আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৭ যায়দ ইবন আরকামের (রা) হাদীছে “আমরা কথা বলতাম” অংশে আমরা দ্বারা সকল সাহাবীকে বুঝানোর ব্যাখ্যাকে জোরালো করে। সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে বর্ণিত যায়দ ইব্‌ন আরকাম (রা)-এর হাদীছ এই £ তিনি বলেছেন ইতোপূর্বে আমরা নামাযের মধ্যে বাক্যালাপ করতাম । অবশেষে নাযিল হল ৪ +",5১5 < "০০৮৪ ,-এবং তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে দাড়াও বিনীত ভাবে। (২ ৪ ২৩৮) এরপর আমাদেরকে নামাযের মধ্যে কথাবার্তা বলতে নিষেধ করা হল এবং নীরবতা অবলম্বনের নির্দেশ দেয়া হল । আলোচ্য হাদীছে “আমরা” শব্দ দ্বারা সকল সাহাবাকে বুঝানো হয়েছে । কারণ, হযরত যায়দ ইবন আরকাম (রা) মাদানী ও আনসারী সাহাবী । নামাযে কথা বলা নিষিদ্ধ হয়েছে মক্কী জীবনে ৷ সুতরাং হাদীছে উল্লিখিত “আমরা” শব্দের ব্যাখ্যা এটাই । এতদ্্‌সঙ্গে তার ংশ্রিষ্ট আয়াত উল্লেখ করায় জটিলতা সৃষ্টি হয়েছে বটে । কারণ, এ আয়াত মদীনায় অবতীর্ণ তবে এর সমাধান এভাবে হতে পারে যে, তিনি ধারণা করেছেন যে, এটিই নামাযে বাক্যালাপ নিষিদ্ধকারী আয়াত । কিন্তু মূলত নামাযে কথা নিষিদ্ধকারী আয়াত এটি সহ অন্য একটি আয়াতও রয়েছে । আল্লাহই ভাল জানেন । ইব্‌ন ইসহাক বলেন, প্রথম অবস্থায় যে সকল মুসলমান মুশরিকদের অত্যাচার থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে প্রভাবশালী মুশরিক ব্যক্তিদের আশ্রয়ে গিয়েছিলেন তাদের একজন হলেন হযরত উছমান ইব্‌ন মাযউন (রা) ৷ তিনি ওয়ালীদ ইব্ন মুগীরা-এর আশ্রয় গ্রহণ করেছিলেন । আবু সালামা ইব্‌ন আবদুল আসাদ (রা) আশ্রয় নিয়েছিলেন তার মামা আবু তালিবের নিকট । তার মা বাররা ছিলেন আবদুল মুত্তালিবের কন্যা । উছমান ইব্‌ন মাযউন সম্পর্কে সালিহ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আওফ আমার নিকট নিম্নোক্ত হাদীছ বর্ণনা করেছেন এমন বর্ণনাকারী থেকে যিনি সরাসরি উছমান ইব্‌ন মাযউন থেকে বর্ণনা করেছেন । উছমান ইব্ন মাযউন (রা) যখন দেখলেন যে, রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণ ভীষণ দুঃখ-কষ্ট ও জুলুম অত্যাচারের মধ্যে দিন গুজরান করছেন আর তিনি ওয়ালীদ ইব্‌ন মুগীরার আশ্রয়ে থাকার কারণে সকাল-সন্ধ্যা তথা সর্বক্ষণ নিরাপদে চলাফেরা করছেন তখন তিনি আপন মনে বললেন, আল্লাহ্র কসম, একজন মুশরিক মানুষের আশ্রয়ে থেকে আমার সকাল-সন্ধ্যা অতিবাহিত হচ্ছে আর আমার সাথী ও দীনী ভাইগণ আল্লাহ্‌ পথে নানা দুঃখ-কষ্ট ভোগ করছেন_- যা আমার উপর আপতিত হচ্ছে না। এটি নিশ্চয়ই আমার ঈমানের দুর্বলতা ও আমলের ক্রটি । এরপর তিনি ওয়ালীদ ইব্‌ন মুগীরার নিকট গেলেন। তাকে বললেন, হে আবূ আব্দ শামস! আপনি আপনার যিন্মাদারী পালন করেছেন । আপনার আশ্রয় গ্রহণ করে আমাকে রক্ষার যে দায়িত্ব আঁমি আপনাকে দিয়েছিলাম সেটি আমি এখন প্রত্যাহার করে নিলাম ৷ তিনি বললেন, ভাতিজা! তুমি কেন তা করছ ? আমার সম্পৃদায়ের কেউ তোমাকে কষ্ট দিয়েছে বলে কি ? উছমান (রা) বললেন, না, তা ’নয়। বরং আমি আল্লাহ্‌ তা'আলার আশ্রয়ে যেতে আগ্রহী হয়েছি । আল্লাহ্‌ তা'আলার আশ্রয় ব্যতীত অন্য কারো নিকট আশ্রয় গ্রহণে আমি রাযী নই । তিনি বললেন, তবে মসজিদে চল এবং সেখানে জনসমক্ষে আমার আশ্রয় প্রত্যাহারের ঘোষণা দিবে-_ যেমনটি আমি তোমাকে আশ্রয়ে নেয়ার কথাটা প্রকাশ্যে ঘোষণা করেছিলাম । $১৩ === www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।