Contents ১৭০ আল-বিদায়া ওয়ান নিহায়া AD WEEE Hd AE CE ER) RC dts FDR EE করা হয় (২৫ ৪ ৫) ৷ আল্লাহ্ তা'আলা অন্যত্ৰ বলেন ৪ এ এ! দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর (৪৫ ৪ ৭)। ইব্ন ইসহাক বলেন, একদিন রাসূলুল্লাহ্ (সা) ওয়ালীদ ইব্ন মুগীরাকে নিয়ে মসজিদে বসে ছিলেন। তখন নাষ্র ইব্ন হারিছ এসে তাদের নিকট বসে । মজলিসে কুরায়শের অন্যান্য লোকজনও ছিল । রাসূলুল্লাহ (সা) কথা বলছিলেন। নাযর ইব্ন হারিছ তার কথায় বাধা দেয় । রাসূলুল্লাহ্ (সা) এমন জোরালো ভাষায় নাযরের প্রত্যুত্তর দেন যে, সে লা-জবাব হয়ে যায় । এরপর তিনি নাযর ইব্ন হারিছ ও অন্যান্য লোকদের নিকট এ আয়াত তিল ওয়াত করেন ৪ ASE - Sls UM Es oe dl Sn GIS Les hE) UALS UR RS LS Us P - SIS Ut IK LS Cet তোমরা এবং আল্লাহ্র পরিবর্তে তোমরা যাদের উপাসনা কর, সেগুলো তো জাহান্নামের ইন্ধন, তোমরা সকলে তার মধ্যে প্রবেশ করবে । ওগুলো যদি প্রকৃতই ইলাহ্ হত, তবে ওগুলো জাহারবামে প্রবেশ করত না । ওদের সকলেই তার মধ্যে স্থায়ী হবে সেখানে থাকবে তাদের আর্তনাদ এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না (২১ £ ৯৮-১০০) । এরপর রাসূলুল্লাহ্ (সা) সেখান থেকে উঠে গেলেন । এবার সেখানে উপস্থিত হল আবদুল্লাহ্ ইব্ন যাবআরী সাহ্মী সেখানে সে বসল, .ওয়ালীদ ইব্ন মুগীরা তাকে বলল, আল্লাহর কসম, একটু আগে আবদুল মুত্তালিবের পৌত্রের মুকাবিলায় নাযর ইব্ন হারিছ দাড়াতেই পারেনি । মুহাম্মদ (সা) বলেছে যে, আমরা সবাই এবং আমরা যাদের উপাসনা করি তারা সবাই জাহান্নামের ইন্ধন হব৷ আবদুল্লাহ্ ইব্ন যাবআরী বলল, আল্লাহ্র কসম, আমি যদি তাকে পেতাম, তবে উপযুক্ত জবাব দিয়ে দিতাম । তোমরা মুহাম্মদ (সা)-কে জিজ্ঞেস কর আল্লাহ্ ব্যতীত অন্য যাদের আমরা উপাসনা করি তারা এবং আমরা উপাসকরা সকলেই কি জাহান্নামের ইন্ধন হবে ? তাহলে আমরা তো ফেরেশতাদের উপাসনা করি, ইয়াহুদীগণ নবী উযায়র (আ)-এর উপাসনা এবং খৃস্টানগণ নবী ঈসা (আ)-এর উপাসনা করে। ইব্ন যাবআরীর কথায় ওয়ালীদ নিজে এবং তার সাথে যারা মজলিসে উপস্থিত ছিল সকলে খুব খুশী হয়। তারা বুঝতে পারে যে, এটি উপযুক্ত উত্তর এবং তাতে যাবআরীর জয় সুনিশ্চিত । এ সংবাদ রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট পৌছে । ফলে ব্যাখ্যায় তিনি বলেন, আল্লাহ্ ব্যতীত যে সকল উপাস্য নিজেদের উপাসনা ভালবাসে, সে সকল উপাস্য তাদের উপাসকদের সাথে জাহান্নামের ইন্ধন হবে। ওরা তো মূলত শয়তানের উপাসনা করে এবং শয়তানগণ যাদের উপাসনার নির্দেশ দেয়, সেগুলোর উপাসনা করে। এ প্রেক্ষাপটে আল্লাহ্ তাআলা নাযিল করলেন $ 7 oA ood oe - os. 02 Loe tL 2 Uo #2 0 % odo rrr “0G OY ্্ * * | LS এ 3 * le * LS Y- Ls lel lls ad imo “ 0} A oil 0-0 EN ft “9 OOF “#4 0 ন ‘LIE El pill A > “ ad a www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।