ ওর জন্যে একটি নিদর্শনের ব্যবস্থা করে দিন! তুফায়ল (রা) বলেন, এরপর আমার সম্পৃদায়ের উদ্দেশ্যে আমি যাত্রা করি । ছানিয়া পাহাড়ে আরোহণ করার পর আমি যখন গোত্রীয় লোকদের প্রায় মুখোমুখি হতে যাচ্ছি, তখন আমার দু‘চোখের মাঝখানে প্রদীপের ন্যায় জ্যোতি ফুটে উঠল ৷ আমি বললাম, হে আল্লাহ্! এ জ্যোতি আমার মুখমণ্ডল ব্যতীত অন্য কোন স্থানে সৃষ্টি করে দিন । কারণ, আমি আশংকা করছি যে, আমার মুখমণ্ডলে জ্যোতি দেখে লোকজন বলবে, ধর্ম ত্যাগের ফলে আমার মুখমণ্ডল বিকৃত করা হয়েছে। তখন ওই জ্যোতি স্থানান্তরিত হয়ে আমার ছড়ির মাথায় জ্বলে উঠল । আমার গোত্রের www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।