আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৯ ছেড়ে দাও । ওকে যেতে দাও ৷ আবূ জাহ্‌ল কথা শুনল না । ফলে দু'জনের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। একটি উটের চোয়াল নিয়ে আবুল বুখতারী তাকে মেরে রক্তাক্ত করে দেয় এবং মাটিতে ফেলে পায়ে মাড়িয়ে দেয় । কাছে দাড়িয়ে হযরত হামযা (রা) এসব দেখছিলেন । নিজেদের মধ্যে মারামারির এ সংবাদ রাসুলুল্লাহ (সা)-এর নিকট পৌছুক আর তাতে তিনি খুশী হন এটা তারা পসন্দ করেনি । বস্তুত এমন দুঃসময়েও রাসূলুল্লাহ্‌ (সা) তার সম্পৃদায়ের লোকজনকে দিনে-রাতে, প্রকাশ্যে-গোপনে রীতিমত আল্লাহ্র প্রতি দাওয়াত দিয়ে যাচ্ছিলেন । তিনি কাউকে ভয় করছিলেন না । এভাবে কুরায়শদের আক্রমণ থেকে আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ (সা)-কে রক্ষা করলেন তার চাচা এবং বনু হাশিম ও বনু মুত্বালিব গেত্রদ্বয় তার সাহায্যে এগিয়ে এল । রাসূলুল্লাহ্‌ (সা)-কে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্চিত করার ষড়যন্ত্র বাস্তবায়নে তারা অন্তরায় হয়ে দাড়াল । তখন কুরায়শরা তার দুর্নাম ও সমালোচনা শুরু করে। তাকে নিয়ে ঠাষ্টা বিদ্রপ করতে থাকে এবং তার বিরুদ্ধে অযথা ঝগড়া-বিবাদ সৃষ্টি করতে থাকে । এদিকে কুরায়শদের এ সকল অন্যায় আচার-আচরণ ও কর্মকাণ্ডের কথা উল্লেখ করে কুরআনের আয়াত নাযিল হতে থাকে । যারা তার সাথে শত্রুতা পোষণ করত, তাদের সম্পর্কেও আয়াত আসতে থাকে। এ জাতীয় কতক কাফির লোকের কথা কুরআন মজীদে এসেছে স্পষ্ট ভাবে নাম উল্লেখ করে।'আর কতকের কথা এসেছে সাধারণভাবে ৷ এ প্রসংগে ইব্‌ন ইসহাক আবূ লাহাব এবং তাকে উপলক্ষ করে সূরা লাহাব (সূরা নং ১১১) নাযিল হওয়ার কথা উল্লেখ করেছেন । অনুরূপভাবে কাফির উমাইয়া ইব্ন খাল্‌ফকে উপলক্ষ করে 5;..! ৪১০৯ <1 5, পূৰ্ণ সূরা (সূরা নং ১০৪) নাযিল হওয়ার কথা এবং আস ইব্‌ন ওয়াইলকে উপলক্ষ করে JG esl AS sl oli 515", ১০,559 (১৯ ৪ ৭৭) আয়াত নাযিল হওয়ার কথা উল্লেখ করেছেন । এ বিষয়ে ইতোপূর্বে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। আবূ জাহ্‌ল ইব্‌ন হিশাম রাসুলুল্লাহ্‌ (সা)-কে বলেছিল, তুমি আমাদের উপাস্যকে গালমন্দ করা বন্ধ করবে, না হয় আমরা তোমার উপাস্যকে গালমন্দ করব । তখন আল্লাহ্‌ তা‘আলা নাযিল করলেন ১১১৬০ ১৮০৬ ১১]! ple i se tl 1১৯ | যারা আল্লাহ্‌ ব্যতীত অন্যের উপাসনা করে, তাদের উপাস্যদেরকে তোমরা গালমন্দ কর না। তাহলে সীমালংঘন ও অজ্ঞতাবশত তারা আল্লাহকে গালি দিবে (৬ ৪ ১০৮)১ নায্র ইব্ন হারিছ ইব্‌ন কালদা ইব্‌ন আলকামা মতান্তরে আলকামা ইব্‌ন কালদা সম্পর্কে ইব্‌ন ইসহাক উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) যে সকল মজলিসে বসে কুরআন তিলাওয়াত করতেন এবং আল্লাহ্র দাওয়াত দিতেন তার উঠে যাওয়ার পর নাযর ইব্‌ন হারিছ ওই সকল মজলিসে বসত ৷ সে রুস্তম এবং ইসকানদিয়ারের কাহিনী এবং পারসিক সম্রাটদের আমলে_তাদের যুদ্ধ-বিগ্রহের কথা আলোচনা করত । তারপর বলত, আল্লাহর কসম, মুহাম্মদ (সা)-এর কথা আমার কথার চেয়ে মোটেই উত্তম নয়। আমার এগুলো যেমন লিখিত কাহিনী তার কথাও তেমন লিখিত কাহিনী ৷ এ প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা নাযিল ১. সূরা আনআম £ আয়াত ১০৮ । www.eelm.weeblly.com ___

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।