আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৯ হে কুসাই গোত্র! নিজেদেরকে রক্ষা করার কোন চিন্তা-ভাবনা কি তোমাদের আছে? ভবিষ্যতে যে পরিস্থিতির উদ্ভব হবে তার সাথে তাল মিলিয়ে চলার কোন প্রস্তুতি কি তোমাদের রয়েছে? gl lS] Sd ld — Joli JU AS ASU, ls বস্তুত আমার আর তোমাদের অবস্থা এখন সে ব্যক্তির নাযায়, যে ব্যক্তি বলেছিল, হে আসওয়াদ পাহাড় । নিহত ব্যক্তির হত্যাকারীকে শনাক্ত করার সুযোগ তোমারই আছে যদি তুমি কথা বলতে পার । (সুহায়লী বলেন, আসওয়াদ একটি পাহাড়ের নাম । সেখানে এক ব্যক্তি খুন হয়েছিল কিন্তু তার ঘাতকের খোজ পাওয়া যায়নি । তখন নিহত ব্যক্তির লোকজন বলেছিল যে, হে আসওয়াদ! তুমি যদি কথা বলতে পারতে, তবে তুমিই প্রকাশকরে দিতে কে প্রকৃত খুনী ৷) এরপর ইবন ইসহাক হযরত হাস্‌সান (রা)-এর কবিতাটি উল্লেখ করেছেন । ওই পাপে পূর্ণ অত্যাচারী চুক্তিনামা বিনষ্টকরণে ভূমিকা রাখার জন্যে তিনি এ কবিতায় মুতঈম ইবন আদী এবং হিশাম ইব্‌ন আমরের প্রশংসা করেছেন । উমাবী অবশ্য এ প্রসংগে আরো অনেক কবিতার উল্লেখ করেছেন। আমরা শুধু ইব্‌ন ইসহাকের কবিতাই উল্লেখ করলাম ৷ ওয়াকিদী বলেন, আমি মুহাম্মদ ইবন সালিহ এবং আবদুর রহমান ইব্‌ন আবদুল আযীযকে জিজ্ঞেস করেছিলাম যে, বনু হাশিম গোত্র গিরিসন্কট থেকে বের হয়ে এসেছিল কোন্‌ সময়ে ? জবাবে তারা বলেন, নবুওয়াতের দশম বছরে ৷ অর্থাৎ হিজরতের তিন বছর পূর্বে । আমি বলি, গিরিসঙ্কট থেকে তাদের বেরিয়ে আসার বছরেই রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচা আবূ তালিব এবং সহধর্মিণী হযরত খাদীজা বিন্ত খুওয়ায়লিদ (রা) ইনতিকাল করেন । এ বিষয়ে আলোচনা অবিলম্বে আসবে ইনশাআল্লাহ্‌ । পরিচ্ছেদ চুক্তিনামা বিনষ্ট হওয়ার ঘটনা বর্ণনা করার পর ইব্‌ন ইসহাক আরও বন্ু ঘটনা বর্ণনা করেছেন । এ ঘটনাগুলোতে বিবৃত হয়েছে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি কুরায়শদের শত্রুতা এবং হজ্জ, উমরা ও অন্যান্য কাজে মক্কায় আগমনকারী লোকদেরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সংস্পর্শ থেকে সরিয়ে রাখার অপচেষ্টার বর্ণনা । সেগুলোতে আরো রয়েছে এমন সব মু'’জিয়ার বর্ণনা, যা তার নিকট আগত হিদায়াত ও দিক-নির্দেশনার সত্যতা প্রমাণ করে এবং তার প্রতি মুশরিকদের আরোপিত সত্যদ্রোহী, সীমালংঘনকারী, প্রতারক, উন্মাদ, জাদুকর, গণক, মিথ্যাবাদী ইত্যাকার অপবাদের অসারতা ও ভিত্বিহীনতা প্রমাণ করে। আল্লাহ্‌ তা'আলার ইচ্ছা বাস্তবায়িত হয়েই থাকে এ প্রসংগে ইব্‌ন ইসহাক মুরসালরূপে তুফায়ল ইব্‌ন আমর দাওসীর ঘটনা উল্লেখ করেছেন। তুফায়ল দাওসী দাওস গোত্রের একজন সর্বজন মান্য ও সন্তরান্ত নেতা ছিলেন। এক সময় তিনি মক্কায় আগমন করেন ৷ মন্ধার নেতৃস্থানীয় ব্যক্তিগণ তার নিকট একত্রিত হয় । রাসূলুল্লাহ্‌ (সা) সম্পর্কে তারা তাকে সতর্ক করে দেয়। তার নিকট যেতে এবং তার কথা শুনতে তারা তাকে বারণ করে । www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।