আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৮১ দিয়ে বলল ৷ হে কুরায়শ সম্প্রদায়! ইব্‌ন আবূ কুহাফা অর্থাৎ আবূ বকরকে আমি নিরাপত্তা দিয়েছি, কেউ যেন তার প্রতি অসদাচরণ না করে। ফলশ্রুতিতে তারা সকলে তার প্রতি অসদাচরণ থেকে বিরত থাকে । হযরত আইশা (রা) বলেন, হযরত আবূ বকর (রা)-এর একটি মসজিদ ছিল সেটি বনু জুমাহ গোত্রে তার দ্বার প্রান্তে অবস্থিত ছিল । তিনি ওই মসজিদে নামায আদায় করতেন । তিনি ছিলেন একজন কোমল হৃদয়ের লোক ৷ কুরআন মজীদ পাঠ করার সময় তিনি অনবরত কাদতে থাকতেন ৷ তার অবস্থা দেখে অবাক হয়ে নারী-শিশু ও দাস-দাসীরা তার চারিদিকে দাড়িয়ে থাকত । এ অবস্থায় কুরায়শের কতক লোক ইব্ন দাগিন্নার নিকট উপস্থিত হয়ে বলে, হে ইব্ন দাগিন্না! আপনি তো নিশ্চয়ই আমাদেরকে কষ্ট দেয়ার জন্যে এ লোককে আশ্রয় দেননি । সে যখন নামায আদায় করে এবং মুহাম্মদ (সা) যা নিয়ে এসেছে তা পাঠ করে, তখন সে ভক্তি-শ্রদ্ধা ও ভয়-ভীতিতে বিগলিত হয়ে পড়ে এবং তার মধ্যে একটা অসাধারণ অবস্থার সৃষ্টি হয়। আমরা তো আশংকা করছি যে, আমাদের নারী-শিশু ও দুর্বল (লোকদেরকে সে বিভ্রান্ত করবে । সুতরাং তুমি তাকে বলে দেবে যে, সে যেন তার ঘরের মধ্যে থাকে এবং সেখানে তার মন যা চায় তা করে। হযরত আইশা (রা) বলেন, এরপর ইব্‌ন দাগিন্না উপস্থিত হয় হযরত আবু বকর (রা)-এর নিকট আসে এবং সে বলে, আবূ বকর! আপনার সম্প্রদায়ের লোকদেরকে কষ্ট দেয়ার জন্যে তো আমি আপনাকে আশ্রয় দিইনি । আপনার বর্তমান কর্মকাণ্ড তারা পসন্দ করছে না । আপনার কারণে তারা কষ্ট বোধ করছে। আপনি বরং আপনার গৃহের মধ্যে অবস্থান করুন এবং সেখানে যা ইচ্ছা তা করুন । হযরত আবূ বকর (রা) বললেন, তাহলে আমি কি তোমার আশ্রয় প্রত্যাহার করে আল্লাহ্র আশ্রয় গ্রহণ করব ? সে বলল, তবে তাই হোক, আপনি আমার আশ্রয় থেকে মুক্ত হয়ে যান । আবূ বকর (রা) বললেন, তোমার আশ্রয়জনিত দায়, দায়িত্ব আমি ফিরিয়ে দিলাম । তখন ইব্‌ন দাগিন্না দাড়িয়ে বলল, হে কুরায়শ সম্পৃদায়। ইব্‌ন আবূ কুহাফা আমার আশ্রয়ে থাকাজনিত দায়-দায়িত্ব ফিরিয়ে দিয়েছেন, এখন তোমাদের লোকের সাথে তোমাদের যা করার করতে পার । ইমাম বুখারী (র) এ বিষয়ক একটি হাদীছ এককভাবে বর্ণনা করেছেন। ওই হাদীছে কিন্তু আরো সুন্দর ও বর্ধিত বিবরণ রয়েছে। তিনি বলেছেন ইয়াহ্‌ইয়া ইব্ন বুকায়র..... রাসূলুল্লাহ্‌ (সা)-এর সহধর্মিণী আইশা (রা)-এর বরাতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমার বাল্যকাল থেকেই আমার পিতামাতাকে দীনের অনুসারী বলেই দেখে এসেছি । রাসূলুল্লাহ্‌ (সা) প্রত্যেক দিন সকাল-বিকাল দু'বার আমাদের বাড়ীতে আসতেন ৷ মুসলমানগণ যখন কাফির-মুশরিকদের হাতে নির্যাতিত হচ্ছিলেন, তখন আবূ বকর (রা) আবিসিনিয়ায় হিজরত করার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েন । বারক আল গামাদ নামক স্থানে পৌছার পর ইব্‌ন দাগিন্নার সাথে তার সাক্ষাত হয়। সে ছিল ওই অঞ্চলের নেতা । সে বলল, আবূ বকর! কোথায় যাচ্ছেন ? তিনি বললেন, আমার সম্পৃদায়ের লোকেরা আমাকে বের করে দিয়েছে। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে, দেশে দেশে ঘুরবো আর আমার প্রতিপালকের ইবাদত করবো । ইব্ন দাগিন্না www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।