আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮৩ হযরত আইশা (রা) বলেন, এরপর ইব্ন দাগিন্না আবূ বকর (রা)-এর নিকট এসে বলে, হে আবূ বকর! আপনি তো জানেন, কুরায়শগণ আপনার প্রতি কী শর্ত আরোপ করেছিল । আপনি হয় ওই শর্ত মুতাবিক আপনার কাজকর্ম সীমাবদ্ধ রাখবেন, নতুবা আমার আশ্রয়দান জনিত যিম্মাদারী আমাকে ফিরিয়ে দিবেন। কারণ, কারো সাথে চুক্তিবদ্ধ হবার পর ওই যিম্মবাদারী পালনে আমি ব্যর্থ হয়েছি আরবরা এমন কথা শুনুক ও বলাবলি করুক আমি তা পসন্দ করি না। হযরত আবূ বকর (রা) বললেন, আমি বরং তোমার যিম্মাদারী তোমার নিকট ফিরিয়ে দিচ্ছি এবং মহান আল্লাহ্র আশ্রয় নিয়েই আমি সম্তুষ্ট । এরপর রাসূলুল্লাহ্‌ (সা)-এর সঙ্গী হয়ে হযরত আবূ বকর (রা)-এর মদীনায় হিজরতের পূর্ণ ঘটনা তিনি বর্ণনা করেন । যা একটু পরেই বিস্তারিতভাবে আলোচিত হবে। ইব্‌ন ইসহাক বলেন, আবদুর রহমান ইব্‌ন কাসিম আমার নিকট তাঁর পিতা সূত্রে বর্ণনা করেছেন । তিনি বলেন যে, ইব্ন দাগিন্নার আশ্রয় থেকে হযরত আবূ বকর (রা) বেরিয়ে আসার পর কুরায়শের এক অজ্ঞ ও মূর্খ ব্যক্তির সাথে তার সাক্ষাত হয়। হযরত আবূ বকর (রা) তখন কা‘বাগৃহের দিকে যাচ্ছিলেন । ওই লোকটি হযরত আবূ বকর (র'’)-এর মাথায় ধুলা নিক্ষেপ করে। এরপর ওয়ালীদ ইব্ন মুগীরা কিংবা ‘আস ইব্ন ওয়াইল সে পথে যাচ্ছিল । আবূ বকর (রা) তাকে বললেন, এ মূর্খটি কি করলো দেখেছ কি ? ওয়ালীদ ইব্‌ন মুগীরা কিংবা ‘আস ইব্ন ওয়াইল বলল, ওতো নয় বরং তুমিই এজন্যে দায়ী । তখন হযরত আবূ বকর (রা) বলছিলেন, হে প্রতিপালক! আপনি কতইনা ধৈর্যশীল! হে প্রতিপালক, আপনি কতই না ধৈর্যশীল! হে প্রতিপালক, আপনি কতই না ধৈর্যশীল! পরিচ্ছেদ ইব্‌ন ইসহাক (র) বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিবের বিরুদ্ধে কুরায়শদের অঙ্গীকারাবদ্ধ হওয়া, অন্যায় চুক্তি সম্পাদন, তাদেরকে আবূ তালিব গিরিসন্ধকটে অবরুদ্ধ রাখা এবং ওই চুক্তিপত্র ভঙ্গ করার মাঝে একাস্তই প্রাসঙ্গিকভাবে উপরোক্ত বর্ণনাগুলো উল্লেখ করেছেন । এজন্যে ইমাম শাফিঈ (র) বলেছেন, ইসলামের যুদ্ধের ইতিহাস জানতে যে আগ্রহী সে ইব্ন ইসহাকের উপর নির্ভরশীল না হয়ে পারেনা । চুক্তিনামা বিনষ্টকরণ ইব্‌ন ইসহাক বলেন, বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিবের লোকেরা সেই স্থানেই অবস্থান করছিল যেখানে অবস্থানের কথা কুরায়শের লোকেরা লিখিত চুক্তিনামায় উল্লেখ করেছিল । তারপর কুরায়শ বংশেরই কতক লোক এ চুক্তিনামা ভঙ্গ করতে উদ্যোগী হন। এই লক্ষ্য ইব্‌ন আমির ইব্ন লুওয়াই অগ্রণী ভূমিকা পালন করেন। হিশাম ছিলেন নাযলা ইব্‌ন হিশাম ইব্‌ন আব্দ মানাফ-এর বৈমাত্রেয় ভাইয়ের ছেলে। বনু হাশিম গোত্রের সাথে তার সুসম্পর্ক ছিল। নিজ সনম্পৃদায়ের মধ্যেও তিনি অন্যতম প্রভাবশালী লোক ছিলেন। আমার নিকট বর্ণনা পৌছেছে যে, বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব গিরিসন্কটে অস্তরীণ থাকা অবস্থায় হাশিম উট www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।