আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents ২০ আল-বিদায়া ওয়ান নিহায়া তারিখেই তিনি নবুওয়াত লাভ করেছেন এবং ওই তারিখেই তিনি মি’রাজে গিয়েছেন । তবে প্রসিদ্ধ অভিমত এই যে, রমাযান মাসে রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি সর্বপ্রথম ওহী নাযিল করা হয়। উবায়দ ইব্‌ন উমায়র মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ও অন্যান্য অনেকেই এ বিষয়ে সুস্পষ্ট দলীল পেশ করেছিল । ইব্‌ন ইসহাক (র) এ বিষয়ে দলীল পেশ করেছেন আল্লাহ্‌ তা'আলার এই বাণী দিয়ে - nll son Sh a UL DLA es = রমাযান মাসই সেই মাস যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্যে । তবে কেউ কেউ বলেছেন, রমাযানের প্রথম দশ দিনের মধ্যে কুরআন নাযিলের সূচনা হয়েছে । ওয়াকিদী আবূ জাফর বাকির থেকে বর্ণনা করেছেন যে, ‘তনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (সা)-এর প্রতি ওহী নাযিলের সূচনা হয় রমাযানের সতের তারিখ সোমবারে। কেউ কেউ বলেছেন, রমাযানের চবিবশ তারিখে ৷ ইমাম আহমদ (র) বলেন, আবূ সাঈদ-ওয়াছিলা ইব্‌ন আসকা সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন, ইবরাহীম (আ)-এর সহীফাগুলো নাযিল হয়েছে রমাযানের পহেলা তারিখে ৷ তাওরাত নাযিল হয়েছে রমাযানের ছয় তারিখে ৷ ইনজীল নাযিল হয়েছে রমাযানের তের তারিখে এবং কুরআন নাযিল হয়েছে রমাযানের ২৪ তারিখে । ইব্‌ন মারদাওয়াহ্‌ তার তাফসীর গ্রন্থে জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) থেকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর উক্তি রূপে অনুরূপ বর্ণনা করেছেন। এ জন্যে একদল সাহাবী ও তাবিঈ এ অভিমত পেশ করেছেন যে, লায়লাতুল কদর হল রমাযানের ২৪তম রাত্রি । জিবরাঈল (আ) প্রিয়নবী (সা)-কে বললেন, ‘পাঠ করুন’ । তিনি বললেন, আমি পাঠ করতে পারি না । তার বক্তব্য মূলত; নেতিবাচক । অর্থাৎ আমি ভাল করে পাঠ করতে পারি না । ইমাম নববী (র) এবং তার পূর্বে শায়খ আবূ শামা এই ব্যাখ্যাকে প্রাধান্য দিয়েছেন । যারা বলে, উক্ত বক্তব্য প্রশ্ববোধক অর্থাৎ আমি কী পড়বো ? তাদের কথা গ্রহণযোগ্য নয়। কারণ, ইতিবাচক বক্তব্যে অতিরিক্ত “বা (_)" ব্যবহৃত হয় না । আবু নুআয়মের উদ্ধৃত মু'তামির ইব্ন সুলায়মানের হাদীছটি প্রথমোক্ত অভিমতকে সমর্থন করে । মু'তামির ইব্ন সুলায়মান তার পিতা থেকে বর্ণনা করেছেন যে, “ভয়ে ও শংকায় কম্পমান হয়ে রাসূলুল্লাহ্‌ (সা) বললেন, আমি তো কখনও কোন কিতাব পাঠ করিনি এবং আমি ভালভাবে পাঠ করতে জানি না । আমি লিখিও না আমি পড়িও না । এরপর জিবরাঈল (আ) তাকে ধরলেন এবং সজোরে তাকে চাপ দিলেন । এরপর ছেড়ে দিলেন এবং বললেন, “পাঠ করুন” ৷ উত্তরে মুহাম্মাদ (সা) বললেন, আমি তো এমন কিছু দেখছি না যা পাঠ করব । আমি তো পড়ি না, আর আমি লিখিও না। . বুখারী ও মুসলিমের বর্ণনায় আছে, তিনি আমাকে সজোরে চেপে ধৰ্কলেন ( ৮৯% ) আবার কোন কোন বর্ণনায় আছে, তিনি আমার গলা চেপে ধরলেন (5253) আবু সুলায়মান খাত্তাবী বলেন, তিনি এরূপ করেছেন রাসূলুল্লাহ (সা)-এর ধৈর্য পরীক্ষা করার জন্যে তার আচার আচরণ পরিশীলিত করে দেয়ার জন্যে যাতে নবুওয়াতের কঠিন দায়িত্‌ www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।