আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — Al Bidaya Wan Nihaya 3rd Part with Interactive Link
/ ৫৯৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents আল-বিদায়া ওয়ান নিহায়া ১৬৫ বনু হাশিম এবং বনু আবদুল মুত্তালিব গোত্রীয়রা যখন এরূপ অবস্থান গ্রহণ করলেন এবং কুরায়শরাও বুঝে নিল যে, মুহাম্মাদ (সা)-কে হাতে পাওয়ার আর কোন উপায় নেই, তখন তারা বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব গোত্রের বিরুদ্ধে চুক্তিবদ্ধ হওয়ার জন্যে একমত হয়। তারা এ বিষয়ে একমত হয় যে, হাশিমী ও মুত্তালিবীদের কাউকে তারা বিয়ে করবে না এবং নিজেদের কাউকে ওদের নিকট বিয়ে দিবে না । তাদের নিকট কিছু বিক্রি করবে না এবং তাদের থেকে কিছু ক্ৰয় করবে না। এমর্মে তারা একটি চুক্তিপত্র সম্পাদন করে এবং সেটি কা‘বাগৃহে ঝুলিয়ে রাখে । এরপর তারা মুসলমানদের উপর ঝাপিয়ে পড়ে তারা তাদেরকে বন্দী করে এবং নানা রকম নির্যাতন-উৎপীড়ন করতে থাকে । কঠিন থেকে কঠিনতর বিপদ নেমে আসে মুসলমানদের উপর এবং এটা তাদেরকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। এরপর মুহাম্মদ ইব্‌ন ইসহাক রাসূলুল্লাহ্‌ (সা)-সহ হাশিমী ও মুত্তালিবীদের আবূ তালিব গিরিসঙ্কটে অবস্থান গ্রহণ এবং সেখানে যে দুঃখ-কষ্ট ভোগ করেন তার দীর্ঘ বর্ণনা দেন। ওই বর্ণনায় আছে যে, খাদ্যের অভাবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশুদের আহাজারী গিরিসঙ্কটের বাইর থেকেও শোন! যেত । অবশেষে সাধারণভাবে কুরায়শের লোকজন অন্তরীণ লোকদের ওপর পরিচালিত অত্যাচার-নির্যাতনকে ঘৃণার চোখে দেখতে থাকে এবং নির্যাতনমূলক চূক্তিপত্রের প্রতি নিজেদের নারাযী প্রকাশ করে । বর্ণনাকারিগণ একথাও উল্লেখ করেন যে, আপন দয়ায় মহান আল্লাহ্‌ ওই চুক্তিনামার প্রতি উইপোকা প্রেরণ করেন এবং চুক্তিনামায় আল্লাহ্র নাম উল্লিখিত সকল স্থান পোকাতে খেয়ে ফেলে । অবশিষ্ট থাকে শুধু জুলুম-নির্যাতন, আত্মীয়তা ছিন্ন করা এবং মিথ্যাচারগুলোর বিবরণ । এরপর মহান আল্লাহ্‌ এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ (সা)-কে অবহিত করেন এবং তিনি চাচা আবূ তালিবকে তা জানান । বর্ণনাকারিগণ এরপর মূসা ইব্‌ন উকবার বর্ণনার ন্যায় অবশিষ্ট ঘটনা সবিস্তারে বর্ণনা করেন। যিয়াদ সূত্রে মুহাম্মদ ইব্‌ন ইসহাক থেকে উদ্ধৃতি দিয়ে ইব্‌ন হিশাম বলেন, কুরায়শরা যখন দেখল যে, রাসূলুল্লাহ্‌ (সা)-এর সাহাবীগণ এমন এক স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন, যেখানে তারা শান্তি ও নিরাপত্তা লাভ করেছেন, তাদের মধ্যে যারা নাজাশীর নিকট গিয়েছেন তিনি তাদের সুরক্ষার ব্যবস্থা করেছেন। এ ছাড়া ইতোমধ্যে হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেছেন, এখন উমর (রা) ও হামযা (রা) দু'জনেই রাসুলুল্লাহ (সা) ও তার সাহাবীদের সাথে রয়েছেন । বিভিন্ন গোত্রে উপগোত্রে-ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কুরায়শগণ এক সমাবেশে মিলিত হয় এবং তারা বনু হাশিম ও বনু আবদুল মুত্তালিব গোত্রের বিরুদ্ধে এমন একটি চুক্তিনামা সম্পাদনের বিষয়ে পরামর্শ করে যার বিষয়বস্তু এ হবে যে, তারা ওদের নিকট নিজেদের পুত্রকন্যা বিয়ে দিবে না, ওদের নিকট কিছু বিক্রি করবে না এবং ওদের থেকে কিছু ক্রয়ও করবে না । আলোচনা শেষে তারা এ বিষয়ে একমত হয় এবং একটি চুক্তিনামা তৈরী করে সকলে তা মেনে চলতে অঙ্গীকারাবদ্ধ হয়। গুরুত্ব বৃদ্ধির জন্যে তারা সেটিকে কা'বাগৃহের অভ্যন্তরে ঝুলিয়ে রাখে চুক্তিনামাটির লেখক ছিল মানসূর ইব্‌ন ইকরিমা (ইব্‌ন আমির ইব্‌ন হাশিম ইব্‌ন আব্দ মানাফ ইব্‌ন আবদিদ্দার ইব্‌ন কুসাই) ৷ ইব্ন হিশাম বলেন, কারো কারো মতে সেটি লিখেছিল নাযর ইব্‌ন হারিছ । রাসূলুল্লাহ্‌ (সা) ওই লেখকের www.eelm.weeblly.com

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।