Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৫ উচ্চভূমি হাতম আলহাজুন নামক স্থানে রাতের বেলা সমবেত হওয়ার জন্যে অঙ্গীকারাবদ্ধ হলেন ৷ যথা সময়ে তারা সকলে সেখানে সমবেত হলেন ৷ সবাই একমত হয়ে অঙ্গীকারাবদ্ধ হলেন যে, ওই চুক্তিনামা বিনষ্ট করার জন্যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন । মুহায়র বললেন, আমি সর্বাগ্রে কথা বলব । সকাল বেলা তারা তাদের মজলিসে উপস্থিত হন। যুহায়র ইব্ন আবূ উমাইয়া উপস্থিত হন বিশেষ একটি পোশাক পরিধান করে। তিনি সাতবার বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করেন, তারপর লোক-সমক্ষে উপস্থিত হন । তিনি বলেন, হে মক্কার অধিবাসিগণ! আমরা কি এভাবে আহাৰ্য গ্রহণ ও জাম৷-কাপড় পরিধান করতে থাকবো, আর বনু হাশিম গোত্র ধ্বংস হয়ে যাবে ? তারা কোন কিছু ক্রয়-বিক্রয় করতে পারছে না। আল্লাহ্র কসম, এই আত্মীয়তাছেদনকারী, জুলুমমূলক চুক্তিনামা ছিড়ে না ফেলা পর্যন্ত আমি ক্ষান্ত হব না৷ মসজিদের একপাশে বসে থাকা আবূ জাহ্ল বলে উঠল, আল্লাহর কসম, তুমি সেটি ছিড়তে পারবে না । এবার যাম‘আ ইব্ন আসওয়াদ বলে উঠলেন, আল্লাহ্র কসম, তুমি তো জঘন্য মিথ্যাবাদী তুমি যখন এ চুক্তিনামা তৈরী করেছিলে তখন আমরা তাতে রাযী ছিলাম না। আবুল বুখতারী বললেন, যাম‘*আ ঠিকই বলেছে, ওই চুক্তিনামায় যা লেখা রয়েছে আমরা তাতে সম্মত নই-আমরা তা সমর্থন করি না । মুতঈম ইব্ন আদী বললেন, আপনারা দু'জনে সত্য বলেছেন, আপনাদের কথার বিপরীত কথা যে বলে, সে মিথ্যাবাদী । ওই চুক্তিপত্র ও তাতে উল্লিখিত বিষয়ের ব্যাপারে আমরা আল্লাহ্র নিকট আমাদের সম্পর্কহীনতা প্রকাশ করছি । হিশাম ইব্ন আমরও অনুরূপ বক্তব্য রাখলেন। আবূ জাহ্ল বলল, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ৷ নিশ্চয়ই রাতের বেলা অন্যত্র এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘটনা সংঘটিত হওয়ার সময় আবু তালিব মসজিদের এক প্রান্তে বসা ছিলেন। চুক্তিনামা ছিড়ে ফেলার জন্যে মুতঈম ইব্ন আদী এগিয়ে গেলেন তিনি চুক্তিপত্রটি এমতাবস্থায় পেলেন যে, 4[1। ১২:০, হে আল্লাহ্ আপনার নামে শুরু করছি) অংশ ছাড়া অন্য সব লেখা পোকায় খেয়ে ফেলেছে । চুক্তিনামার লেখক ছিল মানসূর ইব্ন ইকরিমা । কথিত আছে যে, পরবর্তীকালে তার হাত অবশ হয়ে গিয়েছিল । ইব্ন হিশাম বলেন, কতক জ্ঞানী-গুণী লোক উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা) আবূ তালিবকে বলেছিলেন, চাচা! কুরায়শদের চুক্তিপত্রের প্রতি আল্লাহ্ তা'আলা উইপোকা লাগিয়ে দিয়েছেন। তাতে আল্লাহ্র নামগুলো অবশিষ্ট ছিল। আর জুলুম-অন্যায়, আত্মীয়তাছেদনকারী, ও মিথ্যা বিবরণগুলো সব খেয়ে নিঃশেষ করে দিয়েছে। আবূ তালিব বললেন, তোমার প্রতিপালক কি তোমাকে এ সংবাদ দিয়েছেন ? রাসূলুল্লাহ্ (সা) বললেন, হ্যা । আবূ তালিব বললেন, আল্লাহ্র কসম, আপাতত কেউ যেন তোমার নিকট না আসে । আবু তালিব কুরায়শদের নিকট ছুটে গিয়ে বললেন, “হে কৃরায়শ বংশীয়রা! আমার ভাতিজা আমাকে এরূপ সংবাদ দিয়েছে। তোমরা তোমাদের চুক্তিনামা এখানে নিয়ে এসো দেখি! আমার ভাতিজা যা বলেছে চুক্তিনামার অবস্থা যদি তাই হয়, তবে আমাদের সাথে সম্পর্কচ্ছেদের এ অপকর্ম থেকে তোমরা বিরত থাকবে এবং ওই চুক্তি থেকে সরে দাড়াবে । আর যদি তার কথা মিথ্যা বলে প্রমাণিত হয়, তবে আমার ভাতিজাকে আমি তোমাদের হাতে তুলে দিব৷’ উপস্থিত সকলে বলল, ঠিক আছে, ২৪ www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।