আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৮৪ আল-বিদায়া ওয়ান নিহায়া বোঝাই করে খাদ্য নিয়ে তাদের নিকট আসতেন ৷ গিরিসঙ্কটের মুখে এসে তিনি উটের লাগাম খুলে নিয়ে উটটির দু'পাশে আঘাত করতেন যার ফলে উটটি সোজা গিরিসঙ্কটের মধ্যে ঢুকে অস্তরীণ লোকদের নিকট চলে যেত ৷ হাশিম মাঝে মাঝে উট বোঝাই করে গমও নিয়ে আসতেন এবং একই ভাবে উটটি ভেতরে পাঠিয়ে দিতেন । একদিন তিনি যুহায়র ইবৃন আবূ উমাইয়া ইব্‌ন মুগীরা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন আমর ইব্‌ন মাখযুম এর নিকট এসে উপস্থিত হন । যুহায়রের মা ছিলেন আবদুল মুত্তালিবের কন্যা আতিকা ! হিশাম বল্লেন, হে যুহায়র! তুমি কি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছো যে, তুমি পেট পুরে খাচ্ছ, জামা-কাপড় পরিধান করছ এবং বিয়ে-শাদী করছ আর অন্যদিকে তোমার মাতুল গোত্রের লোকেরা কোন প্রকারের বেচা-কেনা ও বিয়ে-শাদী দিতে বা করতে পারছে না? আমি তো আল্লাহ্‌র কসম করে বলতে পারি, ত্বোমার মাতুল গোত্রের স্থলে ফদি আবুল হাকাম ইবৃন হিশামের মাতুল গোত্র হত এবং এরা তোমাকে যে অমানবিক অবরোধে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তুমি যদি তাদেরকে তাদের মাতুল গোত্রের বিরুদ্ধে এ প্রকারের আহ্বান জানাতে তবে তারা কখনো তোমার আহ্বানে সাড়া দিত না যুহায়র বললেন, আফসোস হে হিশাম! আমি এখন কী করতে পারি ? আমি তো একা ৷ আল্লাহ্র কসম, আমি যদি একজন সহযোগীও পেতাম, তবে ওই চুক্তি ভঙ্গ করার জন্যে উদ্যোগী হতাম ৷ হিশাম বললেন, একজন সহযোগী তো তুমি পেয়েই গেছো । যুহায়র বল্লেন, কে সে ব্যক্তি? হিশাম বললেন, আমি । যুহায়র বললেন, আমাদের সাথী হিসেবে তৃতীয় একজনের খৌজ কর ৷ তৃতীয় ব্যক্তির খোজে হিশাম হাযির হলেন মুতঈম ইব্‌ন আদীর নিকট । তিনি বললেন, হে মুতঙঈম! কুরায়শদের প্রতি আপনার সমর্থনের কারণে আপনার চোখের সামনে বনু আব্দ মানাফ গোত্রের দুটো শাখা ধ্বংস হয়ে যাবে আর চেয়ে চেয়ে তা দেখলে তাতে কি আপনি স্বাচ্ছন্দ্যবোধ করছেন ? কুরায়শ সম্প্রদায়কে যদি আপনি ওই সুযোগ দেন, তবে গোত্র দুটোকে ধ্বংস করে দিতে তারা আপনার চেয়ে দ্রুত এগিয়ে যাবে। মুতঈম বললেন, হায় আমি কীই-বা করতে পারি ? আমি তো একা । হিশাম বললেন, আপনার সহযোগীরূপে আপনি দ্বিতীয়জন পেয়ে গেছেন। তিনি বললেন, ওই ব্যক্তিটি কে ? হিশাম বললেন, আমি ৷ মুতঈম বললেন, তবে তৃতীয় একজনের খোজ কর । হিশাম বললেন, তৃতীয়জনের ব্যবস্থাও আমি করে রেখেছি ৷ মুতঈম বললেন, এ তৃতীয় ব্যক্তিটি কে ? হিশাম বললেন, যুহায়র ইব্‌ন আবূ উমাইয়া ৷ মুতঈম বললেন, তাহলে চতুর্থ একজন খুঁজে নাও ৷ এবার হিশাম উপস্থিত হলেন আবুল বুখতারী ইব্‌ন হিশামের নিকট ৷ মুতঈমকে যা বলেছিলেন তাকেও তিনি তা বললেন ৷ সে বলল, তুমি অন্য কাউকে কি পাবে, যে এ ব্যাপারে সাহায্য করবে ? হিশাম বললেন, হা পাব । আবুল বুখতারী বলল, কে সে ? হিশাম বললেন, যুহায়র ইবন আবী উমাইয়া, মুতঈম ইব্‌ন আদী এবং আমি আছি আপনার সাথে । সে বলল, তবে পঞ্চম ব্যক্তির খোজ কর । পঞ্চম ব্যক্তির খোজে হিশাম গেলেন ইব্‌ন আসওয়াদ ইব্ন মুত্তালিব ইবন আসাদের নিকট ৷ সে অবরুদ্ধ লোকদের সাথে তার আত্মীয়তা এবং তাদের প্রতি তার দায়িত্ব ও কর্তব্যের কথা তিনি তাকে স্মরণ করিয়ে দিলেন। সে বলল, আপনি আমাকে যে কাজের প্রতি আহ্বান করছেন ওই কাজে সহযোগিতা করার জন্যে অন্য কেউ আছে কি ? হিশাম বললেন, হ্যা আছে এবং তিনি উপরোক্ত ব্যক্তিদের নাম বললেন । এরপর তারা সকলে মক্কার www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।