আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

. Contents ১৮২ আল-বিদায়া ওয়ান নিহায়া বলল, হে আবূ বকর! আপনার মত জ্ঞানী-গুণী লোককে দেশ থেকে বহিষ্কার করা যায় না এবং এমন ব্যক্তি স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যেতেও পারে না। আপনি তো দরদ ও নিঃস্ব লোকদেরকে সাহায্য করেন। আত্মীয়তা রক্ষা করেন৷ অন্যের বোঝা নিজে বহন করেন। মেহমানদেরকে আদর-আপ্যায়ন করান এবং বিপদাপদে মানুষকে সাহায্য করেন। আমি আপনাকে আশ্রয় দেয়ার দায়িত্ব নিলাম । আপনি আপনার গৃহে ফিরে যান এবং আপন প্রতিপালকের ইবাদত করুন৷ হযরত আবূ বকর (রা) ফিরে এলেন ৷ তার সাথে ইব্‌ন দাগিন্নাও ফিরে আসলো । সন্ধ্যাবেলা ইব্‌ন দাগিন্না সন্তরান্ত কুরায়শী লোকদের সাথে সাক্ষাত করে এবং তাদেরকে বলে, আবূ বকরের মত লোককে দেশ থেকে বহিষ্কার করা যায় না। ওই ধরনের লোক স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যেতেও পারে না । তোমরা কি এমন এক লোককে বের করে দিতে চাও, যে লোক দরিদ্র ও নিঃস্বদেরকে অর্থ উপার্জন করে দেয়। আত্মীয়তা রক্ষা করে। অন্যের বোঝা বহন করে। মেহমানকে আদর-আপ্যায়ন করে এবং বিপদাপদে মানুষদেরকে সাহায্য ৰুরে ? কুরায়শের লোকেরা ইব্‌ন দাগিন্ার আশ্রয় প্রদান বিষয়ক যিন্মাদারী প্রত্যাখ্যান করলো না। ইব্ন দাগিন্নাকে তারা বলে যে, তুমি আবূ বকরকে বলে দাও সে যেন তার ঘরের মধ্যে নামায আদায় করে এবং যা ইচ্ছা ঘরের মধ্যেই করে। তার কাজ-কর্ম যেন প্রকাশ্যে না করে এবং এতদ্বারা আমাদেরকে যেন বিব্রত না করে। কারণ, আমরা আশংকা করছি যে, আমাদের নারী ও শিশুরা তাতে বিভ্রান্ত হতে পারে। ইব্‌ন দাগিন্না এসব আবূ বকর*(রা)-কে বলল । এভাবেই আবূ বকর (রা) সেখানে অবস্থান করছিলেন। নিজ ঘরের মধ্যে আপন প্রতিপালকের ইবাদত করতেন । সশব্দে নামায আদায় করতেন না । নিজ গৃহ ব্যতীত অন্যত্র কুরআন পাঠ করতেন না । ‘এরপর আবূ বকর (রা)-এর মনে নতুন ভাবের উদয় হয়। তাঁর ঘরের পাশে তিনি একটি মসজিদ তৈরী করেন। ওই মসজিদে তিনি নামায পড়তে এবং কুরআন তিলাওয়াত করতে লাগলেন । তাকে দেখে মুশরিক নারী ও শিশুরা অবাক বিশ্বয়ে তার প্রতি তাকিয়ে থাকত । হযরত আবূ বকর (রা) ছিলেন অত্যন্ত কোমল হৃদয় এবং ক্রন্দনকারী লোক ৷ কুরআন পাঠের সময় তিনি তার অশ্রু থামিয়ে রাখতে পারতেন না । এ অবস্থা দেখে কুরায়শী সনম্তান্ত লোকজন বিচলিত হয়ে পড়ে । তারা ইব্‌ন দাগিন্নাকে ডেকে পাঠায় । সে তাদের নিকট উপস্থিত হলে তারা বলল, হে ইব্‌ন দাগিন্না! তোমার আশ্রয়ে আবূ বকরের অবস্থান আমরা মেনে নিয়েছিলাম এই শর্তে যে, সে তার ঘরের মধ্যে তার প্রতিপালকের ইবাদত করবে। এখন সে ওই শর্ত লংঘন করেছে । গৃহ-প্রাঙ্গণ সে একটি মসজিদ তৈরী করেছে। সেখানে সে প্রকাশ্যে নামায আদায় করে এবং সেখানে কুরআন তিলাওয়াত করে। আমরা আশংকা করছি যে, তাতে আমাদের নারী ও ছেলেমেয়েরা বিভ্রান্ত হবে। তুমি তাকে এ কাজ থেকে বিরত থাকতে বল । তার ঘরের মধ্যে থেকে সে যদি নিজ প্রতিপালকের ইবাদত করতে রাযী থাকে, তবে সে তা করবে। আর সে যদি প্রকাশ্যেই তা করতে চায়, তবে তুমি তাকে বলে দাও তোমার আশ্রয়ে থাকাজনিত যিম্মাদারী সে যেন ফিরিয়ে দেয় । তোমার আশ্রয় প্রদানের যিশম্মাদারীর আমরা অমর্যাদা করতে চাই না। অন্যদিকে আবূ বকর প্রকাশ্যে তার কর্মকাণ্ড চালিয়ে যাবে সে সুযোগও: আমরা তাকে দিতে পারি না! www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।