আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৭৩ করে রাসূলুল্লাহ্‌ (সা)-কে লক্ষ্য করে বাতাসে উড়িয়ে দেয় রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, হ্যা, নিশ্চয়ই, আমি এখনও বলছি যে, এ অবস্থায় পৌছে যাওয়ার পরও আল্লাহ্‌ তা'আলা তোমাকে এবং ওই হাড়কে পুনরুথিত করবেন, তারপর তোমাকে জাহার্নামে নিক্ষেপ করবেন । এ প্রসংগে আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন ৪ “0 03020 Lr AA ° EAA SALE EE Es লক লা লী, ক Le Ee) st ~~ Jal ms Ld rey mle SE US; pas Ba Jol asl sl এবং সে আমার সম্পর্কে উপমা রচনা করে অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলে যায়, সে বলে অস্কিতে প্রাণ সঞ্চার করবে কে ? যখন সেটি পচেগলে যাবে ? বলুন, সেটির মধ্যে প্রাণ সঞ্চার করবেন সেই সত্তা--যিনি এটি প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্পর্কে অবগত ৷ সূরার শেষ পর্যন্ত (৩৬ ৪ ৭৮-৭৯) । | বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ্‌ (সা) বায়তুল্লাহ্‌ শরীফ তাওয়াফ করছিলেন । কাবা শরীফের দরজার নিকট আসওয়াদ ইব্ন মুত্তালিব, ওয়ালীদ ইব্ন মুগীরা, উমাইয়া ইব্‌ন খাল্‌ফ এবং ‘আস ইব্ন ওয়াইল এসে তার সন্মুখে দাড়ায় । তারা বলে, হে মুহাম্মদ! এসো, তুমি যার ইবাদত কর আমরা তার ইবাদত করব এবং আমরা যার ইবাদত করি তুমিও তার ইবাদত করবে। ইবাদতের মধ্যে আমরা পরস্পর অংশীদার হই ৷ তাদের এ বক্তব্যের প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন ৪ SILAS Ce LLY SAE Ue UY বলুন, হে কাফিরগণ! তোমার যার ইবাদত কর আমরা তার ইবাদত করি না । সূরার শেষ পর্যন্ত । (১০৯ ৪ ১-২)। জাহান্নামীদের খাদ্য স্বরূপ যাক্কুম বৃক্ষের কথা শুনে আবূ জাহ্‌ল বলেছিল । যাক্ধুম কী তা তোমরা জান কি ? বস্তুত সেটি হল পনীর মিশ্রিত খেজুর ৷ এরপর সে বলল, তোমরা সবাই এগিয়ে এসো, আমরা যাক্‌কুম খাব । তখন আল্লাহ্‌ তা'আলা নাযিল করলেন $. SY Lb ps Es Ul নিশ্চয়ই যাক্ধুম বৃক্ষ পাপীদের খাদ্য (88 £ ৪৩-৪৪) । ৷ ইব্‌ন ইসহাক উল্লেখ করেছেন যে, একদিন রাসূলুল্লাহ্‌ (সা) এবং ওয়ালীদ ইব্‌ন মুগীরা পরস্পর আলাপ-আলোচনা করছিলেন আলোচনার ফলশ্রুতিতে ওয়ালীদ ইসলাম কবূল করবে বলে রাসূলুল্লাহ্‌ (সা) আশা করছিলেন। ঘটনাক্রমে অন্ধ সাহাবী ইব্‌ন উম্মে মাকতুম (রা) সেখানে উপস্থিত হন এবং রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাথে কথা বলে তার কাছ থেকে কুরআন তিলাওয়াত শুনতে চান । ওয়ালীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় রাসুলুল্লাহ্‌ (সা) ব্যস্ত থাকায় এবং তার ফলশ্রুতিতে ওয়ালীদের ইসলাম গ্রহণে আশাবাদী থাকায় এবং ইব্‌ন উন্মে মাকতুমের কারণে তাতে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশংকায় তিনি তার প্রতি কিছুটা বিরক্ত হলেন। অন্ধ সাহাবী ইব্‌ন উম্মে মাকতুম (রা) তা বুঝতে পারেননি । কুরআন শোনার জন্যে বারবার তাগিদ দেয়ায় www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।