আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭৬ আল-বিদায়া ওয়ান নিহায়া (রা), শান্মাস ইব্‌ন উছমান (রা), সালামা ইব্ন হিশাম (রা), আইয়াশ ইব্‌ন আবু রাবীআ (রা), এ দু'জনকে মক্কায় বন্দী করা হয়। তাদের বন্দী থাকা অবস্থায় বদর, উন্থদ ও খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। আশ্মার ইব্‌ন ইয়াসির (রা)-_অবশ্য তিনি আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কিনা তাতে সংশয় রয়েছে। মুআত্তাব ইবন আওফ (রা), উছমান ইব্ন মাযউন (রা), সাইব (রা), কুদামা ইবৃন্‌ মাযউন (রা), আবদুল্লাহ্‌ ইব্‌ন মাযউন (রা), খুনায়স ইব্ন হুযাফা (রা), হিশাম ইব্‌ন ‘আস ইব্‌ন ওয়াইল (রা)-এন্দকের যুদ্ধ শেষ না দেওয়া পর্যন্ত তিনি মক্কায় আটক ছিলেন, আমির ইব্ন রাবীআ (রা), তার স্ত্রী লায়লা বিন্ত আবু হাছামাহ্‌ (রা), আবদুল্লাহ্‌ ইব্‌ন মাখরামা (রা), আবদুল্লাহ্‌ ইব্ন সুহায়ল ইব্‌ন আমর (রা) -_বদর যুদ্ধের দিন পর্যন্ত ইনি মক্কায় বন্দী ছিলেন । ওই দিন পালিয়ে মুসলমানদের নিকট চলে যান এবং বদর যুদ্ধে অংশ নেন। আবু সুবরা ইব্‌ন আবু রুহাম (রা), তার স্ত্রী উম্মে কুলছুম বিন্ত সুহায়ল (রা), সাকরান ইব্‌ন আমর ইব্‌ন আবৃদে শামস (রা), তার স্ত্রী সাওদা বিন্ত যামআ (রা), মদীনায় হিজরতের পূর্বে সাকরানের (রা) মৃত্যু হয়। তারপর রাসূলুল্লাহ্‌ (সা) সাওদাকে সহ্ধর্মিণীরূপে গ্রহণ করেন । সাআদ ইব্‌ন খাওলা (রা), আবূ উবায়দা ইব্‌ন জারবাহ্‌ (রা), আমর ইব্‌ন হারিছ ইব্‌ন যুহায়র (রা), সুহায়ল ইব্‌ন বায়যা (রা), আমর ইব্‌ন আবূ সারাহ (রা)-প্রত্যাবর্তনকারীদের মধ্যে সর্বমোট তেত্রিশ জন পুরুষ ছিলেন । ইমাম বুখারী (র) বলেছেন, হযরত আইশা (রা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) কংকরময় ভূমির মধ্যবর্তী খেজুর বাগান সমৃদ্ধ অঞ্চল । পরবর্তীতে মক্কা থেকে মদীনায় হিজরতকারিগণ মদীনায় গিয়ে পৌছলেন এবং আবিসিনিয়ায় হিজরতকারিগণের প্রায় সকলেই সেখান থেকে মদীনায় চলে আসেন । এ বিষয়ে আবু মূসা ও আসমা (রা)-এর বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ্‌ (সা) থেকে ৷ আবু মূসা (রা)-এর বর্ণনা ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। সেটি সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে আছে। হযরত আসমা বিন্ত উমায়স (রা)-এর বর্ণনাটি “খায়বার বিজয়ের পরবর্তী ঘটনা । এটি আবিসিনিয়ায় হিজরতকারিগণের শেষ দলের মদীনায় প্রত্যাবর্তনকালীন ঘটনা প্রসঙ্গে বর্ণনা করা হবে। ইমাম বুখারী (র) বলেন, ইয়াহ্‌ইয়া ইব্‌ন হাম্মাদ...... আবদুল্লাহ্‌ সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এমন এক সময় ছিল যখন রাসূলুল্লাহ্‌ (সা) নামাযরত থাকলেও আমরা তাকে সালাম দিতাম এবং ওই অবস্থায় তিনি সালামের উত্তর দিতেন । নাজাশীর দেশ থেকে আমরা যখন ফিরে এলাম, তখন তার নামাযরত অবস্থায় আমরা তাকে সালাম দিলাম কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। আমরা আরয করলাম ইয়া রাসূলাল্লাহ (সা)! আমরা ইতোপূর্ব নামাযের মধ্যে আপনাকে সালাম দিতাম এবং আপনি সালামের উত্তর দিতেন নাজাশীর ওখান থেকে ফিরে এসে আমরা আপনাকে সালাম দিলাম কিন্তু আপনি তো সালামের কোন উত্তর দিলেন না! রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, বস্তুত £ নামাযের মধ্যে একাগ্রতাও একান্তভাবে কাম্য ৷ ইমাম বুখারী মুসলিম, আবূ দাউদ ও নাসাঈ (র) অন্য সনদে সুলায়মান ইব্‌ন মাহরান সূত্রে আ’মাশ থেকে এটি বর্ণনা করেছেন। এই বর্ণনাটি সহীহ্‌ বুখারী ও সহীহ্‌ মুসলিমে উল্লিখিত www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।