Contents ১৬৬ আল-বিদায়া ওয়ান নিহায়া জন্যে বদ-দু‘আ করেছিলেন । ফলে, ৱি হাতের কতক আলা অনা হয়ে বায় [ওয়াকার বলেন, চুক্তিনামাটি লিখেছিল তাল্হা ইব্ন আবূ তালহা আবদামী । আমি বলি, প্রসিদ্ধ কথা হচ্ছে মানসূর ইব্ন ইকরিমা-ই চুক্তিনামাটির লেখক ছিল । যেমনটি ইব্ন ইসহাক উল্লেখ করেছেন। তারই হাত অবশ হয়ে গিয়েছিল । ওই হাত দ্বারা সে কোন কাজ করতে পারত না। এ প্রসংগে কুরায়শের লোকজন বলত, দেখ দেখ, ওই যে মানসূর ইব্ন ইকরিমা! ওয়াকিদী বলেন, চুক্তিনামাটি কা‘বাগৃহের অভ্যন্তরে ঝুলানো ছিল । ইব্ন ইসহাক বলেন, কুরায়শরা যখন এই চুক্তি সম্পাদন করে, তখন বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব গোত্রের লোকেরা আবূ তালিবের নিকট উপস্থিত হয় এবং তার সাথে তারা সবাই আবূ তালিব গিরিসঙ্কট গিয়ে সমবেত হয়। আবূ লাহাব আবদুল উয্যা ইব্ন আবদুল মুত্তালিব বনু হাশিম গোত্র ছেড়ে বেরিয়ে যায়। সে কুরায়শদের সাথে মিলিত হয় এবং তাদের শক্তি বৃদ্ধি করে । হুনাইন ইব্ন আবদুল্লাহ আমাকে জানিয়েছেন যে, আপন সম্পৃদায়কে ত্যাগ করে কুরায়শদের শক্তি বৃদ্ধি করার পর আবু লাহাব হিন্দ বিন্ত উতবা ইবৃন রাবীআর সাথে সাক্ষাত করে। সে হিন্দকে বলে, হে উতবার কন্যা! আমি কি লাত ও উষ্যা প্রতিমাকে সাহায্য করতে পেরেছি ? এবং যে ব্যক্তি তাদেরকে প্রত্যাখ্যান করে, সেগুলোর বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে আমি কি তাকে ত্যাগ করতে পেরেছি ? হিন্দ বলল, হ্যা, অবশ্যই, হে আবূ উতবা! আল্লাহ্ আপনার কল্যাণ করুন । ইব্ন ইসহাক বলেন, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে, আবূ লাহাব যে সব কথাবার্তা বলত, তার একটি এই, “মুহাম্মাদ (সা) আমাকে বন্ধ বিষয়ের ভয় প্রদর্শন করেছে। অথচ তার কিছুই আমি এখনও বাস্তবে দেখতে পাচ্ছি না । সে মনে করে যে, ওগুলো মৃত্যুর পর পাওয়া যাবে। এরপর আমার হাতে আর কীইবা দেয়া হবে? একথা বলে সে তার দু’হাতে ফুঁ দেয় এবং বলে “তোরা দু'হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ (সা) যা বলছে তার কিছুই তো তোদের মধ্যে দেখছি না । এ প্রেক্ষিতে আল্লাহ্ তা‘আলা নাযিল করলেন 5, =! 22! 42 ০-৩ __ধ্বংস হোক আবু লাহাবের দু'হাত এবং সে নিজেও ধ্বংস হোক? । ইব্ন ইসহাক বলেন, চুক্তিনামা সম্পাদনে কুরায়শকুল যখন এক্যবদ্ধ হল এবং যা করার তা TE ETT SET A ae AE SR Se গোত্রকে বিশেষ করে লুওয়াই গোত্রের খুস এবং বনু কাআব উপগোত্রকে এ সংবাদ পৌছিয়ে দাও । ll J Ab ALS - all alas all ১. সূরা লাহাব £ঃ আয়াত ১! www.eelm.weeblly.com
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।