Contents ১৭৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তারা দু'জনে মসজিদে উপস্থিত হন । ওয়ালীদ ইব্ন মুগীরা বলল, এ হল উছমান ইব্ন মাযউন, আমার আশ্রয় প্রত্যাহারের ঘোষণা দেয়ার জন্যে এখানে এসেছে। উছমান ইব্ন মাযউন বললেন, “হ্যা, তিনি সত্য বলেছেন। আমি তাকে একজন যথাযথ প্রতিশ্রুতি রক্ষাকারী ও আশ্রয়দাতারূপে পেয়েছিলাম ৷ কিন্তু এখন আল্লাহ্ তা'আলার আশ্রয় ব্যতীত অন্য কারো আশ্রয় গ্রহণে আমি রাযী নই । তাই এতদ্বারা আমি তার আশ্রয়ের সুযোগ প্রত্যাহার করে নিলাম ৷” এরপর উছমান (রা) চলে গেলেন । এক জায়গায় দেখলেন, কুরায়শদের এক মজলিসে কবি লাবীদ ইব্ন রাবীআ ইব্ন মালিক ইব্ন জাফর কবিতা পাঠ করছেন। উছমান ইব্ন মাযউন তাদের ওখানে বসে পড়লেন ৷ লাবীদ বললেন ৪ UBL aL it YS 3 ‘আল্লাহ্ ব্যতীত সব কিছুই বাতিল ও অসার ৷’ হযরত উছমান (রা) বলে উঠলেন, ঠিক, ঠিক, সত্য, সত্য । লাবীদ বললেন ৪ ST, UY os ‘সকল নিআমত ও সুখ নিশ্চয়ই তিরোহিত হবে’ হযরত উছমান ইব্ন মাযউন (রা) বলে উঠলেন, এটি তুমি অসত্য বলেছি বেহেশতের সুখ ও নিআমত তিরোহিত হবে না । লাবীদ বললেন, হে কুরায়শ সম্পৃদায়! তোমাদের কোন সাথী তো আমাকে কোন দিন বাধা দেয়নি কৃষ্ট দেয়নি । তোমাদের মধ্যে কবে এ নতুন ব্যাপার ঘটল ? উপস্থিত এক ব্যক্তি বলল, এ হল মূর্খ লোকদের মধ্যে একজন ৷ তারা তাদের পিতৃধর্ম ত্যাগ করেছে। তার কথায় আপনি কিছু মনে করবেন না । উছমান (রা) ওই লোকের কথার প্রতিবাদ করলেন ৷ ক্রমে ক্রমে উভয়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হল। ওই লোক উঠে হযরত উছমান (রা)-কে চোখে সজোরে চপেটাঘাত করে। তার তা চোখে লাগায় চোখ নীল হয়ে যায়। ওয়ালীদ ইব্ন মুগীরা নিকটে ছিল। উছমান (রা)-এর উপর অত্যাচার সে দেখছিল । এবার সে বলল, আল্লাহ্র কসম, হে ভাতিজা! তোমার যে চোখে চড় পড়েনি সে চোখ তো ভাগ্যবান । আহ্ তুমি তো একটি সুরক্ষা ও নিরাপত্তার মধ্যে ছিলে । উছমান বললেন, আল্লাহর কসম, আমার অসুস্থ চক্ষুটি আল্লাহ্র পথে যে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার সুস্থ চক্ষুটি বরং ওইরূপ আঘাত পেতে উন্মুখ । হে আবূ আব্দ শামস, যে মহান সত্তা আপনার চাইতে অধিক শক্তিশালী ও ক্ষমতাবান আমি এখন তার আশ্রয়ে রয়েছি। ওয়ালীদ বলল, ভাতিজা! তুমি পুনরায় আমার আশ্রয়ে চলে আস, তোমাকে রক্ষার দায়িত্ব আমাকে দাও ৷’ উছমান (রা) বললেন, না তা হয় না!” ইয়াসার আমার নিকট বর্ণনা করেছেন যে, আবূ সালামা (রা) বলেছেন, তিনি যখন আবূ তালিবের আশ্রয় গ্রহণ করলেন, তখন বনু মাখযূমের কতক লোক আবূ তালিবের নিকট উপস্থিত হয়। তারা বলল, হে আবূ তালিব! আপনি তো আপনার ভাতিজা মুহাম্মদ (সা)-কে আমাদের হাত থেকে রক্ষা করছেন। এখন আবার আমাদেরই লোক আবূ সালামাকে রক্ষা করে বাড়াবাড়ি করছেন কেন ? তিনি বললেন, সে আমার আশ্রয় কামনা করেছে। সে আমার ভাগ্নে । আমার www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।