আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ১৭৪ আল-বিদায়া ওয়ান নিহায়া ভ্র-কুঞ্চিত করে তাকে রেখে রাসূলুল্লাহ্‌ (সা) প্রস্থান করলেন । তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন $ সে জ্র-কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল; কারণ, তার নিকট অন্ধ লোকটি এল । আপনি কেমন করে জানবেন যে, সে হয়ত পরিশুদ্ধ হত । অথবা উপদেশ গ্রহণ করত ৷ ফলে উপদেশ তার উপকারে আসত ৷ পক্ষান্তরে যে পরোয়া করে না আপনি তার প্রতি মনোযোগ দিয়েছেন। অথচ সে পরিশুদ্ধ না হলে আপনার কোন দায়িত্ব নেই : অন্যপক্ষে যে আপনার নিকট ছুটে আসে আর সে সশংক চিত্ত । আপনি তাকে অবজ্ঞা করলেন । না, (তা হয় না ৷) এটি তো উপদেশবাণী ৷ যে ইচ্ছা করবে, সে এটি স্মরণ রাখবে ৷ সেটি আছে মহান লিপিসমূহে, যা উচ্চ মর্যাদাসম্পন্ন, পবিত্র । (সূরা নং ৮০) কেউ কেউ বলেন, এ ঘটনায় যার সাথে রাসূলুল্লাহ্‌ (সা) কথা বলছিলেন, সে ছিল উমাইয়া ইব্‌ন খাল্‌ফ । (৬১) সুরা আবাসা ৪ ১, ২। এরপর ইব্‌ন ইসহাক (র) সে সকল লোকের কথা আলোচনা করেছেন যারা আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে এসেছিলেন বস্তুত তারা সংবাদ পেয়েছিলেন যে, মঙ্কাবাসীরা সকলেই ইসলাম গ্রহণ করেছে। আসলে এ সংবাদটি সত্য ছিল না । অবশ্য এমন সংবাদ প্রচারিত হওয়ার কারণও ছিল । সহীহ্‌ বুখারী ও অন্যান্য হাদীছ গ্রন্থে বর্ণিত আছে যে, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) মুশরিকদের সাথে বসা ছিলেন । তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন ৪ EE ale Lal s32 Bley শপথ নক্ষত্রের যখন সেটি হয় অস্তমিত । তোমাদের সংগী বিভ্রান্তও নয়, বিপথগামীও নয় (৫৩ 8 ১) । রাসুলুল্লাহ (সা) এ সূরা শেষ পর্যন্ত ওদের সন্মুখে তিলাওয়াত করলেন এবং সিজদা করলেন । সেখানে উপস্থিত মুসলমান, মুশরিক, জিন, ইনসান সকলেই তার অনুসরণে সিজদা 507207 হজ 70 জা হজ 3 Se Al ie SYS Ys rds bis SEE NE Er SE Le আমি আপনার পূর্বে যে সকল রাসূল কিংবা নবী প্রেরণ করেছি তাদের কেউ যখনই কিছু আকাজ্কা করেছে তখনই শয়তান তার আকাজঙ্ক্ষায় কিছু প্রক্ষিপ্ত করেছে কিন্তু শয়তান যা প্রক্ষিপ্ত করে আল্লাহ্‌ তা বিদুরিত করেন। এরপর তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (২২ £৫২) । আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরকার ওই কারণ ' উল্লেখ করেছেন। প্রসঙ্গক্রমে তারা গারানীক (5',51,2)-এর কাহিনীও উল্লেখ করেছেন । কিন্তু এ কাহিনীর উল্লেখ থেকেই আমি সর্বতোভাবে বিরত রয়েছি। যাতে অনভিজ্ঞ লোকজন বিভ্রান্তির শিকার না হয় । এ বিষয়ে সহীহ্‌ বুখারীতে উদ্ধৃত ঘটনা এই £ ইমাম বুখারী (র) বলেন, আবু মা'মার...... ইব্‌ন আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, সূরা নাজম পাঠান্তে রাসূলুল্লাহ্‌ (সা) www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।