আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৫ সিজদা করলেন ৷ মুসলমান মুশরিক-জিন-ইনসান নির্বিশেষে উপস্থিত সকলে তার সাথে সিজদা করল । এ বর্ণনা ইমাম বুখারী (র) একাই উদ্ধৃত করেছেন। সহীহ্‌ মুসলিমে এটি নেই । ইমাম বুখারী (র) আরো বলেন মুহাম্মদ ইব্‌ন বাশ্শার...... আবদুল্লাহ্‌ (র) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) সূরা নাজ্‌ম তিলাওয়াত করলেন ৷ তিনি তখন মক্কায় অবস্থান করছিলেন। তাতে তিনি সিজদা করলেন । তীর সাথে যারা ছিল তারাও সিজদা করলেন কিন্তু একজন বৃদ্ধ লোক ছিল ব্যতিক্রম । সে সিজদা করেনি । সে বরং এক মুষ্টি মাটি কিংবা কংকর হাতে নিয়ে তার কপাল পর্যন্ত তুলল এবং বলল, সিজাদার স্থলে আমার জন্যে এতটুকুই যথেষ্ট । পরবর্তীতে আমি ওই বৃদ্ধকে দেখেছি যে, সে কাফির অবস্থায় নিহত হয়েছে। ইমাম মুসলিম, আৰু দাউদ ও নাসাঈ (র) এ হাদীছ শু'বা থেকে বর্ণনা করেছেন । ইমাম আহমদ (র) বলেন, ইবরাহীম জা‘ফর ইব্ন মুত্তালিব...... সূত্রে বর্ণনা করেন যে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা) মক্কায় সূরা নাজম তিলাওয়াত করে সিজদা করেন । তার নিকট যারা ছিলেন তারাও সিজদা করেন । এরপর আমি আমার মাথা উঠিয়ে ফেললাম এবং সিজদা দানে অস্বীকৃতি জানালাম । আলোচ্য মুত্তালিব ইব্ন আবূ ওদাআ তখনও ইসলাম গ্রহণ করেননি ৷ পরে তিনি ইসলাম গ্রহণ করেন । পরবর্তীতে তিনি যার মুখেই এই সূরার তিলাওয়াত শুনতেন তার সাথে সিজদা করতেন । ইমাম নাসাঈ (র) এ হাদীছ আবদুল মালিক ইব্‌ন আবদুল হামীদ সূত্রে ইমাম আহমদ ইব্‌ন হাম্বল থেকে বর্ণনা করেছেন। উভয় প্রকার বর্ণনার মধ্যে এভাবে সমন্বয় সাধন করা যায় যে, শেষোক্ত ব্যক্তি সিজদায় গিয়েছিলেন এবং পরে অহংকারবশত সিজদা থেকে মাথা তুলে ফেলেছিলেন আর ইব্‌ন মাসউদ (রা) যার সম্পর্কে বলেছেন যে, ওই বৃদ্ধ লোক সিজদা করেনি সে আদৌ সিজদা করেনি ৷ আল্লাহ্‌ই ভাল জানেন। মোদ্দাকথা, সংবাদ বর্ণনাকারী যখন দেখলেন যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর অনুসরণে উপস্থিত মুশরিকগণ সিজদা করেছেন তখন তার ধারণা হয় যে, মুশরিকগণ ইসলাম গ্রহণ করেছে এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে সমঝোতায় পৌছেছে। উভয় পক্ষের মধ্যে আর কোন সংঘাত সংঘর্ষ নেই । এই সংবাদ সৰ্বত্ৰ ছড়িয়ে পড়ে এবং আবিসিনিয়ায় অবস্থানকারী মুহাজিরদের নিকটও গিয়ে পৌছে। তার সংবাদটি সঠিক বলে বিশ্বাস করেন । ফলে আশায় বুক বেধে তাদের একদল মক্কায় ফিরে আসেন । তীদের কতক অবশ্য সেখানে রয়ে যান । এ হিসাবে তাদের উভয় দলের অবস্থানই যথাৰ্থ । ' এ প্রেক্ষাপটে যারা আবিসিনিয়া থেকে ফিরে এসেছিলেন ইব্‌ন ইসহাক তীদের নাম উল্লেখ করেছেন । তারা হলেন-_উছমান ইব্‌ন আফ্ফান (রা), তার স্ত্রী নবী-দুহিতা রুকাইয়া (রা), আবু হুযায়ফা ইব্‌ন উতবা ইব্ন রাবীআ (রা), তার স্ত্রী সাহলা বিন্ত সুহায়ল (রা), আবদুল্লাহ্‌ ইব্‌ন জাহশ ইব্‌ন রিআব (রা), উতবা ইব্‌ন গাযওয়ান (রা), যুবায়র ইব্‌ন আওআম (রা), মুসআব ইব্‌ন উমায়র (রা), সুওয়ায়বিত ইব্‌ন সাআদ (রা), তুলায়ব ইব্‌ন উমায়র (রা), আবদুর রহমান ইব্‌ন আওফ (রা), মিকদাদ ইব্‌ন আমর (রা), আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা), আবু সালামা ইবৃন আবদুল আসাদ (রা), তার স্ত্রী উন্মে সালামা বিন্ত আবূ উমাইয়া ইব্্‌ন মুগীরা www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।